মারেফতের গোপন কথা ॥ ৪৭ তাই দ্বীন হল মাত্র দুই প্রকার। একটি আল্লাহর দ্বীন আর অপরটি হল মানুষের দ্বীন। আল্লাহর দ্বীন এক, অখণ্ড এবং অনন্ত, কিন্তু মানুষের দ্বীন বহু, বিচিত্র এবং ক্ষণস্থায়ী । আল্লাহর দ্বীনের বদল হয় না তথা পরিবর্তন নেই, কিন্তু মানুষের দ্বীনের প্রতিদিন বদল হচ্ছে তথা পরিবর্তন হয়ে চলেছে । তাই মানুষের দ্বীনকেই বলা হয় দুনিয়া এবং এই দুনিয়াতে বাস করাকেই বলে আমিত্ব নিয়ে বাস করা । এই দুনিয়া মানুষের মনের ভেতরের একটি নিজস্ব বানানো অবদ্থা যা জীবিত অবস্থায় ফেলে দিতে না পারলে মৃত্যু নামক ঘটনা দিয়ে ফেলে দিতে একদিন বাধ্য করবে। মৃত্যু-ঘটনা আবার দুই প্রকার। একটি জীবিত অবস্থায় ঘটে, অপরটি দেহবিনাশের দ্বারা ঘটে । জীবিত অবস্থার মৃত্যু-ঘটনা ঘটাতে পারলেই আর মৃত্যু নেই এবং ইহাকেই আমিত্বের মৃত্যু বলা হয় এবং এই মৃত্যুতে যে জীবন দান করা হয় সেই জীবনের আর মৃত্যু নেই, তথা অনন্ত জীবনের আপন খেয়াল-খুশি মত বানানো অবস্থাকেই ইসলাম দুনিয়াতে বাস করা বুঝিয়েছে এবং এই প্রকার দুনিয়া বলতে পৃথিবীকে বুঝায়নি। আমরা অনেকেই দুনিয়া বলতে চট করে পৃথিবীকে বুঝে ফেলি। কিন্তু ইসলামী পরিভাষায় দুনিয়া এবং পৃথিবী বলতে দুইটি সম্পূর্ণ আলাদা দর্শন বুঝায়। তাই ইসলাম ঘোষণা করছে, “আত্ তালেবু দুনিয়া মর্দুদ্* অর্থাৎ “যে দুনিয়া খুঁজে বেড়ায় সে শয়তান ।” দুনিয়ার বিরুদ্ধে পৃথিবীর বিরুদ্ধে নয়) কয়েক ডজন কোরান পাকের আয়াত এবং কয়েক শত হুজুর পাকের (দঃ) বাণী তথা হাদীস আছে। আমরা দুনিয়া এবং পৃথিবী বলতে এক বুঝে নিয়ে এমন জগাখিচুড়ি পাকিয়ে বসি যে নিজের আত্মবিরোধী কথার প্যাচে নিজেই আটকা পড়ে যাই এবং তখনই আবোল- তাবোল বকা-বাজি এবং গৌজামিলের পাহাড় বানিয়ে বসি। অবশ্য ইহা আমাদের উপলব্ধির অভাবেই তৈরি হয়। সেজদার প্রকারভেদ সম্পর্কে আলোচনা কোরান পাক বলেছে, “অয়া নাজ্মু ওয়াশ শাজারু ইয়াস্জুদান' অর্থাৎ আকাশের) তারাগুলো এবং গাছগুলো সেজ্দা করছে'। তাহলে সেজদার অর্থ কি? সেজদা বলতে কি বুঝায়? আমরা যাকে সেজদা বলে জানি তথা প্রচলিত কথায় যাকে সেজদা বলে সবাই মেনে নেই উহাই কি সেজদা? সেজদার অর্থ হল আত্মসমর্পণ । নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়া । আপন সত্তাকে পরম সত্তার কাছে নির্বাণ করা তথা বিলীন করে দেওয়া । আপন ইচ্ছায় তথা নিজের স্বাধীনতায় না চলাকেই সেজদা বলে । আকাশের তারা এবং জমিনের গাছপালা আল্লাহর অনন্ত বিধানে তথা আইনের মধ্যে সম্পূর্ণ দাসত্ব করছে। ইহাদের আপন ইচ্ছামত, নিজের খেয়াল-খুশিমত চলাফেরার অধিকার নেই। আপন খেয়াল-খুশিমত না চলার অধিকার ইহাদের মত সমস্ত ফেরেস্তা জাতিকেও দেওয়া হয়নি । এই অধিকার না থাকাটাই সেজদা তথা আত্মসমর্পণ । সুতরাং সমগ্র সৃষ্টিজগত অনন্ত বিধানে তথা আইনের আওতায় আবদ্ধ । এই মহাবিধান তথা মহা আইন ভঙ্গ করা তথা অমান্য করে চলার অধিকার নেই এবং অধিকার দেওয়াও হয়নি। যেহেতু সমস্ত সৃষ্টিজগতের নেই কোন নিজদ্ব স্বাধীনতা, সেহেতু এরা সবাই সেজদায় আছে তথা আত্মসমর্পণ করেছে। সেজদার অর্থ আমরা প্রচলিত নিয়মে মাথা নত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।