মারেফতের গোপন কথা ॥ ৬৩ বিষয় নিয়ে একবার একদল শিয়া খাজা বাবার কাছে গিয়েছিলেন এজিদ সম্বন্ধে মন্তব্য রাখতে । খাজা বাবা এই বলে শিয়াদেরকে বিদায় করে দিলেন যে, ইমাম হুসাইনের চিন্তায় তিনি এত বিভোর যে এজিদের কথা এক মুহূর্তও ভাবতে পারেননি । কোরানের তথা নূরী কোরানের । এখানে আসল কোরান বলতে বাধ্য হলাম। যদিও আসল বললে নকল কথাটি এসে পড়ে । প্রচলিত ভুল ধারণার জন্যই কোরানকে আসল বলতে বাধ্য হলাম । না হলে কোরান একটিই । যেহেতু কোরান একটিই সেহেতু আসল এবং নকল বলার প্রশ্নই আসতে পারে না। আমাদের ভূল প্রচারণার দরুণ হয়েছে, সেহেতু “আসল কোরান” শব্দটি ব্যবহার করতে অনেকটা বাধ্য হলাম । আসল কোরানের সঙ্গে যখন প্রথম হয় পরিচিত সেই পরিচয় কতই না মধুর। রাতের আঁধার কেটে যখন দিনের আগমন হয় এবং সম্পূর্ণ দিনটির প্রথম আগমনীর বার্তাকে আমরা দিনের ভোরবেলা বলি। সেরকম সম্পুর্ণ কোরানটির প্রথম আগমনীর বার্তাকে বলা হয়েছে ভোরের কোরান তথা ফজরের কোরান । সালাত কায়েম কর ফজরের কোরানের জন্য- কি অপূর্ব ভাষার লালিত্য ! যারা মাদ্রাসায় পাঠ করেননি অথবা অন্য কোথাও, তারা কি করে সালাত কায়েম করবেনঃ অথচ কোরান কোরানের জন্য । তাই ভোরবেলার কোরানকে পেতে চাইলে সবাইকে বলছে সালাত কয়েম কর তথা যোগাযোগ স্থায়ী কর। রাত পেরিয়ে যখন দিনের প্রথম আগমন হয় এবং সেই আগমনের সত্যতা যেমন যাচাই করার কোন সাক্ষীর প্রয়োজন ও প্রশ্নই থাকে না এবং উহা আপন মূর্তিতে সত্যসহ আপনা আপনি প্রমাণিত, ঠিক সেরকমভাবেই সাধনার দ্বারা আমিত্বের অন্ধকার পেরিয়ে আপন পরিচয়ের প্রথম পরিচয় লাভ করে, সেই পরিচয়ের আর একটি নামই হল ফজরের কোরান_ এই কোরানের পরিচয় যে লাভ করেছে তার আর সাক্ষী-প্রমাণের কোন প্রয়োজন হয় না। কারণ, তার সাক্ষী ও প্রমাণ সে যে নিজেই । তাই ফজরের কোরান হল সত্যরূপে প্রমাণিত । আর আমিত্ের বাধনে যারা জড়িয়ে আছে, যারা ছয়টি রিপুর তাড়নার তাড়া খেয়ে রিপুর কোলে ঘুমিয়ে আছে, তারা কি এই ফজরের কোরানকে পারবে স্পর্শ করতে? কারণ, এই কোরানের ওজন যে সাংঘাতিক ভারী- তাই তো পাহাড়-পর্বত আর সাগর নিতে চায়নি কোরানের আমানত । মানুষ বোকা, তাই এর আমানত গ্রহণ করেছে। তাই হে মানুষ, তুমি যে কোরানের আমানত নিলে, তোমার যে জীবনসূর্য ঢলে যাচ্ছে মৃত্যুর আঁধারে, তাই কায়েম কর সালাতকে_ সালাত কায়েম হলেই কোরানের সুপ্রভাত হবে এবং এই কোরানের সুপ্রভাতের জন্য তুমিই সত্যরূপে তোমার নিজের কাছে প্রমাণিত এবং তখনই তুমি কোরানওয়ালা । যে কোন মানুষের জীবনে যদি “ফজরের কোরান' তার রবের ইচ্ছায় তথা আল্লাহর ইচ্ছায় লাভ সৌভাগ্য এনে দেয়। এখন সুরা বনি ইসরাইলের আয়াতগুলো পড়ে দেখুন তো, মিল পান কিনা । ওয়ামিনাল্ লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা- আছা আইয়াবেআসাকা রাববুকা মাকামাম মাহমুদা (সূরা বনীইস্রাইল ৭৯ নং আয়াত) । অর্থাৎ “এবং রাত্রি হতে কিছু সময় সুতরাং উহাতে তাহাজ্জুদ কর_ একটি লাভ তোমার জন্য- হয়তো অচিরেই এমনও হতে পারে যে, তোমার রব তোমাকে উঠিয়ে নেবেন মাকামে মাহমুদাতে ।' ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।