Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৪৩ হাম সব কুছ জানতা হায়, বাকি সব বিয়াকুব' এবং আমাদের দেওয়া কোরানের ব্যাখ্যাই একমাত্র ব্যাখ্যা তা শিবাজীর তাজমহল বানানোর মত উদ্ভট শোনালেও কিছু যায় আসে না, আর হাদীস সংগ্রহকারীদেরকে বিশেষ করে ইমাম বুখারী ও ইমাম মোসলেমকে তো দালাল, মিথ্যুক ইত্যাদি বলে আগেই মন্তব্য করে ফেলেছেন, যদিও আপনারা প্রয়োজনে মাঝে মাঝে এদের দোহাই দিতে বাধ্য হন। আপনাদের জেল্লা-মারা বাক্কা কথাবার্তায় কত সহজ-সরল-প্রাণ মুসলমান যে ঈমান হারিয়ে ফেলবে তা কি বুঝতে পারেন না? আপনারা প্রথমে হাত দিয়ে পাহাড় ঠেলতে শুরু করে দেন, যখন পাহাড় নড়ছে না তখন পাছা দিয়ে ঠেলা শুরু করে দেন। কি বিচিত্র রং-এ রঙ্গীলা আপনারা । হাদীস তো সব বাদই দিয়ে ফেলেছেন, এখন রইলো একমাত্র সম্বল কোরান। সেই একমাত্র সম্বল কোরানকেও মাঝে মাঝে বেয়াদব বলে যে চড়-থাপড় মেরে বসেন তা আপনাদের লেখা পড়লেই বুঝা যায়। আপনাদের চেয়ে এক ডিথ্বী গলা উচু করে লেখেন যারা তারা হলেন 'গোলাবী শিয়া'। এই গোলাবী শিয়াদের বিকৃত মস্তিষ্কের ফসলে এত দুর্গন্ধ যে নাকই রাখা যায় না। এরা আবার কোরানের ভেতর অনেক মানুষের কথা ঢুকে গেছে বলে মন্তব্য করেন। যে মন্তব্য কোরানের ঘোরতর শক্রও করতে পারেনি । কারণ, হুজুর পাকের (দঃ) সময়ই ত্রিশ হাজার কোরানে হাফেজ জীবিত ছিলেন । খেজুর পাতা, চামড়া অথবা শিলালিপি নষ্ট করা যায় কিন্তু বুকের ভিতর যাহা মুখস্থ করে রাখা হয়েছে তাহা কেমন করে নষ্ট করা যায় ইহা এই গোলাবী শিয়ারাই ভাল করে জানেন। কবি রবি ঠাকুরের একটি কবিতা বাল্যকাল হতে মুখস্থ আছে। সেই কবিতাটিতে যদি এতটুকু বিকৃত করে লিখা হয় উহা কি আমার চোখে ধরা পড়বে না? যেমন আমার বড় নদী চলে হু হু করে বৈশাখ মাসে তার সাতার জল থাকে ।' এই কবিতার লাইনে কোথায় কতটুকু ভুল হয়েছে উহা হুবহু বলে দিতে পারবো । কারণ, ইহা আমার মুখস্থ আছে। সুতরাং যদি কোরানের কোথাও কোন বিকৃতি ঘটতো তবে সঙ্গে সঙ্গে ত্রিশ হাজার হাফেজ সাহাবার চোখে ধরা পড়তো । ধরে নিলাম, দুই চারজন হাফেজ সাহাবা নীরব রইলেন, কিন্তু ত্রিশ হাজার হাফেজের পক্ষে নীরবতা পালন করা অসম্ভব । এটা বুড়ো বয়সে ভীমরতি ধরার মত শোনায় । মুসলমান বানাতে পেরেছেন? গজনীর সুলতান মাহমুদ পাক-ভারতে মুসলমান বানাতে আসেননি অথবা আপনাদের মত বিদ্বান পপ্ডিতগণও মাশাল্লাহ মুসলমান বানাতে পারেননি । সমগ্র পাক-ভারতে যারা মুসলমান বানিয়েছেন তাদের আমাদের মত অন্ধ পপ্তিতের বিদ্যার কচকচানি ছিল না। আমাদের মত বিদ্যার সাগরদের দিয়ে কাগজের পৃষ্ঠায় লিখিত কোরানের লিখিত ব্যাখ্যায় পাক-ভারতে ইসলাম ধর্ম গ্রহণ করেননি । এরকম তফসীর আমাদের মত গাধার পিঠেই বোঝা হয়ে রইলো । অন্য কোন দল ও মতের ব্যক্তিদের ঝাঁকেবঝাকে মুসলমান ধর্ম গ্রহণ করাতে পারিনি এবং মাশাল্লাহ কোনদিন যে পারবো না তা আমাদের উভয় পা দুটো দেখলেই বুঝা যায় যে, আমাদের ওজনে জয়পাল সাধুর মত বটগাছ নড়বে কিনা । দশহাজার মণ ওজনের পাথরটি তারাগড় পাহাড়ের উপর হতে আমাদের ওপর গড়িয়ে দেওয়া হলে আমরা আমাদের মোটা মোটা এলমের বই দিয়ে রুখে ফেলবো! যেমন চড়ুই পাখির পা দুটো দেখলে বুঝা যায় যে ইহার বিশাল (2) পায়ের ভারে বটগাছ নড়বে কি না। তবে বটগাছ নড়ছে বলে আত্মপ্রসাদ লাভ করা যায় । কিন্তু কাহাকেও বিশ্বাস করানো যায় কিনা উহা আমরা সকলেই বুঝতে পারি। লিখিত বই-পুস্তক দিয়ে ধর্মপ্রচার হয় কিন্ত ধর্ম গ্রহণ করানো যায় না। তার জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন সুলতানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ । ইচ্ছা করলে তিনিও আরবী ভাষায় কোরান পাকের তফসীর করে যেতে পারতেন । কিন্তু উহার মূল্য কতটুকু হবে ভেবেই তা করেননি । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।