মারেফতের গোপন কথা ॥ ৫১ আল্লাহকে সাকাররূপে দর্শন লাভ হতে পারে, তথা দিদার লাভ করতে পারে, আদমের মধ্যে এবং সেহেতু নিরাকার আল্লাহরই একটি সাকার রূপ হল আদম। এই আদম-আকৃতি সাধারণ মানুষের আকৃতি নয়। যে পর্যন্ত সাধারণ মানুষ তার ভেতরের বীজরূপী রূহকে পূর্ণ বৃক্ষে পরিণত করতে না পারবে তথা আল্লাহর জাত নূরে নূরময় হতে না পারবে সেই পর্যন্ত তাকে সাধারণ মানুষই বলা হবে এবং যখনই পারবে তখনই এই সাধারণ মানুষকে সাধারণের মধ্য থেকেই অসাধারণ তথা মানুষের মধ্যেই আদম বলা হবে । আদম সাধারণের ভেতরই অসাধারণ । নরের মধ্যেই নারায়ণ, যাকে রবরূপ বলা হয়। আপন রব হতেই বিশ্বরবের পরিচয় মেলে । তাই বলা হয়, রাববুল আলামিন তথা বিশ্বরব। বান্দার মধ্য হতেই তিনি বান্দানেওয়াজ। ওয়াজে ইনসান হতেই তিনি ওয়াজহুল্লাহ তথা আল্লাহর চেহারা । সুতরাং নূরের বিকাশ ধারায় আদম দশের ভেতরে এক নয়, দশের বাহিরে আদম এগারো, তথা সাধারণের ভেতর থেকেও অসাধারণ । যেমন বেলায়েতের মধ্যমণি হুজুর পাক (দঃ) বললেন, “আমি তোমাদের মতই একজন মানুষ । আমাদের ভেতর থেকেও তিনি আমাদের মত নন, কারণ তার কাছে আল্লাহর অহি নাজেল হত। জৈবিক চাহিদার দিক দিয়ে হয়তো বা ধরে নিলাম আমাদের মতই | তাই জাত নূরে নূরময় আদমকে সেজদা করতেই হবে নতুবা আল্লাহকে পাওয়া অসম্ভব । যদিও আমাদের অবাধ্য এবং ইন্দ্রিয়ের জ্ঞান কখনোই আদমকে সেজদা করতে চায় না এবং যেহেতু অবাধ্য এবং ইন্দ্রিয়ের জ্ঞানটাই ইবলিসের খান্নাসরূপী জ্ঞান, যেহেতু ইবলিস আমাদের ভেতরই তার পূর্ণরূপ নিয়ে বিরাজিত সেহেতু আমরা ইবলিসের মত আদমকে সেজদা না করে সোজাসুজি আল্লাহপাককে সেজদা করতে ইচ্ছুক। এই সোজাসুজি আল্লাহকে সেজদা তার কাছে গ্রহণযোগ্য নয় । গ্রহণযোগ্য হল আদমের মাধ্যমে । ইবলিস এই আদমের মাধ্যমটাকেই অস্বীকার করে এবং যেহেতু ইবলিস আমাদের মধ্যেই বর্তমান সুতরাং আমরাও ইবলিসি জ্ঞান প্রয়োগ করে উহা অস্বীকার করি। তাই আল্লাহপাক ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা করতে । নতুবা এই রকম আদেশ সম্পূর্ণ শেরেক। সেই ইবলিস এখন কোথায় আছেঃ প্রশ্নটি অতি মারাত্বক এবং বুঝবার জন্য গভীর চিন্তাসাপেক্ষ। ইবলিস বাহিরে নেই। ইবলিস আমাদের মত মানুষের ভেতরই আপন মূর্তিতে বিরাজমান । মানুষ ছাড়া ইবলিসের নিজস্ব কোন আকার নেই। মানুষ ছাড়া ইবলিস সম্পূর্ণ আকারবিহীন তথা নিরাকার । তাই মানুষ যেমন আল্লাহর রহস্য তেমনি ইবলিসের রহস্যও এই মানুষ । তাই ইবলিসের মত আকাম- কুকাম সব মানুষের আকৃতির মধ্যেই প্রকাশ পায় এবং এই মানুষ দিয়েই ইবলিসের যত আকাম- কুকাম করানো হয়। মানুষের দেহ এবং রক্তে ইবলিস এমন নিখুতভাবে মিশে যায় যে তাকে আর ধরবার উপায়ই থাকে না। তখন সে মানুষের আকৃতিতে ইবলিস । চিনে নিতে বড় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায় যে, সে কি মানুষরূপী আদম না মানুষরূপী ইবলিস। সুতরাং, এই মানুষরূপী ইবলিস কখনোই চায় না মানুষরূপী আদমকে সেজদা করতে তথা আনুগত্য গ্রহণ করতে, কিন্তু আল্লাহপাক ঘোষণা করছেন যে, আদমের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, তথা ফানা ফি শায়েখ না হয়ে, তথা আপন পীরের মধ্যে ফানা না হয়ে ফানা ফিল্লাতে যাওয়া যাবে না, তথা আল্লাহতে ফানা হতে পারবে না । তাই খাজা বাবা বলেছেন যে, যার পীর নেই শয়তান হল তার পীর । কারণ শয়তান পীরকে তথা আদমকে সেজদা তথা আনুগত্য গ্রহণ করতে অস্বীকার করেছে যেমন আমাদেরই মধ্যে যারা নররূপী শয়তান তারা গপীরকে তথা আদমকে সেজদা না দিয়ে তথা আনুগত্য গ্রহণ না করে সোজাসুজি আল্লাহকে পেতে চায় এবং এই চাওয়া যে ইবলিসের চাওয়ার সঙ্গে হুবহু মিল তথা সাদৃশ্য ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।