Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৭২ উপর অভিশাপ বর্ষণ করা_ তাও আবার আল্লাহর ঘর বলে কথিত ইট-পাটকেলের মসজিদে (কারণ ইট-পাটকেলের মসজিদকে কোরান পাকের কোথাও মসজিদ বলা হয়নি। হৃদয়ের ভেতর যে মানবসত্তা বিরাজমান উহাকেই আল্লাহর মসজিদ বলা হয়েছে) জুমার নামাজে যে খোত্বা পাঠ করা হয় সে খোত্বায়। যারা নামাজ পড়তে যেতেন তারা তো আমাদের মতই মুসলমান, কিন্তু নবী বংশের উপর এই অভিশাপ বর্ষণ করা কেমন করে হজম করে নিতেন ইহা ভাবতে গেলে অবাকের চেয়েও বড় অবাক হতে হয়। উমাইয়া বংশের খলিফা নামধারীদের এহেন কীর্তিকলাপ সত্যই কলঙ্কিত করেছে ইসলামের ইতিহাস। করতে বাধ্য হয়েছিল এই বলে যে “যদি আমীর মুয়াবিয়ার বিশ্বাসঘাতকতায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে জনসাধারণের বায়তুল মাল মুষ্ঠিমেয় খলিফা নামধারীদের পরিবার পরিজনদের হাতে চলে না যেত, ক্যাপিট্যাল' রচনা করার কল্পনাও অনুভব করতেন না। আজ হয়তো ইসলামের আলোতে মর্ত্যের মাটি মিথ্যার খুলি চুরমার করে দিত ।” আঘাতের বিনিময়ে আঘাত প্রদান করা হল সামাজিক আইন । কিন্তু আঘাতের প্রতিদানে ক্ষমা করতে পারলে হয় প্রেম। কারণ, আল্লাহ পাক ছাড়া কিছুই নেই। সুতরাং প্রেমও তিনি, আঘাতও তিনি, তাই তিনিই পরম দয়ালু এবং চরম শাস্তিদাতা এবং চরম সত্যে তিনিই দাতা, তিনিই গ্রহীতা, তিনিই আশেক, তিনিই মাশুক, তিনিই প্রেমের মধু মিলন, আবার তিনিই প্রেমের বিরহে বিরহী । কারণ, তিনি ছাড়া কিছুই নেই। তাই তিনি আহাদ তথা এবসোলিউট তথা অখণ্ড একক । অবশ্য সামাজিক আইনের মানদণ্ডে হযরত মুয়াবিয়ার (রাঃ) দ্বারা মোহাম্মদী ধর্মের যত বড় ক্ষতি হয়েছে এবং মওলা আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে অস্ত্র ধারণ করে যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছেন তাতে তার উপর যে কোন ধরণের শাস্তির ফতোয়া দেওয়া চলে এবং এই ফতোয়ার সঙ্গে আমিও এক্যমত পোষণ করি। যারা হুজুর পাককে দেঃ) আমাদের মত সাধারণ মানবরূপে বিবেচনা করেন এবং কোরান পাকের বাণী “আনা বাশারুম মিসলেকুম” এর দোহাই দিয়ে যা ইচ্ছা তাই প্রমাণ করতে চেষ্টা করেন তাদের সঙ্গে অনেকেই একমত হতে পারেন এবং ইহাতে আপনাকে বলার মত কিছু নেই কারণ চিন্তার স্বাধীনতা অবশ্যই আপনার আছে, তবে আমি অধম লেখক এর মধ্যে থাকতে চাইনা । কারণ জীবনে আমি কিছুই শিখতে এবং জানতে পারিনি । কেবলমাত্র একটি বিষয় ভাল করে জানলাম বলে অহঙ্কার করতে পারি এবং সেই বিষয়টি হল, জ্ঞান অর্জনের শেষ জ্ঞানটির নাম কি তুমি জান? শেষ জ্ঞানটির নাম হল, আমি জানি না, কারণ জ্ঞানের কোন সীমা নেই এবং আল্লাহ পাকেরও কোন সীমা নেই ।' ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।