মারেফতের গোপন কথা ॥ ৬৬ প্রয়োজন । এই মানসিক প্রচণ্ড আঘাত এক পীর-ফকির ছাড়া আর কেউ দিতে পারে না, ধর্ম গ্রহণের ইতিহাস এই কথাই আমাদেরকে জানিয়েছে । আমার এই অনুবাদ ও ব্যাখ্যার যুক্তি যত সুন্দরই হোক না কেন, হোক না যত বড় অকাট্য দলিলপ্রমাণের দ্বারা প্রমাণিত, কিন্তু ইহার মুল্য চারটি পয়সাও আমি দেব না। যদি কোন অলীয়ে কামেল বলেন যে, ফজরের কোরান বলতে পাচওয়াক্ত নামাজের কথাই বলা হয়েছে, তবে অবশ্যই উহা আমি মেনে নেব। কারণ, আমার অনুবাদ ও ব্যাখ্যা আমিত্ব ও স্বকীয়তার মধ্যে থেকে করা, অলীয়ে কামেল যে রকম অনুবাদ ও ব্যাখ্যাই দিক না কেন, উহা যদি আমার মত আমি-ওয়ালাদের কাছে পছন্দ ও যুক্তিসঙ্গত নাও হয় তাতে কিছুই যায় আসে না। কারণ, আছে বললেও অতীব লজ্জার কথা । আমাদের মূল্য আমরা এত বেশি দিয়ে ফেলি যার দরুণ ইসলাম ধর্মের এমন অবস্থা। আমরা জীবনে বোধ হয় একটি মুসলমানও বানাতে পারিনি বরং মুসলমানদের মধ্যে দলাদলি আর ফতোয়া মারতে পারি, তা এই অধম লেখকের লিখা দেখলেও বুঝা যায়। কত বড় বাক্কা পপ্তিত এই অধম লেখকের লিখা পড়লেই পাঠক বুঝতে পারবেন । কিন্তু আসল পদার্থ তথা কামালিয়াতের “ক'-ও অর্জন করতে পারিনি । কামালিয়াত অর্জন না করে কলম হাতে নিলে কোন অধিকারে? যদি আল্লাহ পাক প্রশ্ন করেন তবে কোন উত্তরই দিতে পারবো না বরং চোখের জলে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা পাব কি না তা-ও জানি না। কারণ, আল্লাহকে পাবার পথে বিদ্যা হল সবচাইতে বড় পরদা- ইহা অধম লেখকের কথা নয়, ইহা আহমদে মুখতারের (দঃ) কথা । অধম লেখকের কলমের শক্তি কতটুকু, পাঠক মাত্রেই বুঝতে পারবেন এবং এই লিখনির মায়াজালে এমনভাবে জড়িয়ে ফেলেছি যে, নিজের ষাঁড়ের মত স্বকীয়তা হতে মুক্তি পাই কি না জানি না, যদি কোন অলীয়ে কামেলের একান্ত দয়া হয় এবং নেক নজর থাকে এবং পদসেবা করতে পারি, তবে হয়তো অলীয়ে কামেলের নূরী বীর্ষের যে ধারা প্রবাহিত হয়ে চলেছে উহা হতে অলীর ইচ্ছায় পেতে পারি। অলীয়ে কামেলের নূরী বীর্ষের যে ধারা প্রবাহিত হয়ে চলেছে উহাকেই বলা হয় কাওসার । এই কাওসার শব্দটি সমগ্র কোরান পাকে মাত্র একটিবার উচ্চারিত হয়েছে। কাওসার শব্দটি সাংঘাতিক গুপ্ত রহস্য । ইহার প্রকৃত অর্থ প্রকাশ করা শরীয়তে অশোভনীয়। ইহা নূরী বীর্ষের একটি প্রবহমান ধারা । প্রতিটি বীজের মধ্যে প্রতিটি গাছের স্বভাব-চরিত্র লুকিয়ে থাকে । নিমগাছের ছোট বীজটাতে নিমগাছের গুণাবলী সুপ্ত অবস্থায় আছে। আমগাছের বীজের মধ্যে আমগাছের গুণাবলী ঘুমিয়ে আছে। আমের ছোট বীজটির মধ্যেই বিরাট আমগাছটির সবকয়টি গুণাবলী লুকিয়ে আছে। যখন এই বীজটি চারাগাছ হতে ধীরে ধীরে বড় হতে থাকে এবং অবশেষে একটি বিরাট গাছে পরিণত হয় তখন বুঝা যায় যে, এই বিরাট গাছের সবগুলো গুণই এ ছোট বীজটির মধ্যে লুকিয়ে ছিল- ভাবতেও অবাক লাগে যে, এত বড় গাছটার সমস্ত গুণাবলী কেমন করে এতটুকু বীজের মধ্যে লুকিয়ে থাকে- যে গাছের কাঠ দিয়ে নানারকম জিনিসপত্র তৈরি হয়- খাট, পালং, চেয়ার, টেবিল, আলমারী ইত্যাদি- এই ফার্নিচারের মুলেও সেই ছোট বীজটি | গাছের ফল দিয়ে নানারকম উপাদেয় খাদ্য তৈরি হয়- আচার, আমট , মোরব্বা ইত্যাদি- এই উপাদেয় খাদ্যের মূলেও এ একই বীজ- আবার ইহার শিকড় ও পাতায় তৈরি হয় রোগমুক্তির বিভিন্ন উষধ_ মুলে এ একই ছোট বীজ। একবার একটু ভেবে দেখুন তো একটি ছোট বীজের ক্রমবিকাশের ধারার বিভিন্ন রূপগুলো কত বিচিত্র এবং বিস্ময়কর । সামান্য একটি বীজ হতে যেমন বিরাট একটি গাছের জন্ম তেমনি এক ফোটা বীর্ষের মধ্যে নিহিত কোটি কোটি অতি ক্ষুদ্র বীর্ষকীট যাহা চোখে ধরা যায় না, সেই একটি বীর্যকীট হতে একটি বিরাট মানুষের জন্মা। এই বিরাট মানুষটির দেহটি প্রথমে এতই ছোট ছিল যে, উহা খালি চোখে দেখা যায় ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।