Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৬১ মাওলানা কাশগড়ী সাহেবের নামও আপনি পাবেন। এই জাতীয় চৌদ্দটি রুই-কাতলার মত বড় পদার্থের উপর প্রায় সকলেরই বিশ্বাস থাকার কথা । এনারা সবাই মিলে বহু গবেষণা করে “ফজরের দিয়েছেন। তফসীরে কাশৃশীফ আল্লামা জমখশরীর একটি বস্ভাপচা অনেক আগের তফসীর। সেই বন্তাপচা তফসীরে কাশ্শাফের মত অনেক তফসীর আরবী, ফাসী এবং উর্দু ভাষায় আছে। সবচাইতে বেশি দুঃখ লাগে যখন হাকিমুল উম্মত নামক অতি মূল্যবান মেডেল পাওয়া হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবও এ একই ভুল করেছেন তার তফসীরে। সুরা বনি ইপ্রায়িলের ৭৮ নম্বর আয়াতটি এখন পাঠক ভাইদের কাছে তুলে ধরছি_ 'আকিমুস্সালাতা লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল্‌ লাইলে ওয়া কোরআনাল্‌ ফাজরে । ইন্না কোরআনাল্‌ ফাজরে কানা মাশ্হুদা ।' অর্থাৎ, “সালাত কায়েম কর সূর্য ঢলে যাবার কারণে, রাতের আঁধারে ঢেকে যাবার কারণে এবং ফজরের কোরানের জন্য । নিশ্চয়ই ফজরের কোরান হল প্রমাণিত ৷” ইহার প্রচলিত এবং বিকৃত অনুবাদ করা হয় এইভাবে- “সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত । ফজরের সালাত পরিলক্ষিত হয় বিশেষভাবে ।' অনুবাদের চরিত্রই যখন বিকৃত তখন ব্যাখ্যার চরিত্র কেমন হবে? অধম লেখক এই আয়াতটুকুর ব্যাখ্যা দিচ্ছি- সূর্যকে এখানে একটি মানবজীবনের সঙ্গে তুলনা করে বলছে যে, সালাত কায়েম কর- কারণ যখন সালাত কায়েম হয়ে যাবে তখনই দেখতে পাবে প্রথম কোরানের প্রথম পরিচয় । সূর্য যেমন উদয় হয়ে ধীরে ধীরে পূর্ণতায় এসে পুনরায় অন্ত যেতে থাকে তথা ঢলে যেতে থাকে এবং একসময় রাতের আঁধার ঢেকে যায়, ঠিক একটি মানুষের জীবন সূর্যটারও এ একই গতি। বাল্যের জীবন সূর্যের উদয়ের মত ধীরে ধীরে পূর্ণতায় এসে তথা পূর্ণ যৌবনে এসে পুনরায় বুড়ো হতে থাকে তথা ঢলে যেতে থাকে এবং এক সময় মৃত্যুর আঁধারে ঢেকে যায়, সূর্য যেমন রাতের আঁধারে ঢেকে যায়। জীবন সূর্যটি যে থমকে দাড়িয়ে নেই। প্রতিটি মুহূর্তে এ যে ঢলে যাচ্ছে। কোথায়? এক ঘন অন্ধকারের মাঝে । তাই জীবনরূপ সূর্যের ঢলে যাবার কারণে উপদেশ দেওয়া হচ্ছে সালাত কায়েম করতে । কারণ, সালাত তথা যোগাযোগ কাযেম তথা স্থায়ী হয়ে গেলেই আপন পরিচয় প্রথম মেলে তথা ভোরের কোরানের যে রহস্য উহার সঙ্গে প্রথম পরিচয় হয়। কোরানের সঙ্গে পরিচিত হবার কি সুন্দর এবং অপূর্ব ডাক দিচ্ছেন। এই কোরান কাগজ অথবা শিলালিপি অথবা চামড়া বা যে কোন জিনিসের উপর কালির নকশা আঁকা কোরান নয় । কারণ, ইহা আসল কোরানের পরিচয় পাবার কতগুলো অক্ষরের বাধন। এই অক্ষরের বাধন, যেটাকে আমরা প্রায় সবাই কোরান বলে জেনে আসছি, উহা হলে, বিদ্যা শিক্ষার মাধ্যম ছাড়া অসম্ভব । অথচ একজনও নবী বা রসুল মাদ্রাসায় অথবা এই জাতীয় কোন বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করেননি । তারা উম্মী, তথা অক্ষরের সঙ্গে পরিচিত নন । সুতরাং যাহার সঙ্গে নবী ও রসুলরা পরিচিত নন উহা কখনই একমাত্র ধর্তব্য হিসাবে গণ্যই করা যায় না অর্থাৎ এই জাতীয় বিদ্যালয় হতে শিক্ষা না নিলেও আসল কোরানের সঙ্গে পরিচিত হতে পারবে। কারণ, আসল কোরানে কোন অক্ষরের বালাই নেই। কারণ, উহা নূরী কোরান। তাই কোরান নিজেই ঘোষণা করছে যে, পবিত্র না হয়ে তথা আমিত্ব ত্যাগ না করে তথা যোগাযোগকে স্থায়ী না করে তথা সালাত কায়েম না করে কেহই কোরানকে বুঝা তো দূরে থাক, কেবলমাত্র স্পর্শ করারও কারো ক্ষমতা নেই। (লা ইয়ামাসূসুহু ইল্লাল্‌ মুতাহারুন)। এরপরেও কি আমরা কাগজের লিখিত কোরানকে আসল কোরান বলে ভুল করবো? তাই অনেক সময় আমরা বিপাকে পড়ে যাই, ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।