মারেফতের গোপন কথা ॥ ৭১ কাওসার । গলায় ছুরি হাসিমুখে বরণ করে নিয়েছেন, তবু আল্লাহর কাছে ফরিয়াদ করেননি । কারণ, ফরিয়াদ করলে বিরুদ্ধদল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। আঘাতের বিনিময়েও প্রেম বিতরণ করাই ইমাম বংশের আদর্শ । নবী আর ইমাম ধ্বংস করতে আসেন না। তারা আসেন গড়তে । হাসিমুখে প্রাণ বলি দিয়ে প্রেমের মূল্যবোধকে দীড় করাতে। যীশু যদি নির্মম-নিষ্ঠুর আঘাতের বিনিময়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করে ক্ষমা করে দিতে পারেন তবে পাক পার্জাতন কি সেরকম ক্ষমা করতে পারেন না? তাদেরকে কি তবে মনের অজান্তে ভাবপ্রবণ হয়ে পৃথিবীর কাছে সুক্্মভাবে খাটো করা হচ্ছে নাঃ শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা এই ব্যাপারে অতিরিক্ত উচ্ছ্বাস দেখাতে গিয়ে অনেকখানি খাটো করে ফেলেছেন অথচ তারা মনে করেন যে খুব একটা প্রেম প্রদর্শন করলাম । অবশ্য তাদের প্রেমের উপর কটাক্ষ করার ওদ্ধত্য আমার নেই। কারণ, প্রত্যেকের মন্তব্য করার ব্যক্তিস্বাধীনতা আছে। একবার ভেবে দেখুন তো! অবশ্য বেয়াদবী না করে নিরপেক্ষ মন নিয়ে । হযরত ইব্বাহিম আঃ) তার আপন পুত্রকে কোরবাণী করতে গিয়ে হাত থর থর করে কীাপছে। মমতার কাছে উৎসর্গ হার মানতে চাইছে। তাই কাপড়ে চোখ দুটো বেঁধে নিতে হল, অথচ ইমাম হুসায়েন নামক হযরত মুহাম্মদ (দঃ) কারবালার মাঠে একটি একটি করে সন্তানদের কোরবাণী দিয়ে চলছেন। পা হতে মাথা পর্যন্ত একদম হুবহু হযরত মুহাম্মদের সঙ্গে মিল আলী আকবর, যার কণ্ঠস্বর শুনতে হযরত মুহাম্মদের (দঃ) কণ্ঠস্বর বলে ভুল হয় সেই সদ্য যৌবনপ্রাপ্ত আলী আকবর শহীদ হলেন। শহীদ হলেন দুধের শিশু আলী আসগর, তবু তো আল্লাহ পাকের কাছে করেননি কোন ফরিয়াদ । কোন কাতর যাঞ্চা। ভেবে দেখনু তো, একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো সেই কারবালার দৃশ্য । সেই পানির পিপাসায় ছাতি-ফাটা আলী আসগরের শহীদ হবার দৃশ্য ৷ তুলনা করতে গেলে কি হযরত ইবাহীমের (আঃ) কোরবাণী প্রদীপ হাতে সূর্য খোজার মত তুলনা হয় না? দেহের মৃত্যু প্রেমের জীবন। যুক্তির কবর প্রেমের প্রাণ । যে হাতের প্রেমের স্পর্শে প্রেম প্রস্বলিত হয়ে বিকিরণ করে প্রেম সেই হাতে পার্থিব সম্মানের মৃত্যু হিমশীতল হয়ে বিকিরণ করে মহাক্ষমা ৷ সেই মহাক্ষমার বেদীতে পুষ্পের অর্ঘ্য করতে গিয়ে কেবলই পুষ্পার্থ্য করতে পারে না, সঙ্গে চোখের অশ্রুও মনের অজান্তে দিয়ে ফেলে উপহার । ফুল তখন পাথর মনে হয়। মনে হয় তবে কি পাথর উপহার দিলাম? আবেগের ঢেউ তোলা উচ্ছ্বাসে নিজেকে সামলিয়ে নিতে পারেননি হযরত ইমাম বুখারী । তাই কাফের আর মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে চরম ঘৃণা প্রকাশ করলেন হযরত মুয়াবিয়ার (রাঃ) বিরুদ্ধে । সবচাইতে বেদনাদায়ক অপ্রিয় সত্য কথা হল, যারা হুজুর পাকের (দঃ) সঙ্গে দৈনন্দিন সংসার জীবনের সঙ্গে ছিলেন নিবিড়ভাবে জড়িত, যারা রসুল পাকের (দঃ) আপন পরিজন, তাদের মুখে বর্ণিত হাদীসের সংখ্যা যে তুলনায় মুসলিম জাহান আশা করেছেন তার হাজারভাগের একভাগও নেই বললেই চলে । এত অতি নগণ্য সংখ্যক হাদীস পাওয়া যায় যাহা প্রতিটি বিজ্ঞ মানুষকে অবাক করে এবং শত প্রশ্নের শত জিজ্ঞাসা হা করে থাকে । যে কোন মহাপুরুষ তার পরিবার পরিজন ও দেশের পরিবেশের প্রভাবকে অস্বীকার করতে পারেন না। বিশ্ব মানব জাতির জন্য একজন মহাপুরুষ হলেও এই পরিবেশের প্রভাব কিছুটা প্রকাশিত হবেই । সুতরাং রসুল পাকের (দঃ) পারিবারিক জীবনের সঙ্গে যারা ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তাদের নিকট আমরা অনেক মূল্যবান হাদীস পেতাম । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইহা হতে একদম নিরাশ হওয়া ছাড়া উপায় নেই। তাছাড়া হুজুর পাকের (দঃ) হাদীসগুলো এমন এক সময় সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল যখন জুমার নামাজের খোত্বায় নবীবংশের উপর এতটুকু করুণা প্রদর্শন করা তো দুরে থাক বরং যাহা চিন্তাই করা যায় না, যাহা মনের মধ্যে ধারণা হতেও ঘৃণা এবং বিদ্রোহ করে, সেই অভিশাপ বর্ষণ করা হত। নবীর বংশের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।