Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৬২ যখন দেখতে পাই মাদ্রাসা অথবা বিদ্যালয়ে না-পড়া একজন নিরক্ষর (?) আল্লাহর অলী বলে সুপরিচিত । লিখাপড়া না জেনে আল্লাহর অলী হওয়া যায় না- এই মারাত্মক ভুল কথাটি মাদ্রাসায় পাস-করা আলেমরাই এমনভাবে প্রচার করে ফেলেছেন যে, মিথ্যাটাই বারবার উচ্চারিত হবার দরুণ জনতার কানে সত্য বলে মনে হচ্ছে এবং জনতা তখন মারাত্বক ভুল করে বসেন। জনতা তখন মনে করেন যে, মাদ্রাসায় যখন পড়া হল না তাহলে আর সাধনা করেই বা কি লাভ। এই যে মারাত্মক ভুল ধারণা, ইহার অবসান আমাদেরকেই করতে হবে, না হলে এক ইসলামের ভেতর ডজন ডজন দল ও মতের ভুল ধারণার অবসান কোনদিনও হবে না। মান্রাসার আলেম ভাইয়েরা এরকম মূর্খ (?) মজবুর, উলঙ্গ হয়ে পড়ে থাকা অলীদেরকে অলী বলা তো দূরে থাক অহঙ্কারের বাণ ছুঁড়ে বিপথগামী বলতেও জিহ্বা কীপে না- হায়রে বিদ্যার কচকচানি- তাই কমলিওয়ালা (দ) বলেন, “আল এলমুল হেজাবুল আকবার' অর্থাৎ “এলেম তথা বিদ্যা হল (সত্যকে জানবার পথে) সব চাইতে বড় পরদা তথা দেয়াল । এই সেই বিখ্যাত ভারতবর্ষ, তেত্রিশ কোটি দেব-দেবীর দেশ । এই মহাভারতে যিনি মুসলমান বানিয়ে গেলেন সেই সুমহান সুলতানুল হিন্দ খাজা বাবা তো আক্ষরিক কোরানের একটি তফসির করে যেতে পারতেন। সত্যকে পাবার জন্য ইহার প্রয়োজন কতটুকু গুরুত্ব বহন করে ইহা ভেবেই তিনি তা করেননি। হিয়া বড় কোরান তফসির করলাম, মাহফিল জমিয়ে সাত রাত সাত দিন কোরান তফসিরের বিরাট আয়োজন করলাম, কিন্তু জীবনেও একটি অন্য ধর্মের মানুষকে মুসলমান বানাতে পারলাম না- আমার মূল্য কতটুকু? আমার মূল্য জিরো তথা শুন্য বললেও দাম দেওয়া হয়। জিরো মাইনাস ফাইভ তথা শূন্য হতেও পাচ বিয়োগ দিলে যা হয় সেই দামই আমার । একবার ভেবে দেখুন তো- একটা সম্পূর্ণ অন্য ধর্মের মানুষকে মুসলমান বানানো কত কষ্টসাধ্য ব্যাপার! ভেবে দেখুন তো বানিয়েছেন। আর আমার মত মাওলানারা? আরবী ভাষার জাহাজ বলতে পারেন। কোরান শরীফকে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করার যাদুকরী শক্তি অর্জন করেছি। হিয়া বড় মাহফিলের আয়োজন করে জনতাকে কোরানের অনুবাদ ও ব্যাখ্যা শুনিয়ে চমক লাগিয়ে দিচ্ছি। বাহ্বার পর মাশাল্লাহ! সেটা বলতে গেলে ভীষণ লজ্জা পাব । যদিও বড় বড় পীর-ফকিরদের চৌদ্দ গোষ্ঠি শেরেক- বেদাতের কাল্পনিক ফতোয়াবাজির আঘাতে জর্জর করে সাধারণ মুসলমান ভাইদের চোখ অন্য দিকে সরিয়ে নিচ্ছি। নিজের বিবেক ও এঁতিহাসিক সত্যকে ফাকি দিয়ে যাই। গজনীর সুলতান মাহমুদ সতের বার পাক-ভারত আক্রমণ করেছিলেন মুসলমান বানাবার জন্য নয় সোমনাথের মন্দিরে রক্ষিত মালপানির লোভে । কোন রাজা-বাদশা, উজির-নাজির, কোন মাওলানা-মুফতী, কোন আরবী ভাষা জানা পঞ্তিত এদেশে মুসলমান বানায়নি। মুসলমান যারা বানিয়ে গেছেন, ইতিহাস যাদের কথা ঘোষণা করে, তারা হলেন, দাতাগঞ্জে বক্স, খাজা বাবা, শেখ ফরিদ, আউলিয়া, আরো অনেক অনেক । আর আমরা তথা মাওলানারা? এক ইসলামকে ফতোয়া মেরে মেরে তিন কুড়ি তের টুকরা করে দিয়েছি। এটা কি কম বড় কথা? কত কষ্ট হয়েছে আমাদের! আমার মত মাওলানাদের মুখ দিয়ে খই ফুটতে থাকে । সাধারণ বিষয়ের কথা না হয় বাদই দিলাম, গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কোন মন্তব্য রাখতেও বড় বিশেষ চিন্তা-ভাবনা করি না। কারণ, সবকিছু জেনে ফেলেছি, বুঝে গেছি, সুতরাং অত ভাবনা-চিন্তা কিসের? অথচ অতি সাধারণ একটি ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।