Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৬৭ না- দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে চোখ রাখলেই বুঝা যায় এর আয়তন কতটুকু । সাধারণ বীর্ষ তথা শুক্রের প্রবহমান ধারাকে কাওসার বলা হয়নি। নূরময় বীর্য তথা শুক্রের প্রবহমান ধারাকেই বলা হয়েছে কাওসার । কি সুন্দর রূপকতার আশ্রয় নেওয়া হয়েছে- সাত বেহেস্তের যাবতীয় নালাগুলো বলতে একটি নূরময় মানবদেহ এবং দেহের ভেতর নূরী বীর্য চলাচলের বিভিন্ন পথগ্লোকে বুঝানো হয়েছে । একটি জ্যোতির্ময় দেহই যে বেহেস্ত এবং একটি নয় সব কয়টি বেহেন্ত তথা সাতটি বেহেস্তের পূর্ণ অবস্থান, উহাকেই রূপক ভাষায় কাওসার বলা হয়েছে। এই রূপকতার মধ্যে সত্য উপলব্ধি করতে যেন ভুল না করি তার জন্য কি সুন্দর করে পৃথিবীর মাটির সুগন্ধি আছে এই বেহেস্তের কাওসারে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে, বেহেস্তের কাওসারের মধ্যে আবার পৃথিবীর যে মাটি তার গন্ধ কেন এবং সেই গন্ধ আবার সাধারণ গন্ধ নয়- সুগন্ধিযুক্ত গন্ধ? রূপক ভাষায় সত্যটিকে আরো স্পষ্ট করা হয়েছে এই বলে যে, সেই কাওসারের পানির রংটা কিন্তু পানির মত নয়- সাদা দুধের চেয়েও সাদা এবং হরিণের নাভি অপেক্ষা সুগন্ধী। আমরা জানি সাধারণ বীর্ষের রং সাদা এবং গন্ধযুক্ত । তাই এখানে আমাদের মত সাধারণ বীর্ষের কথা বলা হচ্ছে না- বলা হচ্ছে অতি অল্পসংখ্যক মহাপুরুষের তথা ফানাফিল্লাহর পর্যায়ের অলীদের বীর্যের কথা কারণ, তারা আমাদের মত সাধারণত্ব ডিজিয়ে গেছেন তাই তাদের বীর্ষের রূপ দুধের চেয়েও সাদা । এই দুধের চেয়েও সাদা এবং মৃগনাভির চেয়েও সুগন্ধী বলতে আর একটি রূপকতার আশ্রয় নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের মত সাধারণ বীর্ষ এটা নয়। কারণ, এই বীর্ষের ধারার মধ্যে মহাপুরুষ জন্ম নেয়- আমাদের মত নিটিক-ফিটিক জন্মাবে না। আরে ভাই, দুনিয়ার জিন্দিগীতেও আমরা দেখতে পাই, সাধারণত প্রতিভাবানের ঘরেই প্রতিভাবান জন্মায় । যেমন গাছ তেমন তার ফল- এটা কাওসারের মত উচু পর্যায়ের দর্শন নির্ণায়ক না হোক কিন্তু আমাদের সাধারণ জীবনেও অনেকটা বাস্তব সত্য । কিন্তু দুঃখ হল কি, চরম সত্য কথা কোরান পাকের যেখানেই প্রকাশ করেছে সেখানেই এক ঝুঁড়ি রপকের চিকমিক করা কাগজে মুড়ে দিয়েছেন_ তাই আসল সত্যটি সহজে ধরাই যায় না। তাই প্রায় সব তফসীরকারেরাই বাধ্য হয়ে অনেকটা পাগলের মত আবোল-তাবোল যা ইচ্ছা তাই লিখে দায় সারেন। অনেকটা আদম-হাওয়ার গন্ধম খাবার রূপকের মত। প্রায় সবাই আবোল-তাবোল কথার পাহাড় তৈরি করেছেন- কিন্তু আসলে উহা হল যৌনমিলন। কারণ, গম দেখতে অনেকটা নারী জাতির লজ্জান্থানের মত। অসম্ভবপ্রকার শালীনতার আশ্রয় গ্রহণ করতে গিয়ে রূপকের সাহায্য নেওয়া হয়েছে আর তারই দরুণ অনেকেই এর আসল অর্থটা বুঝে উঠতে পারেন না। করলেন, কে? 'আমি'_আল্লাহ নয়, 'আমরা'-রূপী আল্লাহ । একবচনে দান করেননি_ দান করেছেন আল্লাহ পাক বহুবচনে । যারা আল্লাহর দাস তাদেরকে নিয়ে তিনি 'আমরা'। একটি মোমবাতির আলো দিয়ে হাজার বাতি আলোকিত করা যায়, তাতে প্রথম মোমবাতিটির আলো এতটুকু কমবেও না বাড়বেও না। হাজার বাতির আলোর নাম “'আমরা' আলো- কিন্তু বহুবচন ব্যবহার হলেও আলো আসলে এক এবং অদ্বিতীয় । হাজারের মধ্যেও তিনি, অগণিতের মধ্যেও তিনি, আবার একের মধ্যেও তিনি_ কি অপূর্ব বিজ্ঞানময় সুন্দরম সত্যম, সেকেন্ড টু নান। এত বড় দান যা সমস্ত কোরান পাকের সাতাত্তর হাজার নয়শত তেতাল্িশটি শব্দের মধ্যে মাত্র একটি শব্দ_- সেই আকাজিক্ত শব্দটির নাম “কাউসার' যাহা আতা করলেন অবশ্যই শব্দটি যোগ করে, সুলতানে আম্বিয়া (দঃ)-কে আরবী ভাষার কোরানে এই বলে- ইন্না আতোয়াইনা কাল্‌ কাউসার- নিশ্চয়ই আমরা আতা করলাম আপনাকে কাউসার । এত বড় অমূল্য সম্পদ আপনি পেয়েছেন সুতরাং ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।