Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৬০ স্পষ্ট ঘোষণা । সুতরাং অতি অল্প লোকেই কোরান পাকের গুপ্ত রহস্য অনুধাবন করতে পারে এবং বাকি সবাইকে উহা বলে লাভ নেই । সবাই সত্যকে গ্রহণও করতে পারে না এবং সত্যকে উপলব্ধিও করতে পারে না। কেবলমাত্র অল্প কিছু লোক ছাড়া- ইহাই কোরান পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং বুদ্ধিমান ও জ্ঞানীলোকেরা এই কথার গ্তপ্ত রহস্য বুঝতে পারেন। ছয়টি রিপুর মেকী মায়ার ঝাঁটা-খাওয়া সদাচঞ্চল জীবনটাই হল বেঈমানের জীবন। এই বেঈমান জীবনের উপর যখন ঈমানের প্রচণ্ড আঘাত পড়ে এবং এই ঈমানের প্রচণ্ড আঘাতে যখন বেঈমানের ক্ষণস্থায়ী রূপপ্তলো একে একে ধ্বংস হতে থাকে তখন সালাত আপন রূপ নিয়ে ধীরে ধীরে জীবনের উপর পূর্ণরূপে ধরা দেয়। সম্পূর্ণ ধ্বংস আব্বান জানায় সম্পূর্ণ নতুনত্রের। ছয়টি রিপুতে তৈরি তিনশত ষাটটি (চান্দ্র বৎসরের হিসাবে) মূর্তি ধ্বংসকারীগণ হল এই মুমিন। বুৎসেকান্দ অর্থাৎ মূর্তি ধ্বংসকারীকেই বলে মুমিন। এই সালাতের গুরুত্ব কতটুকু তা সহজেই বুঝা যায়। নিজের পরিজনদেরকে সালাতের মুল্য জানিয়ে দিতে বলেছেন পাক কোরান । “ওযামুর আহলাকা বিস্সালাতে' অর্থাৎ “তোমার পরিজনদেরকে সালাতের নির্দেশ দাও' “অস্তাবির আলাইহা' অর্থাৎ “তুমি নিজেও উহাতে নিরত থাক' 'লা নাস আলুকা রেজকা" অর্থাৎ “আমরা তোমার কাছে রেজেক চাই না” “নাহ্‌নু নার্জুকুকা' অর্থাৎ আমরা তোমাকে রেজেক দান করি।' ভুল করার চেয়ে “আমি জানি না' বলে মেনে নেওয়া অনেক ভাল । কারণ, আপনার একটি ভূল জন্ম দেবে অগণিত ভুলের । পরিণতি হবে মারাত্মক এবং ভয়াবহ। এই ভুলের পথ দিয়ে আমাদের ভবিষ্যত বংশধরেরা এগিয়ে যাবে ভুল পথে, যার ফলে আসল লক্ষ্যে পৌঁছানো অধিকাংশের পক্ষে অত্যন্ত জটিল হয়ে পড়বে । এক ভুলের পেটে অনেক ভুলের সন্তান নেবে জন্ম এবং জন্ম দেবে বিভিন্ন দল ও মতের এবং এরই মধ্যে এক ইসলাম তেহাত্তর ফেরকার জন্ম দিয়ে ফেলেছে। পাঞ্ডিত্যের মান- সম্মান বজায় রাখতে গিয়ে এমন গোবর-গনেশী-মার্কা ভূলকে কেমন করে গ্রহণ করা হচ্ছে? সত্যি! ভাবতেও অবাক লাগে । সাধারণ পাঠকের পক্ষে এরকম ভুল-ধরা অসম্ভব এবং এই ভুলের বিভ্রান্তির জন্য দায়ী কে বা কারা? “কোরানাল ফাজরে' অর্থাৎ “ভোরের কোরান'-কে “ফজরের তথা ভোরের নামাজ' অনুবাদ করা হয়েছে। হায়রে আমাদের কপাল! কোথায় ফজরের কোরান আর কোথায় ফজরের নামাজ! বেহায়াপনারও একটা সীমা থাকা দরকার । মাতালের খিস্তির মত এরা যা মনে লেগেছে তাই করে গেছেন । শুধু কি ফজরের কোরানকেই ফজরের নামাজ বলে চালিয়েছেন? কোরান পাকে উল্লেখিত মসজিদকেও অনুবাদে নামাজ বানিয়ে ছেড়েছেন এবং সেজদাকেও নামাজ বানাতে তাদের মন ও কলম থেমে যায়নি । বিবেক এক মুহূর্তের তরেও তাদের দংশন করেনি । বাংলা ভাষায় কোরান পাকের যত অনুবাদ হয়েছে, সবচাইতে জঘন্য অনুবাদ হয়েছে শ্রদ্ধেয় মাওলানা আকরাম খা সাহেবেরটা । শ্রদ্ধেয় মাওলানা আকরাম খা সাহেবেরটা ভুল বললেও সুন্দর মানায়, কিন্তু উহা একটি পণ্তিত-পাগলের বস্তাপচা খিপ্তি ছাড়া আর কিছুই নয়। আগাগোড়া সব মনগড়া অনুবাদ ও ব্যাখ্যায় ভরপুর। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনেরটা হল তিন বস্তা ভুলের ঝুলি এবং উহা তিন খণ্ডে বাঙ্গালীকে দিয়েছেন উপহার। তাও আবার এই অনুবাদের ফ্যাশনটা অতি উঁচু মার্গের। একটি দুটি নয়, একেবারে হাতে-গোনা চৌদ্দজন মহাপন্তিতের মিলিত ফসল । এই চৌদ্দ পঞ্জিতের নাম যদি একটি অনুবাদে থাকে তবে সাধারণ পাঠক তো দুরে থাক, হিয়া বড় বড় সমঝদারদেরও ভিরমি খাবার জোগাড় । শ্রদ্ধেয় জনাব মাওলানা বেলায়েত হোসেনের নামের আগে যে আশ্চর্যজনক মেডেলটি ঝুলছে উহার নাম শামসুল উলামা” অর্থাৎ উলামাদের সূর্য' । এই উলামাদের সুর্যের মেডেলটি দর্শন করলে কার বুকের পাটা আছে যে, প্রতিবাদ করবেন? বিদেশ হতে আগত হিয়া বড় আলেম শ্রদ্ধেয় জনাব ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।