Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৪৬ রূপটি অনেক সময় নিজেকে তিলে তিলে বলি দিতে দিতে পেতে চায়। তখন পায় কিনা জানি না। শুধু জানার মাঝে এতটুকুই জানতে পারলাম_ জানতে পারলাম অতি প্রাচীন অতি পুরাতন একটি একঘেয়ে নিঝুম নিশির থেমে থেমে চাপা কান্নার সুর- পৃথিবীতে এলাম, পৃথিবী থেকে চিরবিদায় নিলাম, এটাই বোধহয় সত্য, এটাই বোধহয় আঁধার আকাশে তারার আলোর মত সত্য, যেন পয়সার এপিঠ আর ওপিঠ। এই দুইয়ের মাঝখানে পথের পুলটা যার দৈর্ঘ্য অনেক বড়, অনেক ঝামেলায় ভরা । অভিজ্ঞতার সুশ্রী ও বিশ্রী, রূপ আর অরূপের খেলাটাই চলে জন্ম আর মৃত্যুর মাঝখানে । এই মাঝখানের যে বিচিত্র পথটা এর দাম কত? তুমি কি জান? মনে হয় এর দাম খুব বড় একটা শুন্য অথবা খুব বড় একটা দীর্ঘশ্বাস। ইসলাম কি অপূর্বরূপে তার দর্শন প্রকাশ করেছে! আকাশ আর মাটিতে যা কিছু আছে সবাই ইসলাম গ্রহণ করেছে । আকাশ আর মাটি বলতে সমস্ত সৃষ্টিকে বুঝানো হয়েছে। তাই বলতে হয়, সমস্ত সৃষ্টি জগতই ইসলামকে ইচ্ছায় অথবা অনিচ্ছায় বরণ করে নিতে বাধ্য হয়েছে একমাত্র ধর্মরূপে। এই কথার উপর যাতে কোনপ্রকার হেয়ালী না থাকে এবং না থাকে কোনপ্রকার সন্দেহের অবকাশ, তাই স্পষ্ট ভাষায় ঘোষণা করা হল, “ওয়ালাহু আস্লামা মান্‌ ফিস সামাওয়াতে অল্‌ আরদ্‌* অর্থাৎ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই ইসলাম গ্রহণ করেছে।' তাই সমগ্র সৃষ্টি জগত অষ্টার গুণগান গাইছে তথা তসবি পাঠ করছে তথা ইবাদত করছে তথা আত্মসমর্পণ করছে। সেহেতু সমণ্ সৃষ্টি জগত আত্মসমর্পণ করছে তথা ইসলাম গ্রহণ করেছে সেই হেতু সবাই মুসলমান । অন্যস্থানে ইসলাম ঘোষণা করছে “ইউসাববেহু লিল্লাহে মা ফিস্‌ সামাওয়াতে অযা ফিল আরদ্‌' অর্থাৎ সমস্ত আকাশ এবং জমিনের যা কিছু আছে সবাই তসবি পাঠ করছে তথা গুণগান করছে' । তবে কি মানুষ এবং জিন জাতিও সৃষ্টি জগতের ভেতরে? না বাহিরের? মানুষ এবং জ্বিন জাতিও প্রথমে সৃষ্টি জগতের ভেতরেই থাকে তথা প্রথমে ইসলাম ধর্মকেই গ্রহণ করে, কিন্তু যৌবনের প্রান্তে যখন এসে দাড়ায় তখন আমিত্ব নামক ঘড়রিপু হতে আগত ছায়া তাকে ইসলাম হতে মনের অজান্তে দূরে সরিয়ে ফেলে । তাই মানুষ শিশুরূপে যখন একটি বিশেষ পর্যায়ে থাকে তখন সে মুসলমান । সেই শিশু যে কোন মত ও পথের অনুসারীর ঘরেই জন্ম নিক না কেন। কিন্তু যখন ভাল-মন্দ বুঝবার পূর্ণ বুদ্ধি অর্জনের সময়-সীমার মধ্যে এসে পড়ে শিশুটি, তখন তার মধ্যে হতে ইসলামও ধীরে ধীরে দুরে সরে পড়তে থাকে এবং একসময় সেই শিশুটি সম্পূর্ণরূপে ইসলাম হতে দূরে সরে পড়ে । এক কথায় আমিত্বের উদয় ইসলামের অন্ত। কারণ আত্মসমর্পণকে কিছুতেই মেনে নিতে চায় না আমিত্ব। আমিত্ব সইতে পারে না আত্মসমর্পণ । তাই বিদ্রোহ ঘোষণা করে এই আমিত্ব। দুরন্ত বাধনহারা ঘাড়ের মত চেচাতে থাকে আত্মসমর্পণের বিরুদ্ধে বিভিন্ন ভাষার ভেম্কীবাজি আর কথার গোলক ধাধা দিয়ে । এই বিদ্রোহের দেয়ালটাই অন্ধকার । অরষ্টার নিকট এগিয়ে আসার পরদাই এই বিদ্রোহ। যার পরিণাম শাত্তি। এ শাস্তি অনুভূতির বিবেকও সহজে ধরতে পারে না। তাই ইসলাম ঘোষণা করছে, “অমা খালাক্তুল্‌ ভ্বিননা ওয়াল ইন্সা ইল্লা লিয়াবুদুনি' অর্থাৎ “মানুষ এবং জ্বিনকে আমার এবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে।” যেহেতু ইবাদত না করার ক্ষমতা তথা সাময়িক ইচ্ছাশক্তি দান করা হয়েছে কেবলমাত্র দুটো প্রাণীকেই এবং সেই প্রাণী দুটো হল মানব এবং জ্বিন, সেহেতু উভয়কে মনে করিয়ে দেওয়া হল এই বলে যে, তাদের ভুলে গেলে চলবে না, কারণ ইবাদত করার জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে। সৃষ্টি জগতের মধ্যে এই কথা আর কাউকে বলা হয়নি (অবশ্য আমার জানামতে) যেহেতু কোন সৃষ্টিকেই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়নি, সেহেতু এরকম আদেশ উপদেশ অপরকে দেবার প্রশ্নই উঠতে পারে না। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।