মারেফতের গোপন কথা ॥ ৫৭ রেখেছেন, সেগুলো পাঠকদেরকে কেমন করে বুঝাই- কেমন করে বুঝাই যে, গৌজামিলের পাহাড় দাড় করিয়ে রাখা হয়েছে এবং এর থেকে প্রকৃত অর্থ উদ্ধার করা যে কত কঠিন বিষয় উহা কেমন করে পাঠক ভাইদেরকে বুঝাই? আমি এবং আমরা না হয় পাঠক ভাইয়েরা অতি সহজেই বুঝতে পারবেন কিন্তু এরচেয়ে অতি মারাত্মক হাজারো গৌজামিলগুলো একটি একটি করে আক্ষরিক অনুবাদ করে বুঝাতে গেলে উহা যে কত বড় বইয়ের আকার ধারণ করবে উহা সহজেই বুঝা যায়। এরচেয়ে সমগ্র কোরান পাকের আক্ষরিক অনুবাদ করাটাই সমীচীন এবং উহা করতে গেলে বহু আয়াত আছে যা এই অধম লেখক এখনো তফসীর তথা ব্যাখ্যা করতে পারবে না এবং আক্ষরিক অনুবাদের নিচে “আমি উহা বুঝিতে পারিলাম না অনেকবার লিখে দিতে হবে । কিন্তু এরকম কথা লিখতে গেলে সত্য কথার অপ্রিয় স্বীকৃতি হয়, কিন্তু পাঠকবৃন্দের নিকট মহাপন্তিত বলে বিবেচিত হওয়া তো দুরের কথা অপদার্থ বলে পরিচিত হবার সমূহ ভয় আছে। আমাকে অপদার্থ বলে গাল দেবে_ ইহা কি কমটি কথা, ইহা রীতিমত অপমানজনক কিছু একটা নয়? সুতরাং না বুঝলেও যা ইচ্ছে তাই গোঁজামিল মেরে দাও। যদি সময় সুযোগ এবং আল্লাহ পাকের রহমত হয় তবে ইনশাল্লাহ কোরান পাকের আক্ষরিক অনুবাদ যত শীঘ্ব পারি আমরা করবো । কোরান পাকের আর একটি আয়াতের নমুনা তুলে দিলাম । যেমন কোরান পাক বলছেন, লা ইয়ামাস্সাহু ইল্লাল মুতাহ্হারুন' অর্থাৎ কেহই উহা স্পর্শ করে না একমাত্র পবিত্র ছাড়া ।' এখানে অনুবাদক মহা ফাপড়ে পড়ে যান। কারণ “মাস্সাহু'-এর অর্থ হল উহা স্পর্শ করা, উহা ধরা, উহা ছোয়া, সুতরাং ইহার শব্দের অর্থ বদলিয়ে না দিলে কোন অপবিত্র অথবা অবিশ্বাসী যদি কোরান পাক স্পর্শ করে ফেলেন এবং বলে ফেলেন যে, তোমাদের কোরান তো স্পর্শ করলাম অথচ কোরান নিজেই বলছেন যে, অপবিত্র ইহা স্পর্শ করতে পারবে না। তাহলে তো অনুবাদক আর কোন উত্তর দিতে পারবে না। তাই অনুবাদক নানা প্রকার কৌশল অবলম্বন করেন। কেহ অনুবাদ করেন পবিত্র না হয়ে স্পর্শ করা উচিত নয়; আবার কেহ অনুবাদ করেন, অজু করে পাক সাফ হয়ে কোরান পাক ধরা উচিত। আবার কেহ অনুবাদ করেন যে, অপবিত্র ব্যক্তিরা ইহার অর্থ বুঝতে সম্পূর্ণ অক্ষম ইত্যাদি। প্রথম দুটিতে উচিত" শব্দটি আমদানী করা হয়েছে এবং এই “উচিতের আমদানী-রপ্তানীটাই বেশিরভাগ অনুবাদক তাদের অনুবাদ ও ব্যাখ্যায় গ্রহণ করেছেন এবং তৃতীয়টিও অনেক অনুবাদক গ্রহণ করেছেন। অপবিত্র ব্যক্তি বলতে যদি অন্য মত ও পথের লোকদের বুঝানো হয়ে থাকে তবে বহু ভিন্ন মতের অনুসারীরা কোরান পাকের অনুবাদ ও ব্যাখ্যা লিখেছেন এবং তাদের অনুবাদ ও ব্যাখ্যা আমাদের মত পবিত্র (?)-দের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি উন্নতমানের হয়েছে। এখন উপায়? অগত্যা আর উপায় নেই তাই গৌজামিল দেওয়া পর্যন্তই সার এবং এইভাবেই সমগ্র কোরান শরীফের অনুবাদ ও ব্যাখ্যা গৌজামিলের বস্তা বানিয়ে রেখেছেন। সুরা আল মারেজের এক স্থানে আছে “বিরাব্বিল মাশারেকে ওয়াল্ মাগারেবে' “অগণিত পূর্ব দিক ও অগনিত পশ্চিম দিকের রব" এই অনুবাদের ব্যাখ্যা করতে গিয়ে প্রাচীনকাল হতে আধুনিককালের প্রায় সব অনুবাদকই হুবহু একই ব্যাখ্যা দিয়ে গেছেন। কারণ, বিষয়টি খুবই কঠিন বলে এইরকম করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বিষয়টি কেন কঠিন এবং কেমন করে বিষয়টি কঠিন হল? কেউ যদি প্রশ্ন করেন যে পৃথিবীর একটি পূর্ব এবং একটি পশ্চিম দিক থাকা সত্তেও কেন অগণিত পূর্ব এবং পশ্চিম দিকের কথা কোরান পাকে বলা হলঃ এই অগণিত পূর্ব এবং পশ্চিম দিকগুলো কোথায়? যেহেতু পূর্ব এবং পশ্চিম বলতে পৃথিবীতে একটিই সেহেতু এত অগণিত পূর্ব এবং পশ্চিম বলতে এখানে কি বুঝাতে চেয়েছে? প্রাচীনকাল হতে আধুনিককালের চাদে মানুষের যাবার পূর্ব পর্যন্ত মানুষের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।