মারেফতের গোপন কথা ॥ ৫৩ প্রচলিত সাম্যবাদ ও ইসলামী সাম্যবাদের স্বরূপ যদিও শতবর্ষ আগের মার্কসবাদকে সাম্যবাদ বলা হয়, আসলে ইহা সাম্যবাদের নামে এ্যাটমের মত অতি সৃক্মম ধোকাবাজি এবং এত সুন্দর নিখুঁত ভগ্ডামী যা চোখেই ধরা পড়ে না। আর এরকম মারাত্মক ভগ্তামী দ্বিতীয় একটা জন্মলাভ করেছে বলে তো মনে হয় না। এবং ভেটো-মারা হামবড়া ষাড়ের গুঁতো-মারা বিদ্যা ছাড়া আর কিছুই নয়। কারণ, মানবের আসল উদ্দেশ্যকে সরাসরি অস্বীকার করা হয় এবং এই রকম তথাকথিত সাম্যবাদীরাই সব কিছু বুঝে ফেলেছেন ভাবখানা ইচড়ে পাকার মত প্রকাশ করেন। এদের ভাবখানা হল, পেট ভরে খানা খেয়েছো তো আবার কিসের চিন্তা? আত্মা- টাত্বা বা প্রেম-ভালবাসা এসব হল একদম গুলমারা বিদ্যা। খাবে আর ফসল ফলাবে,এছাড়া আর কিছুই নেই। অনেকটা মানুষকে জানোয়ার বানানোর বিদ্যা বললেই ভাল মানায়। তবে ইহা অপ্রিয় হলেও অতি সত্য কথা যে, মাকর্সবাদকে যদি কেবলমাত্র অর্থনৈতিক প্রয়োগব্যবন্থার একটি সাধারণ সূত্র বলে ধরে নেওয়া হয় এবং সেই অর্থনৈতিক সুত্রটিকে সুষ্ঠু ও সুন্দররূপে যদি প্রয়োগ করা যায় তবে পুঁজিবাদের মৃত্যুঘণ্টা বেজে উঠবে এবং ধনীদের রক্তশোষণ করার বিভিন্ন যাদুমাখা কৌশলগুলো একদম মাঠে মারা যাবে । তাই মালপানি যাদের আছে তারা এই অর্থনৈতিক সুত্রটির নাম শুনলে ভূত দেখার মত ভয় পায়। পাবার কারণ হল, গরীবের ঘাড়ের উপর কাঠাল রেখে কোষ খুলে খাবার মজাটা আর থাকছে না। এই অর্থনৈতিক সুত্রটি অনেকটা অর্থনৈতিক সমতা এনে দেয় বলেই উচু- নিচু শ্রেণীগুলোকে ড্রেজার দিয়ে সমান করে দেবার প্রচেষ্টা চালায় । কিন্তু ইসলামের সাম্য মার্কসবাদের চেয়ে অনেক গুণ সুন্দর এবং সর্বাঙ্গীন। তাছাড়া মার্কসবাদের কোন নেতার কখনো খলিফা উমর ফারুক (রাঃ)এর মত চাকরকে উটে চড়িয়ে নিয়ে যাবার কথা বাস্তবে তো দূরে থাক কল্পনাও করতে কষ্ট হবে। কারণ নাস্তিকের দ্বারা জংলী সাম্য আসতে পারে, কিন্ত নৈতিক এবং অধ্যাতবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে যে সাম্য আসে উহা আশা করাই যায় না। মাকর্সবাদীদের নৈতিক মান এত নিচু পর্যায়ের যে, এক নেতার আদর্শ কিছুদিন পরেই অন্য নেতার কাছে গ্রহণীয় হয় না। নাস্তিক্যবাদের ভেতর এরচেয়ে কিই বা আশা করতে পারেন । দূর থেকে এই মাকর্সবাদীদের রূপখানা আপনার খুব ভাল লাগবে, কিন্তু ভেতরে প্রবেশ করে যদি দেখতেন তবে বুঝতে পারতেন যে এদের নৈতিকতার মান কত নিচে নেমে আছে । এদের উপরটা অনেকটা বেদের মাথায় ফুলের নকসী আঁকা বাক্স, যা দূর থেকে দেখতে আপনার ভালই লাগবে, কিন্তু যদি একবার কাছে গিয়ে বাক্সের ডালা খানা খুলতে বলেন তবে দেখতে পাবেন যে সদ্য বিষদাত তোলা কালসাপ ফৌস ফৌস করছে। তাই মাকর্সবাদকে জানোয়ার তৈরি করার সাম্যবাদ বললে সার্থক হয়। কারণ, আধ্যাত্মবাদকে এরা গ্রহণ করার প্রাথমিক শর্তটুকুও মেনে নিতে পারেনি । কত বড় ঘাড়মোঘড়া এরা । দেড় হাজার বছর আগে ইসলামের সাম্য ধীরে ধীরে অনেকখানি অগ্রসর হয়েছিল সেই যুগের দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার করে, কিন্তু হযরত আমীর মুয়াবিয়া (রাঃ) ইহার কবর রচনা করে গেলেন । 'যাকে ইচ্ছা তাকেই নেয়ামত দান করেন' এই কথার দ্বারা ধন-সম্পদও যে একটি তাঁরই বিশেষ নেয়ামত এবং এই ধন-সম্পদ কালে কালে বিভিন্ন পদ্ধতিতে যে ভাগ-বন্টন করার ব্যবস্থা করেছেন ইহাও তার একটি বিশেষ শান। একজন অফুরন্ত ধন-সম্পদ পেয়েও ভোগবিলাসে রত না থেকে সাধারণ জীবনযাপন করে গেছেন এবং ইহা একটি এতিহাসিক নিষ্ঠুর সত্য কথা এবং ইহা আল্লাহর একটি বিশেষ শান। আবার একজন অফুরন্ত ধন-সম্পদ পেয়েও চরম ভোগবিলাসে নিজেকে লাগামহীনভাবে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।