Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৪৫ কিছু বুঝে গেছেন, তাদেরকে আর নতুন করে বুঝানো যায় না এবং 'শিবাজী তাজমহল বানিয়েছে' যাদের নব আবিষ্কারের সাইনবোর্ড কাধে মরা কুকুরের মত ঝুলছে, তাদেরকে বলার মত কিছুই থাকতে পারে না। আরব দেশ হতে বহু দূরে আফ্রিকার কালো আদমী নিগ্রো বলে যারা আমাদের কাছে সুপরিচিত সেই কাফরী হযরত বেলাল (রাঃ) চাবুকের আঘাতে রক্জীত হয়েও হুজুর পাকের (দঃ) প্রেমের সম্পর্ককে অস্বীকার করলেন না বরং জীবনের বিনিময়েও প্রেমের সম্পর্ক যে সবচাইতে বড় সম্পর্ক, সেই আদর্শ আমাদের কাছে তুলে ধরলেন । আপন ঘরের সন্তানেরা করে বিরোধিতা আর যাদের সঙ্গে জীবন বিলিয়ে দিতে পারে তারই এক বিস্ময়কর দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে ভরপুর। আপন ঘরের সন্তান হয় কাফের । শুধু কি কাফের? হেন অকর্ম নেই যা তাদের দ্বারা করা হয়নি । অথচ দূরের সন্তানরা হয় প্রেমিক। যুদ্ধের ময়দানে নিজের রক্ত-মাংসের বুকটাকে ঢাল বানিয়ে তীরের আঘাতে ঝাঝরা করে নিশ্চিত মৃত্যুকে করেছে আলিঙ্গন, তবু হুজুর পাকের (দঃ) পবিত্র দেহ মোবারকে একটি আঘাত যাতে না লাগে তার জন্য চলেছে প্রাণপণ চেষ্টা। ওহোদের যুদ্ধের কোন একটি বিশেষ পরিবেশে পর পর কয়জন রসুল-প্রেমিক জেনে শুনে আপন বুকটাকে বানিয়েছে তীরের আঘাত খাওয়া ঢাল, যার পরিণাম অবধারিত মৃত্যু । প্রেমের সামনে মৃত্যু কত তুচ্ছ কত নগণ্য বলে বিবেচিত হতে পারে, তারই অবাক করা নমুনা রয়ে গেল স্মৃতির ইতিহাসে । ইসলামে প্রেমের সম্পর্ককেই হুজুর পাকের (দঃ) উত্তরাধিকার তথা নিজ বংশের বলে ঘোষণা করেছেন । এই সম্পর্কের বাধন ঘর-বাহির, সীমার নৈকট্য এবং দূরত্বের দ্বারা হয় না। কারণ প্রেমের কোন বাধাধরা আইন নেই। আইনের অভ্যন্তরে প্রেম থাকলে হুজুর পাকের (দঃ) বংশের ভেতর জঘন্য কাফের হতে পারে না। নবীর পুত্র, নবীর স্ত্রী তাহলে কাফের হতে পারে না, আর মূর্তি পুজারক আজরের পুত্র হযরত ইব্রাহীম (আঃ) কখনো নবী হতে পারে না, হযরত নুহ (আঃ)-এর পুত্র কেনান কখনো কাফের হতে পারে না এবং হযরত লুত (আঃ)-এর স্ত্রীও কখনো কাফের হতে পারে না। ধর্মের প্রকারভেদ সম্পর্কে আলোচনা যত কথাই বলা হোক না কেন, যত ভাষার লালিত্য আর ছন্দের কণ্ঠকুনিকায় বহুরূপী সুর বিধুত হোক না কেন, যত কল্পনার আবেশের আবির ছড়ানো হোক না কেন, যত কান্না-মিশ্লিত আবেগ আর যন্ত্রণার মূঢ় অনুভূতি জড়িয়ে রাখা হোক না কেন, প্রেমের আসল আদি রূপটা মনে হয় উলঙ্গ হয়ে কোনদিনও ধরা দিতে চায় না। বিচিত্র রহস্যের অবগ্ষ্ঠনে ঢেকে থাকা প্রেমের রূপটি ধরা দিচ্ছে বলে মনে হয়, কিন্তু সবটুকু যেন ধরা গেল না। তৃপ্তি পাওয়ার ভেতরও লুকিয়ে আছে অদৃশ্য অতৃপ্তি, একটা বোবা নেশার অতৃপ্ত পিপাসা । এই পিপাসার ভাষা নেই, কথা নেই, নেই কোন শব্দ। অনুভূতির মাঝেও যেন হারিয়ে যায়। কত গহীনে, কত গভীরে যে প্রেমের অস্তিত্ব, ধরাটাই ভয়ঙ্কর কষ্টকর । এই গভীরতা মাপতে যেয়ে মানুষ তার আপন সত্তাকে পর্যন্ত অবহেলা করতে শেখে, অবহেলার চরমতম ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।