Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ٢٠٤
📝 نص 📖 PDF

মারেফতের গোপন কথা ॥ ৬৯ মূলত এক, অখণ্ড কিন্তু বালৃগুলো বিভিন্ন প্রকার এবং অখণ্ড একক বিদ্যুতের ধারণ ক্ষমতার প্রকারভেদ থাকতে পারে এবং উচু-নিচু মর্যাদায় আলো ছড়াতে পারে, কিন্তু বিদ্যুৎ এক এবং ইহার ভাগ করা যায় না, তাই ইহা আহাদরূপে বিরাজমান । নবীরাও আহাদরূপে বিরাজমান, তাই নুফাররেকু তথা পৃথক করা যায় না। তাই যে যার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, তার ব্যক্তি স্বাধীনতা ও দর্শনকে শ্রদ্ধাই জানাবো । কারণ, মূলত নবীরা সবাই এক । সিরাজুম মুনিরার (দঃ) মর্যাদার হাদীসগুলো পড়লে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যায় যে, ইমাম হোসেনকেই শ্রেষ্ঠত্বের তাজ মাথায় পরিয়ে দিয়েছেন, তারপর মওলা আলীকে, তারপর মা ফাতেমাকে এবং তারপর ইমাম হাসানকে এবং তারপর অন্যান্য সাহাবাদেরকে । (অবশ্য ইহা অধম লেখকের নিজস্ব মত এবং আমার মত ভুলও হতে পারে।) এদের মর্ধাদার সামনে হযরত আবুবকর সিদ্দিক, হযরত উমর ফারুক এবং হযরত উসমান ধারে-কাছেও ভিড়তে পারবেন না। কারণ, পাক পাঞ্চাতন কাওসারের দাতা, আর তারা হলেন গ্রহিতা । বিজ্ঞজনের জন্য এই একটি বাক্যই বুঝবার জন্য যথেষ্ট । ইহা অতি আপ্রিয় হলেও অতি সত্য কথা । কারণ, ইহা অধম লেখকের কথা নয়_ স্বয়ং সরকারে দো আলমের (দঃ) কথা । “হুসায়েন মিননি ওয়া আনা মিনাল হুসায়েন' এই একটিমাত্র হাদীসই যথেষ্ট সর্বশ্রেষ্ঠত্ের প্রমাণের জন্য ৷ যদিও আরো অনেক মর্যাদার হাদীস ইমাম হোসেনের উপর আছে। হাদীসটির বাংলা অনুবাদ হল “আমা হতে হেযরত মুহাম্মদ হতে) হুসায়েন এবং আমি (হযরত মুহাম্মদ) হুসায়েন হতে ।” আমা হতে হুসায়েন” ইহা অতি সহজেই বুঝা যায় এবং ইহা স্বাভাবিক, কিন্তু হুসায়েন হতে আমি' ইহা খুবই সাংঘাতিক কথা এবং ইহা বুঝাতে গেলে মাথা ভো ভো করে ঘুরায় এবং ইহা খুবই অস্বাভাবিক মনে হয়। কারণ, হযরত মুহাম্মদ (দঃ) কেমন করে হুসায়েন হতে, এই প্রশ্নের উত্তর কেউ জানে কিনা জানি না, তবে অধম লেখক ইহার রহস্য বহু চেষ্টা করে আজো পর্যন্ত কিছুই বুঝতে পারিনি_ কেমন যেন সব গুপ্ত রহস্যের ধুমরজাল ছেয়ে আছে। ওয়ানহার' এর মত স্বয়ং হযরত মুহাম্মদ (দঃ) কারবালার মাঠে হুসায়েন নামক পবিত্র নামের উপাধি ধারণ করে, নাভিমূল হতে মাথা পর্যন্ত মুহাম্মদী সুরত নিয়ে, মুহাম্মদের তরবারি হাতে নিয়ে, মুহাম্মদী পাগড়ী মাথায় ধারণ করে, অসত্যের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে আলী আকবর, আলী বালিতে ঝরিয়ে বরণ করলেন শাহাদাৎ । “আনা মিনাল হুসায়েন' “আমি হুসায়েন হইতে' তবে কি কারবালার মাঠে ইমাম হুসায়েন শহীদ হননি? তবে কি গণনায় দুইটি পবিত্র দেহে একই একমাত্র কাওসার? তবে কি কাওসারের' মত সর্বশ্রেষ্ঠ দানের প্রতিদান এই ফাসাল্‌্লে লে রাব্বেকা ওয়ানহার তথা যেহেতু সর্বশ্রেষ্ঠ দান কাওসার (সেহেতু) সুতরাং আপনার রবের জন্য সালাত করুন এবং কোরবানী করুন? এই কারবালার প্রান্তরে যুদ্ধরত অবস্থায় যে বা যারা আপনার পাশ হতে কেটে পড়ে সে বা তারা কাওসার তথা নূরী বীর্ষের প্রবহমান ধারার মহানেয়ামত হতে বঞ্চিত, অর্থাৎ আপনাকে যারা এড়িয়ে যায় তারা নিন্সন্তান। এই নিঃসন্তান', এই 'আবতার' তথা লেজকাটা শব্দটি আর একটি সাংঘাতিক গুপ্তরহস্যপূর্ণ কথা । কারণ, যারা হযরত মুহাম্মদ (দঃ)-এর বিরুদ্ধে ছিল এবং আছে তাদের কি ছেলে-মেয়ে নেই? হ্যা, সত্যিই তাদের কোন সন্তান নেই। তাদের একেকজনের ডজন- ডজন ছেলে-মেয়ে থাকতে পারে, তবু তাদের কোন সন্তান নেই । কেন? কারণ, সেইসব সন্তানদের মধ্যে নূরী বীর্ষের প্রবহমান ধারা নেই_ এই নূরী বীর্ষের ধারা হতে তারা বঞ্চিত। সুতরাং তারা আকারে যদিও মানুষের মত কিন্তু প্রকৃতই তারা পশু। তাদের ভাগ্যে পশুজন্ম ছাড়া আর কি থাকতে পারে? যদিও মানুষের মত হুবহু দেখতে, তাই মানুষ বলে ভ্রম হয় । যারা মানুষ জন্ম দেয়নি, দিয়েছে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— صفحة ٦٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.