Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৭৩ দর্শনের ব্যাপকতাভিত্তিক আলোচনা কবরে যাবার আগে মানুষের শেষ কান্নাটির নাম কি তুমি জান? সঙ্গীত তার নাম । কারণ, সবকিছু এলোমেলো চিন্তার বাধনে সঙ্গীত উপহার দেয় একটু বিশ্রাম, একটু জিজ্ঞাসার আড়ালে বেদনায় মিশ্রিত বুক হান্কা করার চোখের জল, না হয় একটি দীর্ঘ নিশ্বাস । আমার কলমের দাগপগুলো কারো মনে দাগ না কাটুক। কারণ, যুক্তি ও অভিজ্ঞতা আপনাকে উপহার দেবে ন্যায়ের আইন কিন্তু প্রেম ও সত্য দিতে পারবে না। চোখ খুলে দেখা এবং চোখ বুজে দেখা _ এই দুটো দেখাকে আমরা ভাগ করে নেই। কারণ, খোলা চোখে দেখার নাম বাস্তব এবং চোখ বুঝে দেখার নাম স্বপ্ন বা কল্পনা । বাপ্তবকে বলি সত্য এবং স্বগ্নকে বলি অবাস্তব বা মিথ্যে । দর্শন কিন্তু একটি । নাম দিলাম দুটি । অনেকটা সঙ্গীতের সুরের মত। শ্রবণ কিন্তু একটি ৷ নাম দিলাম দুটি ৷ একটি কান দিয়ে শুনা অপরটি হৃদয় দিয়ে শোনা । বেদনা কিন্তু একটি | নাম দিলাম দুটি । চোখ দিয়ে জল পড়ার বেদনা একটি, আর অপরটি হল অন্তরের ভেতর তুষের আগুন ভ্বলার মত বোবা বেদনা । একটি দেখা যায় অপরটি দেখা যায় না। আর্ট কিন্তু একটি । নাম দিলাম দুটি । সাদা চোখে আর্টের এক ভাব, আর হৃদয়ের অনুভূতিতে এক ভাব। তবে কি প্রত্যেকটিরই বাহির এবং ভিতর আছে? তবে কি চোখের দেখাটা বাহির এবং চোখ বুজে দেখাটা ভেতর? তবে কি আমি দেখি না, আমার চোখ দেখে? চোখ হল লাইটের বাল্বের মত। বালু ফিউজ তথা অন্ধ হলে আলোকিত হবে না। আলোর ফোকাস বেরুবে না। চোখ ফিউজ তথা অন্ধ হলে দেহেতে জীবন থাকলেও দেখা যাবে না। চোখ এবং জীবন উভয়টি ঠিক থাকলে দর্শন হয়। মৃত্যু একটি অবস্থা বা পরিবেশ। একরূপ হতে অন্যরূপ ধারণ করে এই মৃত্যুর মাধ্যমে । মৃত্যু বলতে “কিছুই নেই” (নন একজিসটেনস) নয়। মৃত্যু বলতে কোন কিছু একদম নেই হয়ে যাওয়া বুঝায় না। একদম নেই কোন কিছুই হয় না, হতেই পারে না _ এটা বিজ্ঞানের এই পর্যন্ত জ্ঞানসাধনার যে ফল তারই সিদ্ধান্ত। তবে শত কিংবা হাজার বছর পর আবার কি রায় বা সিদ্ধান্ত বিজ্ঞান দেবে, না এই সিদ্ধান্তই বলবৎ থাকবে, তা আমি জানি না। কারণ, এরই মধ্যে কোন কোন বিষয়ের উপর যে পূর্বসিদ্ধান্ত ছিল উহা কোন কোন ক্ষেত্রে আংশিক আবার সম্পূর্ণও বদল হয়ে গেছে। জ্ঞানরাজ্যে এখানেই সব জ্ঞানের শেষ, এক উন্মাদ ছাড়া কেউ বলতে পারে না। এক কথায় মৃত্যু হল পরিবর্তন । মানুষ প্রথমে একটি সদ্যোজাত শিশু । ইহা একটি বিশেষ রূপ বা অবস্থা। বার বছর পর সম্পূর্ণ আর এক রূপ। কারণ, এখন সেই সদ্যোজাত শিশুটি হাটতে পারে, দৌড়াতে পারে এবং কথা বলতে পারে । আমরা বলতে পারি যে, সদ্যোজাত শিশুরূপটির মৃত্যু হয়েছে তথা পরিবর্তন হয়েছে এবং বালকরূপ ধারণ করেছে। এরকমভাবে একটা ধরা-বাধা গতিতে রূপ বদলাতেই থাকবে । অবশেষে এক সময় সেই বালকটি বৃদ্ধের রূপ ধারণ করবে । এ আবার আর এক রূপ । বালকরূপের এখানে হয়েছে মৃত্যু তথা পরিবর্তন । বৃদ্ধরূপ হতে সেই সদ্যোজাত শিশুটির আত্মা যখন বিদায় নিল তথা মৃত্যু হল তখন আর প্রাণটিকে দেখতে পাই না। আমরা কেবল এতদিন মাটির দেহটারই পরিবর্তন দেখে আসছি। ছোট থেকে কেমন করে আস্তে আস্তে বড় হল তারপর বুড়ো হল _ শুধু এই পরিবর্তনটাই দেখে এসেছি। প্রাণহীন দেহ আর চলতে পারে না এবং তখনই বুঝতে পারি যে, দেহটাই আসল বা মূল নয়। মূল যেটা এতদিন ছিল উহা আর নেই । উহা দেহ ছেড়ে চলে গেছে। দেহটির মাপ সাড়ে তিন হাত পেলাম, কিন্তু যাহা দেহ ছেড়ে পালিয়ে গেছে উহা কয় হাত? উহার মাপ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।