Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৫৫ পাড়ি জমাবে । কারণ, আমি ভাল করেই জানি, আমার এই লেখা, আমার এই নাকি কান্না মুসলমান ভাইদের কানে গেলেও একতার মাঠে সমবেত হতে পারবো না। কেবলমাত্র অর্থনৈতিক ব্যবন্থার সূত্রটি ধরে মার্কসবাদ এগিয়ে আসবেই । একে রুখতে হলে লাঠিসোটা দিয়ে নয়, বরং ইসলামের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা যত শীঘ্র চালু করে। পাচ ওয়াক্ত পবিত্র নামাজের মধ্যে যে ইসলামের সাম্য দেড় হাজার বছর পুর্বে পরোক্ষভাবে প্রচার হয়ে আসছে এবং আজো সেই সাম্য সেই ধনী-গরীব কোন ভেদাভেদ না রেখে একই কাতারে দীড়িয়ে আল্লাহ পাকের কাছে জানাই পূর্ণ আত্মসমর্পণের আনুষ্ঠানিক ভাব । কোন ভেদাভেদ না রেখে সবার ভাতের সানকিতে সেই সাম্য তাড়াতাড়ি প্রতিষ্ঠা করতে হবে, নতুবা জানোয়ার বানাবার সাম্য মাকর্সবাদ এতিহাসিক সত্যরূপে আমাদের আঙ্গিনায় হি হি করে হেসে হেসে আসতে বাধ্য । তখন ছালাও হারাবো, মাথায়ও হাত দিব। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের এই গুরুত্ৃপূর্ণ শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এই শিক্ষার গুরুত্ব দেখেও না দেখার ভান করছি, যার দরুণ এত অপূর্ব সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা, যা অন্য কোন মতের মধ্যে নেই সেই সুন্দরতম ব্যবস্থাটিও আজ প্রাণহীন কাঠের মত দীড়িয়ে আছে। প্রপ্রাব-পায়খানার মত প্রকৃতির ডাকে আগে সাড়া দিতে বলেছেন ইমামে কেবলা তাইনে (দঃ) তারপর নামাজ পড়তে বলেছেন । কারণ, তাতে নামাজের একাগ্বতা নষ্ট হতে পারে । সেরকম পেটের ক্ষুধা আর হাজার অর্থনৈতিক সমস্যায় জর্জরিত মানুষের কাছে মার্কসবাদ উকি-ঝুঁকি মারবেই এবং সুযোগ পেলেই । এবং আমাদের অবহেলায় সুযোগ তারা পাবেই। এবং একবার যদি আসতে পারে তবে কুইনাইনের মত তেতো হলেও চোখের জলে গিলতে হবেই, তা যত কষ্টই হোক না কেন। কারণ, সমন্ত ফেরকা ও ফতোয়া ভূলে গিয়ে আমাদের মধ্যে দৃঢ় এক্য গড়ে তোলা অনেকটা সাত মণ তেলও হবে না আর রাধাও নাচবেন না-র মত । মার্কসবাদের কুইনাইন অবশেষে বাধ্য হয়ে গিলতেই হবে এবং এই কুইনাইন গেলার সময় যে সকলে এক হয়ে যাব তাতে কোন সন্দেহ নাই। কিন্তু সেই এক্য হবে খুবই বেদনাদায়ক এবং আমাদের নাকি কান্নার যে সুর বেজে উঠবে তাতে তবলের সঙ্গে তাল মিলিয়ে দেখবো কি সুন্দর আপনিই তাল মিলে যাচ্ছে। রাশিয়া একটার পর একটা করে দানবের মত দেশগুলো গিলে খাচ্ছে। পৃথিবীর ম্যাপটার দিকে একটু নজর করে দেখুন তোঃ আর আমেরিকা? অসভ্য বলে নতুন বধূর মত অভিমানের সুরে গাল দিচ্ছে। ব্যস, এ পর্যন্তই । তারপর লম্বা লম্বা দুই তিনটি ডিগবাজি মেরে আপন ঘরে পুরাতন স্বভাব দেখিয়ে প্রবেশ । এখন হয়তো টের পাচ্ছি না। কারণ, বাতাস সে রকম গায়ে লাগেনি । যখন মার্কসবাদের শীতল বাতাস গায়ে লাগবে তখন হাড়ে হাড়ে টের পাব, আর তখন টের পেয়ে কোন লাভ হবে না। কারণ, অপারেশন করতে কোন ভুল হয়নি, তবে রুগী মারা গেছেন । তাই আসুন, এখনও সময় আছে, সবকিছু ভুলে গিয়ে এক হয়ে যাই এবং শোষণমুক্ত ইসলাম প্রতিষ্ঠা করি, কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।