মারেফতের গোপন কথা ॥ ৬৪ কাগজ, পাথর এবং চামড়ার উপর লিখিত কোরান যদি কয়েক মণ হতে হাজার মণের মত ওজনও হয় এবং উহা পাহাড়-পর্বতে যদি রাখা হয়, তাতে কি পাহাড়-পর্বত ধ্বংস হবে অথবা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হবে? না, তা হবার প্রশ্নই আসে না। তাহলে কোরান পাক এ কেমন কথা বলছে? কাগজের কোরানকেই যদি ধরে নিলাম ইহাই একমাত্র কোরান, তাহলে তো পাহাড়-পর্বত এবং সাগরের এরূপ অবস্থা হতেই পারে না। যেহেতু এরূপ অবস্থা, যাহা কোরানে বর্ণিত হয়েছে, হতেই পারে না সেহেতু কাগজের কোরান কোরান নয় বরং ইহা আক্ষরিক কোরান। নুরী কোরানই প্রকৃত কোরান এবং একমাত্র কোরান এবং ইহা আমিত্ব তথা স্বকীয়তা নামক অন্ধকার সালাত কায়েম দ্বারা দূর করে অর্জন করতে হয় এবং ইহা অর্জন যার হয়ে গেছে তার আত্মপরিচয় লাভ করা হয়ে গেছে। মাওলানা আবদুল হাকীম এবং মাওলানা আলী আহসান কোরানের অনুবাদ ও ব্যাখ্যাটি এমনভাবে বিকৃত করে ফেলেছেন যে, অবাক হতে হয় । কত প্রকার অনুবাদ ও তফসিরের দোহাই যে উনারা দিয়েছেন নিজেদের অনুবাদ ও ব্যাখ্যাকে সহি বলে প্রমাণিত করার প্রয়াসে । অথচ ইনারা ভাই গিরিশ চন্দ্র সেন রচিত অনুবাদের কঠোর এবং জঘন্য অপাঠ্য সমালোচনা করেছেন । উহা এই উভয় পণ্ডিত কর্তৃক রচিত অনুবাদ হতে শতগ্তণে ভাল, যদিও ভাই গিরিশ চন্দ্র সেনের অনুবাদে হাজারো একই ভুল দেখা যায়। শ্রদ্ধেয় মাওলানা হাকিম ও আলী আহসান “ভাই গিরিশ চন্দ্র সেন" নামটিকে জনৈক বলতেও লজ্জা পাননি। এইবার এই উভয় মাওলানার অনুবাদ হুবহু তুলে দিলাম। পাঠকই ইহার বিকৃত করার নমুনাটা ভালভাবে বুঝতে পারবেন। “সূর্য অস্ত-পথে অবনমিত হইবার পর রজনীর অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত কর এবং প্রভাতে কোরান পাঠ কর, এবং প্রভাতের কোরান পাঠ সাক্ষীস্বরূপ হইবে ।' ফজরের কোরান" কে “কোরান পাঠ কর' - নতুন মাল আমদানি করা হল। এই বাক্কা মাল কোথা হতে আমদানি করা হল- পাঠকের প্রশ্ন । ইহা তো গেল অনুবাদের শ্রী। এবার উভয় মাওলানা ব্যাখ্যা করতে গিয়ে পাঞ্জেগানা ফরজ নামাজের কথা এই আয়াত হতে “সোনার খনি পেয়েছি' বলার মত আবিষ্কার করে ফেললেন । এই আবিষ্কারের গান্তীর্য বজায় রাখতে গিয়ে বলেছেন যে, এই পাচ ওয়াক্ত নামাজের আবিষ্কার তারা করেননি । ইহার আবিষ্কার করেছেন এত্যা বড় তফসীরে ইবনে আব্বাস, তফসীরে জরীর, কবির, হাক্কানী ও মোহাম্মদ আলী । পাঁচ ওয়াক্ত নামাজ এই আটাত্তর নম্বর আয়াত হতে পেয়ে গেছেন। ইহারই নাম বোধহয় আমাদের দুর্ভাগ্য । আটাত্তর নম্বর আয়াতে পাচ ওয়াক্ত নামাজের কথায় যে কতখানি গৌজামিল দেওয়া হয়েছে তার নমুনা তুলে ধরছি। এই সুরাটি তথা বনী ইস্রাইল সূরাটি মন্কাতে নাজেল হয়েছে এবং নাজেলের ধারাবাহিক নম্বর হিসাবে এই সুরার নম্বর হল পঞ্চাশ এবং হযরত উসমানের দেওয়া ধারাবাহিক নম্বর হল সতের । আনুষ্ঠানিক পাঁচ অথবা (তাহাজ্জুসহ) ছয় ওয়াক্ত নামাজ পড়ার আদেশ হিজরতের পর মদীনায় নাজেল হয়েছিল। যেহেতু আনুষ্ঠানিক পাচ অথবা ছয় ওয়াক্ত নামাজের আদেশ মদীনায় নাজেল হয়েছিল সেহেতু মক্কায় আনুষ্ঠানিক সালাত পালন করার আদেশ দেবার কোন প্রশ্নই উঠে না। যদিও আমরা মক্কায় অবতীর্ণ সুরাগ্ডুলোর মধ্যে সালাত কায়েম করার আদেশ অনেকবার পেষেছি। কিন্তু এই সালাত কায়েম করার অর্থ নীতিগত সালাত, আনুষ্ঠানিক জমাতবন্দী সালাত নয়। এই নীতিগত সালাতের মত যাকাত বিষয়টিও একই রকম নীতিগত যাকাত । আয়ের শতকরা আড়াই ভাগ বিশেষ কয়টি মানবকল্যাণের জন্য ব্যয় করার যে আদেশ দেওয়া হয়েছে, কোরান পাক ইহাকে যাকাত বলেনি । যাকাত বলতে মানবীয় আমিত্বের অথবা মানবের স্বকীয়তার পরিপূর্ণ উৎসর্গ বুঝায় এবং এই কারণে সালাত এবং যাকাত এক সঙ্গে ঘোষণা করার কথা প্রায় ত্রিশবারের মত পাওয়া যায়। এই নীতিগত সালাত এবং যাকাত পাঁচ ওয়াক্ত নামাজও নয় এবং আয়ের শতকরা আড়াই ভাগ খাজনা আদায়ও নয়। শতকরা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।