মারেফতের গোপন কথা ॥ ৬৫ আড়াই ভাগ খাজনা, যাকে আমরা যাকাত বলে মনে করে থাকি, ইহার প্রচলন শুরু হয়েছে মদীনায় এবং এই প্রকার খাজনাওয়ালা যাকাতকে কোরান যাকাত নামটিও প্রদান করেনি বরং সাদকা নাম দিয়েছে এবং যেখানেই খাজনার যাকাতের কথা পাবেন সেখানেই সাদকা শব্দটি অবশ্যই পাবেন কিন্তু যাকাত শব্দটি একটি স্থানেও পাবেন না। পাঠক ভাই, ইহা অতি চমকপ্রদ। একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখুন তো কোথায় যাকাত আর কোথায় হল সাদকা । কিন্তু মাশাল্লাহ! ভুলের পাহাড়ে যাকাতের সৌন্দর্য ফেলে দেওয়া হয়েছে এবং লেজকাটা রূপটি মুসলিম সমাজে সত্যরূপে প্রতিষ্ঠিত হয়ে এখনো চলে আসছে । এই সাদকাকেই যাকাত নাম দিয়ে রাষ্ট্রীয় খাজনাগ্ুলোর একটি খাজনার নামকরণ করা হয়েছে অর্থাৎ সাদকাকেই খাজনাতে যাকাত নামে পরিচিত হয়েছে । দুই চোখই কানা অথচ পদ্মের মত সুন্দর চোখের মালিক পদ্মলোচন নাম রাখা হয়েছে কানা ছেলের নাম। এখন চোখ না থাকুক- নাম তো রাখা হয়েছে পদ্মলোচন। যাকাত এবং সাদকার ভুলটা অনেকটা এরকম । যাকাত নামের সাদকা মানুষের স্বকীয়তার যাকাত তথা উৎসর্গ নয়- ইহা মালের যাকাত । কারণ যাক্কা শব্দ হতে যাকাত শব্দের উৎপত্তি। যাক্কা অর্থ পবিভ্রকরণ। সালাত এবং যাকাতের মত কোরানকেও এ একই রকম অর্থে গ্রহণ করা হয়েছে। অথচ কোরান যে নূরী কোরান, কাগজের কোরান নয়, একথা আমরা জানবার সুযোগ পেলাম না। পাহাড়কে ভয়ে বিচ্র্ণ অবস্থায় দেখার প্রশ্নই আসতে পারে না যদি নুরী কোরানকে কাগজী কোরান বলে ধরে নেওয়া হয় এবং সত্যিই যদি নূরী কোরানকে পাহাড় এবং সাগরে অথবা যে কোন স্থানের উপর নিক্ষেপ করতেন তবে কি অবস্থা যে হত উহার একটি নমুনা আমরা শুনতে পাই- শুনতে পাই যে, আল্লাহর নূরের অতি সামান্য একটু অংশ তুর পাহাড়ের উপর পতিত হবার পর তুর পাহাড়ের কি শোচনীয় অবস্থা হয়েছিল। অবশ্য কেউ যদি প্রশ্ন করেন যে, উহা তো আল্লাহর নূর এবং নূরী কোরান নয়, তাহলে অবশ্যই তার প্রশ্নের সঙ্গে আমিও একমত হতে বাধ্য হব বিশেষ কয়টি কারণে, যদিও আগুনের শিখা আগুন হতে আলাদা নয়, তেমনি নূরী কোরান আল্লাহর নূরের সঙ্গে একই সূত্রে বাধা এবং মোটেই অবাক হবার কিছু নয় যদি আল্লাহ সত্যি সত্যিই কোরানকে পাহাড়ের উপর নিক্ষেপ করতেন । (সূরা হাসর ২৯ আয়াত) “লাও আনজাল্না হাজাল্ কোরানা আলা জাবালিল্ লারাইতাহু খাশিয়াম মুতাসাদদেয়াম মিন খাশিয়াতিল্লা। অতিল্ কাল আমছালু নাদরেবুহা লিন্ নাসি লা আলাহুম ইয়াতাফাক্কারুন।' অর্থাৎ যদি আমরা এই কোরান পাহাড়ের উপরে নাজেল করতাম অবশ্যই ইহাকে দেখতে পেতে আল্লাহর ভয় হতে ভয়ে বিচুর্ণ অবস্থায় । এবং এসকল মেসালাই আমরা মানবজাতির জন্য দিচ্ছি যেন তারা চিন্তা করে ।' এখানে একটি বিষয় লক্ষ্য করার মত। আল্লাহ এই আয়াতে “আমি নাযেল করতাম' বলেননি- বলেছেন, “আমরা নাযেল করতাম” । এই 'আমরা*কে প্রায় অনুবাদেই “আমি' পাবেন । আর একটি কথা পাঠক ভাইদের লক্ষ্য করতে বলি যে, নাষেল করার সময়, হেদায়েত করার সময়, রেজেক বন্টন করার সময়, রূহ ফুৎকারের সময়, ইত্যাদি কয়টি বিশেষ ক্ষেত্রে আপনি একবারও আমি" শব্দটি পাবেন না। অঙ্কের হিসাবের মত “আমরা' অবশ্যই পাবেন । ইহার সৌন্দর্য, এত বিস্ময়কর এই রহস্য যে, ইহার আলোচনা করতে গেলে তৌহিদ একেবারে উলঙ্গ হয়ে পড়ে । ইহার আলোচনা আল্লাহ চাহে তো করা হবে- তবে এক কথায় প্রত্যেক-আমরা-রূপী আল্লাহ আমি আল্লাহর আমরার দলের সদস্য এবং প্রত্যেকে পূর্ণ হেদায়াতপ্রাপ্ত। প্রকৃত প্রস্তাবে এই আমরার দলের সদস্যরাই ধর্মে দীক্ষিত করেন। কারণ, কেহই সহজে চান না বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করতে । ধর্মমত পড়তে এবং গবেষণা করতে একজন সহজেই এগিয়ে আসে, কিন্তু উহাকে বরণ করার প্রশ্ন উঠলেই প্রচণ্ড আঘাতের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।