মারেফতের গোপন কথা ॥ ৫৬ পবিত্র কোরানের অনুবাদের স্বরূপ নিয়ে আলোচনা একটি নতুন খবর আপনাদেরকে শুনাতে চাই । খবরটি পুরাতন কিন্তু বেশিরভাগ মানুষের চোখে ধরা পড়েও ধরা পড়ছে না, তাই খবরটা নতুন করে বলতে হল। আরবী ভাষা আপনার জানা না থাকলেও আপনি প্রাচীনকাল হতে আধুনিককালের বিশ-পঁচিশখানা কোরান পাকের অনুবাদ ও ব্যাখ্যা একসঙ্গে পড়ে দেখলেই দেখতে পাবেন, কারো অনুবাদ ও ব্যাখ্যার সঙ্গে মিল পাচ্ছেন না। কোন কোন স্থানে আকাশ-পাতাল ব্যবধান পাবেন আবার কোন কোন স্থানে হুবহু মিল পাবেন । হুবহু মিলটা পাবেন সেখানেই, যেখানে দেখবেন কোরান পাকের আয়াতগ্ডলো বুঝে উঠা খুবই কঠিন। “খুবই কঠিন' যেখানে, সেখানেই পাবেন সবার মধ্যে এক রকম ব্যাখ্যা ও অনুবাদ । এর কারণ কি? কারণ আর কিছুই নয়, ঠিকমত বুঝে উঠতে না পারায় অন্য একটার অনুবাদ ও ব্যাখ্যা হুবহু মেরে দেওয়া তথা একদম চুরি করা । অবশ্য কোন উপায় নেই বলেই এরকমটা করতে অনেকটা বাধ্য হন। আবার অনেক সময় নিজের মতামত থাকা সত্তেও উহা ইচ্ছা করেই বাদ দিয়ে অপরেরটা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। একটি ছোট্ট নমুনা তুলে দিলাম । কোরান পাকে আল্লাহ তার নিজের কথা “আমি বলছি' আবার “আমরা বলছি' দুই রকমেই পাবেন। এই দুই রকমকে প্রায় অনুবাদকারীরাই একরকম করে দিয়েছেন। অনুবাদকারীরা যেখানে অনুবাদ করলেন উহার এক বল্তাপচা পাঞ্জিত্যের বুলি আপনাকে শুনিয়ে দেবেন। আল্লাহ পাক যেন আমি কে আমরা বলতে গিয়ে কত বড় ভুলই না করে ফেলেছেন। তাই অনুবাদক তার পাঞ্তিত্যের ভাষায় আল্লাহকে কোন প্রকার দোষারোপ না করে বুঝিয়ে দেবেন যে, আরবী ভাষায় অনেক সময় এই এই কারণে আমিকে তথা একবচনকে “আমরা” তথা বহুবচনে ব্যবহার করা হয়। সুতরাং যেখানে আমরা শব্দটি আছে অনুবাদক পাঠকের সুবিধার জন্যই আমি করে ফেলেন। যাতে পাঠক শেরেক না করেন। “আমরা' থাকলে শেরেকের ভয় আছে সুতরাং পাঠককে শেরেক করা হতে রক্ষা করতেই হবে । আহা- কি বাক্কা দরদের বাহার যেন উপচিয়ে পড়ছে । মুখের কথায় শেরেকের খৈ ভাজলে বোধ হয় আসল খে ভাজা হয়ে গেল। 'আউজু' বলে 'আশ্রয় চাই' শয়তান হতে বললেই বুঝি মুক্তি পাওয়া যায়_ এরকম হলে তো মাশাল্লাহ আমরা সবাই ইনসানে কামেল । এখন প্রশ্ন হচ্ছে, অনুবাদক কি কোরান পাকের আক্ষরিক অনুবাদের হুবহু রাখলেন? অনুবাদক কি খোদার উপর খোদকারী করলেন নাঃ আল্লাহ কি আমরা বাদ দিয়ে সবখানেই আমি বলতে পারতেন না? তবে আপনি কে এবং কোন অধিকারে আমরাকে আমি অনুবাদ করলেন? এই অধিকার আপনাকে কে দিল? এত বড় ওদ্ধত্য আর সাহস আপনি কোথা হতে পেলেন? ইহা কি সুক্ষ সীমালজ্ঘন নয়? মনের অজান্তে কি আপনি সীমালজ্ঘনকারী রূপে বিবেচিত হবেন না? আপনি হাজারো যুক্তির সেতু দাড় করিয়ে বুঝাতে চান না কেন, তবু একটি প্রশ্ন যদি করা হয় যে, আল্লাহ কি সবখানে আমি বলতে পারতেন না? আপনার ধারালো যুক্তিগুলো কি এ একটি প্রশ্নের কাছে হার মানবে না? তলোয়ার দিয়ে দাড়ি টাছার মতই কি আপনার অনুবাদ জনতার হাতে তুলে দিচ্ছেন নাঃ সাধারণ পাঠক বিশেষ করে আরবী ভাষা না-জানা সহজ-সরল পাঠকদের আমি শুধু এটুকুই বুঝিয়ে দিতে চাই যে, আমি এবং আমরা অতি সাধারণ বিষয়টাতেই অনুবাদকরা কি চমত্কার ওলোটপালট করে দিয়েছেন। এরকমভাবে কোরান পাকের হাজার হাজার শব্দের অর্থকে যা মনে লেগেছে তাই করে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।