মারেফতের গোপন কথা ॥ ৫২ রয়েছে জ্ঞানীজনেরা সহজেই বুঝতে পারেন এবং ইহাও বুঝতে পারেন যে মানুষ ছাড়া শয়তানকে পাওয়া যায় না তথা মানুষ ছাড়া শয়তান হয়ে পড়ে সম্পূর্ণ নিরাকার । হুজুর পাক (দঃ) একবার সাহাবাদেরকে বলেছিলেন যে, প্রত্যেক মানুষের সঙ্গেই একটি করে শয়তান দেওয়া হয়েছে । এই কথা শুনে একজন সাহাবা হুজুর পাককে দেঃ) প্রশ্ন করেছিলেন যে, তাহলে কি আপনার সঙ্গেও একটি শয়তান? হুজুর পাক (দেঃ) বলেছিলেন যে, হ্যা, তার সঙ্গেও একটি শয়তান দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই শয়তানকে মুসলমান বানিয়ে ফেলেছেন। হুজুর পাক (দঃ) একবার সাহাবাদের বললেন যে, বেহেস্তের সীমানা আসমান-জমিনে ব্যাপ্ত । তখন একজন সাহাবা প্রশ্ন করেছিলেন যে, তাহলে দোজখের স্থান কোথায়? সঙ্গে সঙ্গে অপূর্ব উত্তর দিলেন হুজুর পাক (দঃ): রাত্রির অন্ধকার এলে দিন কোথায় যায় এবং দিন আসলে রাত্রি কোথায় যায়? আমিত্ব তথা অহং তথা অহঙ্কারই আল্লাহতে বিলীন হওয়া তথা ফানা হবার পথের একমাত্র পরদা তথা আবরণ তথা দেয়াল। এই অহঙ্কারের দরুণই ফেরেস্তাদের নেতা আজাজিল শয়তানে পরিণত হল। তাই কোরান পাক ঘোষণা করছেন, “অহঙ্কারী ব্যক্তি বেহেস্তে যাবে না। তাদেরকে বলা হবে নরকে প্রবেশ করতে এবং সেখানে থাকতে । এটাই অহঙ্কারী মানুষদের পরিণতি ।' হুজুর পাক (দঃ) বলেন, যার ভেতরে এক সরিষা পরিমাণ অহঙ্কার আছে সে বেহেস্তে যাবে না।” হুজুর পাক (দঃ) বলেন, “আমি কি নরকের অধিবাসীদের খবর তোমাদের দেব না? প্রতিটি অহঙ্কারী ব্যক্তি ।' হুজুর পাক (দঃ) বলেন, “আগুন যেমন কাঠ খেয়ে ফেলে অহঙ্কার তেমনি মানবীয় গুণগ্তলো খেয়ে ফেলে ।' হুজুর পাক (দঃ) বলেন, “অহঙ্কার সত্যকে বিনাশ করে এবং মানুষকে হেয় করে । হুজুর পাক (দঃ) বলেন, “একটি উট যদি সুচের ফুটো দিয়ে যেতে পারে তাহলে একটি অহঙ্কারীও বেহেস্তে যেতে পারবে ।' হুজুর পাক দেঃ) বলেন, অহঙ্কারী লোকদের “ইউলুস” নামক নরকের কুঠরিতে নিয়ে যাওয়া হবে এবং নরকের আগুন তাদেরকে আক্রমণ করবে ।' হুজুর পাক (দঃ) বলেন, 'যাকে কলুষিত নফস পথ ভুলিয়ে দেয়, সে তো মন্দ ।' সুতরাং প্রতিটি মানুষকেই আপন অহং পরিত্যাগ করে আদমের আনুগত্য গ্রহণ করতে হবে তথা আদমকে সেজদা দিতে হবে । আদমের মধ্য দিয়েই আল্লাহতে বিলীন হতে হবে । ইহা আল্লাহর নীতি নির্ধারণী আইন এবং এই আইনের বদল নেই তবে হযরত ঈসা রূহুল্লাহর মত যদি নীতি নির্ধারণী আইনের বদল কোন কোন ক্ষেত্রে করেই ফেলেন তবে উহা সম্পূর্ণ স্বতন্ত্র কথা এবং একান্ত বিশেষ শান এবং আল্লাহ পাক যে, 'যা ইচ্ছা তাই করতে পারেন ।” “তিনি কারো মুখাপেক্ষী নন" “যাকে ইচ্ছা দুনিয়ার মালপানিকেও বুঝানো হয়েছে, কারণ একদিক দিয়ে সাম্যবাদের সর্বপ্রথম ডাক শুনি ইসলামেই, আজ হতে প্রায় দেড় হাজার বছর আগে এবং অপ্রিয় হলেও অতি সত্য কথা যে, অন্য কোন ইজমে এ ডাকটুকু অন্তত শুনতে পাইনি । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।