মারেফতের গোপন কথা ॥ ৭০ মানুষরূপী পশু, তারা কি নিঃসন্তান নয়? তারা কি অপুত্রক নয়? এই পৃথিবীতে যত প্রকার আল্লাহর দান আছে তার মধ্যে কি সৎ পুত্র তথা নূরী বীর্ষের পুত্র লাভ করা কি সর্বশ্রেষ্ঠ দান না? সুতরাং নিশ্চয়ই যে আপনাকে এড়িয়ে যায় সে নিঃ্সন্তান। এই আপনি বলে ডাকছে যে হযরত মুহাম্মদ (দঃ)- কে, তিনি কে? তিনিই নূরে মোহম্মদী রূপে বিকশিত হয়ে ছুটে চলেছেন নূরী বীর্য দান করতে । কাকে? যে বা যিনি আপন আমিত্ব তথা আপন স্বকীয়তা পরিত্যাগ করে নূরে মোহাম্মদীতে ফানা তথা বিলীন হতে পেরেছেন তাকে এই মহানুরী বীর্য দান করতে । তাই প্রতিটি অলীয়ে কামেলের মধ্যে এই নূরী বীর্য ধারণ করে আছে নূরে মোহাম্মদের একমাত্র কাওসার হতে । উহা এককের মধ্যেই এক নূর। আল এমরানের একাশি নম্বর আয়াতের ভাষায় নূরী মোহম্মদী মোমবাতি হতে যে হাজার নূরী বাতি একই আলোয় আলোময় হয়ে আছে তাদের আলোর সামনেও পূর্ববর্তী নবীদের মর্ধাদা একই রকম । কারণ হুসায়েন যেমন মোহাম্মদ হতে তেমনি মোহাম্মদও হুসায়েন হতে'-এর গুপ্ত রহস্য যিনি উপলব্ধি করেছেন তিনি আর চেঁচামেচি করবেন না। মাওলা আলী এবং ইমাম হোসেনের মধ্যে মর্যাদার পার্থক্য নির্ণয় করা বোকামী এবং বেয়াদবী । কারণ নূরী সাগরের সবাই এক একটি নূরী মাছ। অবশ্য এই নূরী মাছের আয়তনে বড়-ছোট থাকতে পারে এবং কে বড় এবং কে ছোট ইহার গবেষণা না করে নিজে কেমন করে নূরী বীর্যের অধিকারী হয়ে নূরী মাছে পরিণত হতে পারবো সেই ফিকিরে থাকাই আমাদের অবশ্য এবং একমাত্র কর্তব্য । তবে যদি সাহেবে মেরাজ (দঃ) মর্যাদার পার্থক্য করে যান, উহার কেবলমাত্র বর্ণনা দিতে পারি কিন্তু মন্তব্য অশোভনীয়। আমিত্বের আঁধারে থেকে এই বর্ণনা করতে গিয়েও ভুল এবং বেয়াদবীর সমূহ বিপদের সম্ভাবনা আছে । তবে খুব সতর্ক এবং নিরপেক্ষ হয়েই করতে হচ্ছে । আমরা হযরত সাহেবে মেরাজের (দঃ) হাদীস হতে যা পেয়েছি কেবল উহারই বর্ণনা করছি। যদিও প্রায় লোকেই জানেন যে, হুজুর পাকের (দঃ) সাহাবাদের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদাসম্পন্ন হলেন মাওলা আলী । কয়টি হাদীসের গভীরতা দেখলেই উহা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ধরা পড়ে । যেমন হুজুর পাক (দঃ) বলছেন, “আমি যার মওলা, কোন সন্দেহ নেই আলীও তার মওলা”, আবার বলছেন, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা" এবং আবার বলছেন, 'আলীর মুল্য আমার কাছে ততটুকু, দেহের মধ্যে জীবনের মুল্য যতটুকু", আবার বলছেন, “যে আলীকে সাহায্য করে সে আমাকে সাহায্য করে এবং যে আলী হতে মুখ ফিরিয়ে নেয়, সে আমা হতে মুখ ফিরিয়ে নেয়” আবার বলছেন, “আলী আমার কাছে বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং যে আমার বিরুদ্ধে অদ্ত্র ধারণ করে, সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ।' হযরত ইমাম বুখারী সাহেব তার বোখারী শরীফ সংগ্রহ করতে যেয়ে তিনি হাদীসের ব্যাখ্যা দিতে গিয়ে এক স্থানে অতি স্পষ্ট ভাষায় হযরত মুয়াবীয়া (রাঃ)-কে কাফের ফতোয়া দিয়েছেন এবং তার প্রকাশ্যে প্রাণদণ্ড প্রদান করেছেন । যদিও হযরত মুয়াবীয়া (রাঃ)-এর অনেক পরে এই ফতোয়া দেওয়া হয়েছে। কারণ, তখন তিনি জন্গ্রহণই করেননি । অনেকটা ইংরেজ দার্শনিক রাসেলের দেওয়া মৃত্যুদণ্ডের ফতোয়ার মত। আধ্বিকার সোমালিয়া নামক দেশে রক্ষিত ইমাম বুখারীর ব্যাখ্যাসহ বুখারীর ম্যামত ওয়ার্কসে হযরত মুয়াবিয়ার (রাঃ) বিরুদ্ধে এরকম ফতোয়ার ইতিহাস জানতে পারি। অবশ্য এই ফতোয়াটি বাদ দেওয়া হয়েছে এবং আমার মতে বাদ দিয়ে ভালই করা হয়েছে । কারণ, ইহাতে অশ্লীলতা এবং বিভেদের কাদা ছুঁড়াছুঁড়ি হবার ভয় আছে। কারণ ইমাম বংশ হল করুণার ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।