Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৫৮ স্পষ্ট ধারণা ছিল না যে, প্রতিটি গ্রহ এবং উপগ্রহের নিজস্ব একটি করে পূর্ব এবং পশ্চিম দিক আছে এবং কোন গ্রহ এবং উপগ্রহের একটি নিজস্ব পূর্ব এবং পশ্চিমের সঙ্গে অপর যে কোন গ্রহ এবং উপগ্রহের পূর্ব এবং পশ্চিমের কোন মিলই নেই তথা এক কথায় যার যার পূর্ব ও পশ্চিম দিক তার একান্ত নিজদ্ব দিক, যাহার অন্যটির সঙ্গে কোন মিলই নেই এবং মিল না থাকাটাই স্বাভাবিক । কারণ, প্রত্যেকটি ভাসমান অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তার একান্ত নিজস্ব আয়তন নিয়ে এবং সেই আয়তন অন্যটির চেয়ে চাই ছোট হোক কি চাই বড় হোক। এবং সেহেতু সকলের মধ্যে মিল থাকাটাই অস্বাভাবিক । সব কয়টি গ্রহ সূর্যকে ঠিক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে আসে না। পৃথিবীর ঘুরতে যতদিন সময় লাগে অন্য যে কোন গ্রহের ঠিক ততদিন লাগে না, তথা কম-বেশি সময় লাগে, যদিও প্রতিটি গ্রহ এবং উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হল, সূর্ষের নামে পরিচিত সৌরজগতে কয়টি গ্রহ এবং উপগ্রহ আছে? তা সংখ্যায় যতই থাক না কেন এবং দিনে দিনে যত সংখ্যার দিক দিয়ে বেড়ে চলুক না কেন এবং গ্রহ ও উপগ্রহ মিলে আমরা শ' দেড়েক পূর্ব এবং পশ্চিম দিক পাই এবং প্রত্যেকের পূর্ব এবং পশ্চিম তার একান্ত নিজস্ব দিক। একটি সৌর জগতে যদি দেড়শত পূর্ব এবং পশ্চিম দিক পাই তাহলে কতটি সৌরজগত আছে? যদি কেউ প্রশ্ন করে যে, এই তেত্রিশ হাজার কোটি সৌর জগতের কতটি ছেলে-মেয়ে তথা গ্রহ-উপগ্রহ আছে? তখনই বৈজ্ঞানিকেরা বলেন যে উহা অগণিত । তাহলে অগণিত গ্রহ ও উপগ্রহের অগণিত পূর্ব ও পশ্চিম দিক আছে এবং তাহলে কোরান পাকের ঘোষণা “অগণিত পূর্ব ও পশ্চিম দিকের রব'-এর সত্যতার স্বাক্ষরকে কে অস্বীকার করতে পারে? এই অতি ছোট আকৃতির ব্যাখ্যা পাঠক ভাইদের পড়তে অনুরোধ করছি। জগাখিচুড়ির বাহার এবং গৌজামিলের ধাধায় চক্ষু চড়কগাছ। আরবী জানা হিয়া বড় বড় রুই কাত্লাই ভিরমি খায় আর সাধারণ পাঠক তো কোন ছাড় । অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে, এইসব অনুবাদকারী পঞ্তিতের দল, অসীম আল্লাহর অসীম জ্ঞানের সবটুকু পানি মনে করে এক চুমুকে খেয়ে বসে আছেন। ভাবখানা যেন, মাত্র এইটুকু! অসীম জ্ঞানের ভাণ্ড কোরানের একটি স্থানেও হা বুঝিতে পারিলাম না' অথবা ইহার অর্থ আমি জানি না' এরকম একটি অকপট স্বীকৃতির নাম-গন্ধও যদি থাকে । কারণ অসীম আল্লাহর সবটুকু তারা বুঝে ফেলেছেন । সুতরাং ব্যাখ্যা দিতে আবার কিসের কষ্ট? দশের কথায় বলে প্রকৃত সাধুকেও ভণ্ড বনে যেতে হয়। তাই তো খনার বচনটি আজো আমাদের মুখে মুখে ঘুরছে- “দশ চক্রে ভগবান ভূত” । এবং সত্যি বলতে কি হয়েছে তাই। আর একটি হের-ফের করা অনুবাদ পাঠকের কাছে তুলে ধরলাম । কালিলা' অর্থাৎ “যখন তারা সালাতের দিকে উঠে দাঁড়ায়, খুবই অলসতার সঙ্গে দীড়ায়, মানুষকে দেখাবার জন্য । অন্তর তাদের আল্লাহকে স্মরণ করে না অল্প কিছু লোক ছাড়া ।” পাঠক ভাই, আপনি প্রায় অনুবাদেই একটি ছোট্ট ভুল দেখতে পাবেন। ভুলটি হয়তো আপনার দৃষ্টিকে ফাকিও দিতে পারে, আবার একটু মনোযোগ সহকারে দেখলেই ছোট্ট ফাকিটা আপনার চোখে ধরা পড়ে যাবে। ফাকিটা ছোট হতে পারে কিন্তু এর অর্থ হয়ে পড়ে মারাত্মক ঘোলাটে ৷ ইজা কামু ইলাস সালাতে" যার হুবহু অর্থ হল “যখন সালাতের দিকে দীড়ায়', কিন্তু এর হুবহু অনুবাদ না করে লিখা থাকতো তাহলে ইহার হুবহু আরবী ভাষাটা হত “জা কামুলে সালাত' ৷ কারণ, আরবী ভাষায় ইলার অর্থ হল দিকে এবং লে অর্থ হল জন্য । এখন আপনিই বলুন কোথায় ইলা আর কোথায় লে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।