Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৪৪ তিনি নূরী কোরানকে, যে কোরান কাগজ অথবা শিলালিপিতে কলম অথবা হাতুড়-বাটালে লিখা হয় সেই কোরান নয়, নেভি রাজা রাবার রনির ন নামার মাস্সাহু ইললাল্‌ মুতাহ্হারুন) সেই নূরী কোরানকে নিজের জীবনের ওপর তফসীর করেছেন। যে নূরী কোরান সাত হরফের দ্বন্দের মধ্যে নেই এবং সেই তফসীরের ফলে সারা পাক-ভারতে যে মুসলমানদের অস্তিত্ব অনুভব করি তার অধিকাংশই তার নেয়ামতের দান । মুখের কথায় “শয়তান হতে আশ্রয় চাই'-এর যেমন কোন মূল্য নেই তেমনি কাগজে লিখিত কোরান তফসিরের দ্বারা মানুষকে অনেক বিষয়ে অবগত করানো যায়, কিন্তু দীক্ষিত করা যায় না। যদি দীক্ষিতই করা যেত তবে দুনিয়াতে অনেক হিয়া বড় বড় তফসীর অনেক করা হয়েছে, কিন্তু খাজা বাবার লিখিত কয়টি চিঠি ও কবিতা ছাড়া আর কিছুই নেই । তেমনি বাংলাদেশের মধ্যেও মুসলমান করে গেছেন বাবা শাহজালাল এবং তার শিষ্যবৃন্দ। কোন রাজা জমিদার এবং আমাদের মত বাক্যবাগীস আরবী জানা শিয়া ও সুনী পণ্তিতরা মুসলমান করে যাননি । আমরা উভয়েই আমাদের লিখিত চিন্তাধারা দিয়ে মুসলমানদের মধ্যে ফেরকার ভেদাভেদ বানাতে ওস্তাদ । আমরা উভয়েই আমাদের এমন সব আজব বেমিল এবং অসংযত কথা ও লিখনি দ্বারা মুসলমানদের সর্বনাশের পথে ঠেলে দিয়ে মারহাবা কুড়িয়েছি। আমাদের লিখনির ফসল জগাখিচুড়ি আর সেই খিচুড়ি পরিবেশন করে কত প্রকার রোগের যে জন্ম দিয়ে ফেলেছি তার নানা মতের মত আমাদের চিল্লাচিল্লিতে মুসলমানের কত বড় ক্ষতি হয়েছে তা অন্য দল ও মতের দ্বারা এর শতাংশের একাংশও হযনি। আমরা উভয়ে নিজেদের কুঠার নিজেদের পায়ে মারার বিদ্যা শিখেছি কিন্ত ইলমে মারেফতের ধারে কাছেও যাইনি । কারণ উহাকে যে আগেই ফতোয়া মেরে দিয়েছি। আমরা এক ইসলামকে তেহাত্তরটি ইসলামে পরিণত করেছি। ইহা কি কম কথা? ইহা কি আমাদের বিদ্যা হাসেল করার কম সুন্দর নখুনা? অথচ যে সকল অলী-দরবেশ, পীর-ফকিরেরা মুসলমান বানিয়ে গেলেন, তারা বলে আমাদের দৃষ্টিতে কোরানই ভাল করে বুঝতে পারেননি । একেই বোধহয় বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বলে মনে হয়। জাহেরী ইলম দিয়ে ইসলামের তাবলিগ হয় না। বাতুনি ইলম অর্জন করতে পারলেই হয় ইসলামের তাবলিগ । জাহেরী ইলম দিয়ে মুসলমান মুসলমানকে তাবলিগ করতে পারেন, কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন মতের অনুসারীদেরকে ইসলাম গ্রহণ করানো যায় না। হযরত মুজাদ্দেদ আল ফেসানী তার মকতুবাতে লিখেছেন যে, মওলা আলী বলেছেন, যারা তাকে হযরত আবু বকর এবং হযরত ওমরের ওপর প্রাধান্য দেয় তারা মিথ্যুক এবং স্পষ্ট বিভ্রান্তির মধ্যে বাস করে। আমি ভাল করেই জানি, আপনারা এই কথা মোটেই বিশ্বাস করবেন না। মনে করুন, ধরে নিলাম ইহা মওলা আলী বলেননি, কিন্তু মুজাদ্দেদে আল ফেসানী তো বলেছেন। তার মত বিশ্বখ্যাত অলীর নাম আপনাদের জানারই কথা। কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে তাকে অলী বলা তো দূরের কথা আপনাদের আদিম চরিত্রের রূপটাই জাহির করে ফেলবেন । কিন্তু আপনারা তো জানেন না যে, বেলায়েতের সামনে নবুয়ত একটি বিন্দু এবং আংটি বিশেষ। হযরত মুসা (আঃ) এবং হযরত খিজির (আঃ)-এর ঘটনাগুলোর উপরই মুসা আঃ) নবী প্রাথমিক শর্ত ধৈর্যই ধারণ করতে পারলেন না। বেলায়েতের প্রাণকেন্দ্র হুজুর পাক (দঃ)-কে প্রথমেই কিন্তু রসুল বলা হয়নি । প্রথমে বলা হয়েছে “'আবদুহু' তথা আল্লাহর দাস এবং ইহাই বেলায়েত এবং পরে বলা হয়েছে 'রসুলুহু' তথা আল্লাহর রসুল । আমি জানি, হাজারোবার যদি বুঝাতে চেষ্টা করি, তাতে কোন ফল হবে না। কারণ, যারা সব ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।