Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৪৯ পারতো এবং যদি সেজদা দিয়েই ফেলতো তবে কি আদমকে দুনিয়াতে নিক্ষেপ করা হত? এবং আদমের বংশবৃদ্ধির দ্বারা কি আমাদের মত কোটি কোটি মানুষের জন্ম হত? আমরা কি দুনিয়াতে কোনদিন আসতে পারতাম? তবে কি ইবলিসের এই ঘটনার প্রতিক্রিয়াতেই আমাদের আগমন? দুনিয়া কি আমাদের জন্য একপ্রকার সিজজিন তথা কারাগার নয়? দুনিয়া কি আদম সন্তানদের জন্য বিরাট একটি মহাপরীক্ষা নয়? এই মহাপরীক্ষায় অকৃতকার্য হলে তথা ফেল মারলে কি জাহান্নামে যেতে হবে না? তবে এই কঠিন পরীক্ষার মুখোমুখি হলাম কার পাপে? ইবলিস না আদম? বেহেস্তে নিষিদ্ধ বৃক্ষের ফল তথা রূপক গন্দম আদম আর হাওয়া খেয়েছিলেন বলেই কি তাদের দুনিয়াতে আগমন এবং তাদেরই কি বংশধর এই মানব সন্তানরা নই? এই গন্দম খাবার তথা আল্লাহর হুকুম অমান্য করার দায়িত্বটা কারঃ আদম না ইবলিসের? ইবলিসের প্ররোচনায় পড়ে এবং হাওয়ার অনুরোধে ভুল করতে পারেন? তবে কি ইহা ইচ্ছাকৃত অথবা গুপ্ত ইলমের আনুগত্যের বহিঃপ্রকাশ? তবে কি ইহা খিজিরের তিনটি কর্মের মত, যা মুসার মত নবীও অনুধাবনই করতে পারেননি? যদি ধরে নেওয়া হয় যে, ইহা আদমের সীমালজ্ৰন এবং যেহেতু কোরান পাকের ভাষায় ইহা আদমের সীমালজ্ঘন, সেহেতু বেহেস্ত হতে দুনিয়াতে আগমন । এবং যেহেতু এই সীমালজ্বনও একপ্রকার পাপ তথা অন্যায়, কারণ ইহাও আল্লাহর হুকুম অমান্য করা, সেহেতু দুনিয়াতে আগমনের শান্তিটা আইনতঃ প্রাপ্য । যেহেতু আল্লাহ বলেছেন যে, যার-যার পাপের বোঝা সে-সেই বহন করবে এবং একজনের পাপের বোঝা অন্যের কাধে দেওয়া হবে না, অথবা অন্যে বহন করবে না এবং একজনের পুণ্য আর একজনকে দিয়ে দেওয়া হবে না অথবা একজনের পাপ অন্য আর একজনকে দিযে তার পুণ্যটা পাপী ব্যক্তিকে দেওয়া হবে না, অর্থাৎ এক কথায় যার-যার পাপ-পুণ্যের হিসাব তাকেই দিতে হবে, অন্যজনকে দিতে হবে না এবং যেহেতু আদম এবং তার স্ত্রী হাওয়া খেয়েছেন নিষিদ্ধ গাছের ফল তথা রূপক ভাষায় গন্দম এবং সেহেতু তাদের উভয়ের হুকুম অমান্য করার পাপটি আদম এবং হাওয়ার পাপ বহন করার জন্য এই দুনিয়াতে কঠিন পরীক্ষা দিব? অথবা আমরা কেন এই কঠিন পরীক্ষার রাজ্যে এসে পরীক্ষার মুখোমুখি হব? আমরা আবার আদম এবং ইবলিসের সেজদা সংক্রান্ত ঘটনার মধ্যে ফিরে যাই । যেহেতু কোরান পাক ঘোষণা করেছে যে, আদমকে সকলেই সেজদা দিলেন একমাত্র ইবলিস ছাড়া, এই “একমাত্র ইবলিস ছাড়া” কথাটির দ্বারা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, তার উপরও সেজদা করার আদেশ দেওয়া হয়েছিল। ইবলিসকে আদেশ প্রদান না করা হলে “একমাত্র ইবলিস ছাড়া সবাই সেজদা করলেন কথার কোন মানেই হয় না। শিক্ষক ক্লাসের সবাইকে দাড়াতে আদেশ করলেন এবং ইহাতে সবাই দাড়ালেন একমাত্র একটি ছাড়া । ইহাতে বুঝা যাচ্ছে যে, যে একমাত্র ছাত্রটি দাড়ায়নি তার উপরও দাড়াবার আদেশ হয়েছিল এবং যদি দাঁড়াবার আদেশ না হত তবে “একটি মাত্র ছাত্র ছাড়া” বলার কোন মানেই হয় না। এই বক্তব্যের অবতারণা পুনরায় এজন্যই করতে হল যে, কেউ কেউ মনে করেন যে, ইবলিসকে সেজদা করার হুকুম দেওয়া হয়নি । যার যতটুকু বুঝবার শক্তি, সে ততটুকুই বুঝতে পারে, সুতরাং কোন প্রকার মন্তব্য অশোভনীয়। উপলব্ধির বিভিননরতা ও দর্শনের বৈচিত্র থাকবেই, সুতরাং কারো উপর কোন প্রকার গালমন্দ করাটাই অশোভনীয়। যেহেতু আল্লাহ বলেন যে, তিনি নিজেই কাল তথা সময় তথা টাইম এবং এই কালকে গালমন্দ করতে বারণ করা হয়েছে, সেহেতু কোন প্রকার অশোভন মন্তব্য করা সমীচীন নয় এবং প্রকৃত প্রস্তাবে গালমন্দ করার স্থানই নেই। আদম এবং ইবলিসের গুপ্তরহস্য অনুধাবন করতে পারলে গালমন্দ তো দুরের কথা, নীরবতা প্রদর্শন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।