Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৫৪ ভাসিয়ে দিয়েছে এবং এর ফলে সমাজ জীবনে নেমে এসেছে অসহ্য যন্ত্রণা, ইহাও একটি এঁতিহাসিক নিষ্ঠুর সত্য কথা এবং ইহা আল্লাহর একটি বিশেষ শান । মানুষ যে অদৃশ্য শক্তির কাছে কত অসহায়, আবার সেই মানুষই যে অদৃশ্য শক্তির কাছে কত সহায় এই দুই বিপরীতের এক অপূর্ব দর্শনের অপূর্ব বৈপরীত্য এতিহাসিক সত্যে ভরপুর । কারো কাছে আল্লাহ প্রিয়, কারো কাছে অপ্রিয়, কারো কাছে অস্বীকারের আস্ফালন আবার কারো কাছে স্বেচ্ছাচারিতার খেলা । “কিছুই নেই তিনি ছাড়া' এই সর্বস্ববাদ, এর সৌন্দর্য, বহু সম্পূর্ণ বিপরীতের খেলা চলছে তার নব নব বিকশিত হবার ধারায় বলেই তিনি সর্বস্ব তথা আহাদ। নাইজেরিয়ার জঙ্গলে গেরিলা পাওয়া যায় বলে বাংলাদেশের সুন্দরবনেও গেরিলা পাওয়া যাবে এই দর্শনে যারা বিশ্বাসী, তাদের দর্শনের সৌন্দর্যে সম্পূর্ণ আত্মবিরোধী ভাবের সমাবেশ না থাকতে পারে এবং দর্শনের ভাষার ছক্কা-পাঞ্জার মারপ্যাচে একদম নিখুঁত সত্য বলে মনে হতে পারে, কিন্তু ইহা হল সম্পূর্ণ কেতাবী দর্শন যা বাস্তব জগতের সঙ্গে মিলাতে গেলে আত্মবিরোধের ছকে বাতিল বলে তারাই উড়িয়ে দেবেন এবং তাই এরূপ দর্শনকে কেতাবী দর্শন বলা হয়। এবং এরূপ কেতাবী দর্শনে বাস্তব জগতে এই দার্শনিকদের দর্শনের প্রতিফলন পাওয়া যায় না। অনেকটা কাজীর গরু কাগজে লিখা আছে কিন্তু গোয়াল ঘরে নেই-এর মত অপূর্ব দার্শনিক মতবাদ । সুতরাং রাজতন্ত্রও তারই একটি বিকশিত রূপ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, প্রিমিটিভ তথা আদিম কমিউনিজম, মাতৃতন্ত্রবাদ, কোন ইজম ছাড়া সময় ইত্যাদিও তারই এক এক সময়ের ক এক রকম এবং একই সময়ে বিভিন্ন প্রকার বিকশিত রূপ তারই নিজস্ব রূপ। সুতরাং মতের অমিলটাই স্বাভাবিক এবং মিলটাই অস্বাভাবিক । ইহাই সর্বস্ববাদের সর্বস্ব পরিচয় এবং তাই তিনি কোরানের ভাষায় আহাদ তথা সর্বস্ব। এবং তিনিই যে “আলা কুললে শাইয়িন কাদির' তথা “সমস্ত বিষয়ের উপর তিনিই একমাত্র ক্ষমতাবান' ইহা তারই অদ্ভিতীয় গুণাবলী তথা লাসানী শান তথা যে শানের সানী নেই তথা দ্বিতীয় নেই। মার্কসবাদের বকুনি দিয়ে যে থুথু নিক্ষেপ করলাম, না জানি অদূর ভবিষ্যতে সেই থুথু নিজের গায়েই এসে পড়বে । নিজের গায়ে পড়ার মওকাটাই বেশি । কারণ ইসলামের নামে শোষণবাদ চালু থাকলে যত দোহাই দিয়েই বাধ-ভাঙ্গা স্রোতের উপর ধর্মের বাধ দেই না কেন, উহা বালির বাধের মত ভেঙে খান খান হয়ে যাবে। তার কিছুটা আলামত যে আমরা সবাই বুঝি না এমন কথা নয়। আমরা নাকের উপর কয়টি ফেরেস্তা বসতে পারে তা নিয়ে ঝগড়া ও দল তৈরি করতেই ব্যস্ত এবং ফতোয়ার ছড়াছড়িতে একে অপরকে কাফের, মুনাফেক বানিয়ে মুসলমানশূন্য দেশ বানিয়ে ছাড়ি। ইহা আমাদের নৈতিক চরিত্রের বিরাট দোষ হয়ে দাড়িয়েছে। মুসলমানদের মধ্যে নিচতম কর্মসূচীর ভিত্তিতে এখনো আমরা একতায় আসতে পারিনি এবং ভবিষ্যতে পারবো কিনা তাও জানি না। আমাদের অনৈক্য থাকবেই এবং এই অনৈক্যের সুবর্ণ সুযোগ গ্রহণ করে যখন মাকর্সবাদ সশরীরে আস্তানা গেড়ে ফেলবে তখন আমাদের নাকি কান্নার সুর বেজে উঠবে । এই নাকি কান্নার মধ্যে অবশ্য সবাই শিয়ালের হুক্কা হুয়া ডাকের মত একত্র হব এবং তখন আর কোন দলমত থাকবে না, ইহা ভাল করে জানি। আমাদের অবস্থা অনেকটা অপারেশন সাকসেসফুল কিন্তু রুগী পরপারের টিকিট কেটে বসে আছে-র মত হবে । কোন লাভ হবে না তখন । নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারলাম না, কেবল দলাদলি আর ফতোয়া মারার স্টাইল আর কোন কাজে আসবে না, আল্লাহপাকও আমাদের ভাগ্য ফিরিয়ে দেবেন না। ধর্ম তখন আমাদের নাকি কামনার পরিবেশে মহাপ্রস্থানের মহাপথে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।