মারেফতের গোপন কথা ॥ ৪২ শ্রদ্ধেয় শিয়া সম্প্রদায়ের ভাইদের অনেকেই আমার কথায় একমত নাও হতে পারেন। কারণ, তাদের অনেকেই বলে থাকেন যে, 'আবু সুফিয়ানের হাত দুটো ধ্বংস হোক'-কে আবু লাহাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে। শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা, আপনারা একটু তলিয়ে দেখুন তো, হযরত আবু সুফিয়ান রোঃ) কি হুজুর পাকের (দঃ) বংশেরই একজন কিনা? অবশ্য প্রিয় হলেও মানতে হচ্ছে যে, এই হযরত আবু সুফিয়ান (রাঃ) জীবনভর হুজুর পাকের (দঃ) বিরুদ্ধে জঘন্য শক্রতা করে গেছেন এবং অবশেষে অনেকটা বাধ্য হয়েই শেষ কাতারের হালকা ঈমানওয়ালা মুসলমান রূপে পরিচিত হয়েছেন। আপনারা মওলা আলীকে বড় করতে গিয়ে অনেক গণ্যমান্য সাহাবাদের ওপর জঘন্য অপবাদ ছড়াতেও লজ্জাবোধ করেননি । হযরত আবু বকর (োঃ), হযরত ওমর ফারুক (রাঃ) এবং হযরত ওসমান (রাঃ)-কে এত নীচে নামিয়ে কি যে আদিম তৃপ্তি পান তা আপনারাই ভাল করে বুঝেন। অথচ এই তিন মহান সাহাবারাও কয়েক পুরুষ আগে একই বংশের তথা নবীবংশের এবং দু'জন হুজুর পাকের (দঃ) আপন শ্বশুর এবং একজন আপন জামাতা । এরই নাম বোধহয় ঘাড় মোচড়ামি। “শিবাজী তাজমহল বানিয়েছে" এরকম উদ্ভট আবিষ্কার আপনাদের মগজের মধ্যেই পাওয়া যায়। মা'র চেয়ে মাসির দরদের বহর প্রকাশ করতে গিয়ে মূল শিক্ষাকে হারিয়ে তথা নিজেকে চেনার শিক্ষাকে বাদ দিয়ে বগল বাজিয়ে কুৎসিত আনন্দ পেতে পারেন, কিন্তু এতে সত্য-সুন্দর রূপের মাঝে অবগাহন করা যায় না। ইসলামের একটি মাত্র শিক্ষা হল, “মান আরাফা নাফসাহু ফাকাদ্ আরাফা রাব্বাহ' তথা যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার প্রতিপালককে তথা আল্লাহকে চিনতে পেরেছে । অনেক প্রকার ওষধের যেমন একটি মাত্র উদ্দেশ্য থাকে এবং সে উদ্দেশ্য হল ইহারা আকারে, প্রকারে এবং গুণের দিক দিয়ে অমিল থাকলেও সবাই রোগ মুক্তির জন্য তৈরি হয়েছে। দ্বিতীয় কোন প্রকার শিক্ষা ইসলাম দেয়নি। যাহা আছে বলে মনে হয়, ইহা আসলে নিজেকে চেনার মূল শিক্ষাকে অনুধাবন ও গ্রহণ করার বিস্তৃত ব্যাখ্যা করার পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে । কে অনেক ছোট এবং কে অনেক বড় এবং পবিত্র, সাহাবাদের চরিত্রের কুৎসা গাইবার শিক্ষা দেওয়া হয়নি। কারণ উহাতে নফসরূপ পাগলা ঘোড়া মাতালের মত লাফাইতে পারে এবং একটি মজবুত দলকে বিভিন্ন গোত্রে টুকরো টুকরো করে দিতে পারে এবং একে অন্যের উপর টিল ছোড়াছুঁড়ির মারহাবা পেতে পারেন, কিন্তু একমাত্র শিক্ষাকে সযত্রে এড়িয়ে গিয়ে উজবুকের মত দেখেও না দেখার ভান করতে পারেন । তাই খাজা বাবাকে একবার শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা এজিদ সম্বন্ধে মন্তব্য করতে বলাতে খাজা বাবা বলেছিলেন যে, তিনি ইমাম হোসেনের মধ্যে এমনভাবে ডুবে আছেন যে এজিদ সম্বন্ধে চিন্তা করার সময়ই পাননি । যদিও আমরা দলমত নির্বিশেষে এজিদকে একটি নরপশু বলতেও ঘৃণা বোধ করি। ঝগড়া কাদা ছোড়াছুড়ির মধ্যে সত্য নেই । আসল সত্য হল সাধনার দ্বারা নিজেকে চেনা, যাহা আল্লাহর অলীরা গ্রহণ করেছেন । একজনকে বড় করেই বা আমার কি লাভ আর একজনকে ছোট করেই বা আমার কি ক্ষতি। অবশ্য এ্তিহাসিকভাবে যে বা যারা ধিকৃত তথা আদ্ ও সামুদ জাতির মত, তাদের বিষয় ম্বতন্তর। এই নোংরামি ও ইতরামির মধ্যে যারা ডুবে থাকে থাকুক, কিন্তু যখন ইহাই রক্তাক্ত খুনাখুনির রূপে জাহির হয় তখনই এদের শিক্ষা দেবার কি পরিণাম হতে পারে তাহা মর্মে মর্মে বুঝা যায়। এদের এই প্রকার শিক্ষারূপ পর্বত যখন ইদুর প্রসব করে তখন জনতা মুখে রুমাল চেপে হি হি করে হাসতে থাকে । জনতা একে অপরকে বলতে থাকে, এদের বাদ্যযন্ত্রে কি সুর বাজে আর এরা কি গান গায়? এদের সুর থাকে একদিকে, গান থাকে অন্যদিকে । হায়রে আমার শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা, বকাবাজি করা আর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।