Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৫০ ছাড়া আর কোন উপায় থাকে না। তাছাড়া একজন মানুষের কাছে যে রূপটি একটি নিরেট সত্য বলে তার নিজস্ব দর্শনে বিশ্বাস স্থাপন করে, সেই একই রূপটি অপর আর একটি মানুষের কাছে ডাহা মিথ্যা বলে তার নিজস্ব দর্শনে বিশ্বাস স্থাপন করে । রূপ কিন্তু মূলতঃ একটিই, কিন্তু দর্শন হয়ে পড়লো দুটি এবং সম্পূর্ণ বিপরীত । একটি মানুষের জীবনবোধের কাছে যাহা সত্যরূপে ধরা দেয় তাহাই আবার অন্য একটি মানুষের জীবনবোধের কাছে ডাহা মিথ্যা রূপে ধরা দেয়। এই দৃষ্টির বিভিন্নতার মধ্যে দ্বান্দিক দর্শনের পূর্ণ স্বীকৃতি পাই। চোখ দুইটি ইহার একান্ত নিজস্ব শক্তির দ্বারা কখনো কিছুই দেখতে পারে না, যে পর্যন্ত না আলোর মিলন হয় এবং সেই আলো সূর্যেরই হোক কিংবা নিশির কোন প্রদীপেরই হোক, দর্শনের আকাজক্ায় সাহায্য তথা অবলম্বন গ্রহণ করতেই হবে । অন্যথায় কোনকিছু চোখে দেখা অসম্ভব । মানুষ এবং জ্বিন কেবলমাত্র এই দুটি প্রাণীকেই (আমাদের জানামতে কারণ অন্য কোন এহের জীবনের পরিচয় জানা নেই, যদিও কোরান পাক আকাশ সমূহ এবং ভূমি সমূহের সকল জীবের রেজেক-দাতা বলে বেশ কয়েকবার ঘোষণা করেছেন। সেহেতু সেই সমস্ত গ্রহের জীবেরা কি মানুষ ও জ্বিনের মত ব্যক্তিত্বাধীনতা পেয়েছে কিনা, এবং পেয়ে থাকলে তাদের বিধান আছে কিনা এবং বিধান থাকলে উহা কিরূপ বিধান নানারপ প্রশ্ন এসে দাড়ায়, কিন্তু যেহেতু ইহাদের বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি, সেহেতু আলোচনা অথবা সমালোচনার কোন প্রশ্নই আসে না) সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে এবং স্বাধীনতা পরিত্যাগ করে আল্লাহতে ফানা তথা বিলীন হবার উপদেশ প্রদান করা হয়েছে। যিনি আপন আমিত্ব ত্যাগ করে আল্লাহতে ফানা তথা বিলীন হয়েছেন সেই সাধারণের মধ্যে অসাধারণ তথা অলী তথা মুর্শেদ তথা বান্দা নেওয়াজ তথা নর নারায়ণের আনুগত্য তথা শিষ্যত্ব গ্রহণের মাধ্যমেই আল্লাহতে ফানা হওয়া যায় একথা প্রত্যেক অলীই একবাক্যে ঘোষণা করেছেন। তাই খাজা গরীব নেওয়াজ তার “মখতুবাতে খাজা'-তে বলেছেন যে, যার পীর নেই শয়তানই হল তার পীর। সুতরাং আনুগত্য গ্রহণ করতেই হবে তথা সেজদা দিতেই হবে এবং ইহা রূপক সেজদা তথা মাথা নত করার মত রূপক সেজদা নয়। কারণ, মাথা নত করা কোন সেজদাই নয় এবং যেহেতু আল্লাহর অলীকে আসল সেজদা দিতেই হবে তথা আনুগত্য গ্রহণ করতেই হবে, সেহেতু অলীর মধ্যে ফানা না হয়ে তথা ফানা ফিশ্‌ শায়েখ না হয়ে ফানা ফিল্লাতে পৌঁছানোর প্রশ্নই আসে না। যার মধ্যে আল্লাহর জাত নূর প্রকাশিত হয় তিনিই আল্লাহর অলী । যেমন আদমের মধ্যে আল্লাহর জাত নূর ছিল বলেই ইবলিসকে সেজদা করার আদেশ হয়েছিল, নতুবা সেজদার আদেশ প্রদানের প্রশ্নই অবান্তর, যাহা ইবলিস বুঝতেই পারেনি । এবং না বুঝার দরুণ লাইন ছেড়ে বে- লাইনের কথাবার্তা বলে ফেললো । ইবলিস বলে ফেললো যে, সে আদম থেকে অনেক উত্তম কারণ আদম ঠনঠনে মাটিতে তৈরি আর সে ধোয়া ছাড়া সূক্ষ্ম আগুনের তৈরি এবং এরূপ কথাবার্তা সত্যকে খোঁজার আন্তরিকতার অভাব এবং আত্মঅহঙ্কার প্রকাশের পরিষ্কার প্রমাণ । আদমের মধ্যে যেহেতু আল্লাহর জাত নূর বর্তমান, সেহেতু আদমকে আল্লাহর আকৃতিতে তৈরি করা হয়েছে। এতকাল শুনে আসছি, আল্লাহর আকার নেই। কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে, আদম হল তার আকৃতি তথা সুরাত। যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন যে আদম তার আকৃতি তথা সুরাত, সেহেতু আল্লাহর বিশেষ ধরণের আকৃতি তথা সুরাত আছে বলে পরোক্ষভাবে ঘোষণাই করে ফেললেন যে, তিনি কেবলই নিরাকার নন তার আকারও আছে তথা সুরাতও আছে এবং সেই আকারই হল আদমের আকার। যেহেতু আদম আল্লাহর আকার ব্‌ হুজুর পাক (েঃ) ঘোষণা করেছেন, এবং যেহেতু এই একই ঘোষণা হযরত ঈসা (আঃ)-ও করেছেন, সেহেতু নিরাকার ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।