মারেফতের গোপন কথা ॥ ৪১ হোমিওপ্যাথিক ওষধের নবম শক্তিতে ওঁষধের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তাহলে এক হাজার শক্তিতে কি থাকতে পারে? অথবা একলক্ষ কিংবা দশলক্ষ শক্তিতে? ওষধের কোনই অস্তিত্ব নেই, কিন্তু অস্তিত্বহীন ওষধ রোগের মুলে গিয়ে আঘাত করছে। ওষধ নেই অথচ শক্তি আছে- এ কেমন কথা? এক ফোটা ধাতুর (সিমেন) মধ্যে কোটি কোটি শুক্রকীট (স্পারমাটোজা) হতে একটি কীটের ক্রমবিকাশের পূর্ণাঙ্গ রূপটি হল মানুষ । আরো একটু তলিয়ে দেখি, দেখি এই ধাতু কোথা হতে এল? শ্বেত (এ্যালবুমিন) ও লৌহ কণিকার (হিমোগ্লোবিন) মিশ্রিত রূপ রক্ত হতে ধাতুর জন্ম । রক্ত কোথা হতে এল? খাদ্যদ্রব্য হতে রক্তের জন্ম । খাদ্যদ্রব্য কোথা হতে এল? মাটি, পানি, আলো এবং বাতাস হতে খাদ্যদ্বব্যের জন্ম । মাটি, পানি, আলো এবং বাতাস কোথা হতে এল? এভাবে পর পর চিন্তা করলে, আসল মুল কোথায়, এর উত্তর খুজতে গেলেই নিজেকে চেনার উপদেশ দেওয়া হয়েছে। কারণ, নিজেকে চিনতে পারলেই আল্লাহকে চেনা হয়ে যায় বলে ইসলাম ঘোষণা করেছে এবং ইহাই ইসলামের একমাত্র উপদেশ । দ্বিতীয় কোন উপদেশ ইসলাম দেয়নি । আল্লাহ এক কিন্তু তার গুণাবলী অনেক । অনেক গুণাবলীর মধ্যে সবচাইতে প্রিয় গুণটি তার কি? ইচ্ছা” তার সব চাইতে প্রিয় গুণ। সব গুণগুলোই ইচ্ছা" নামক গুণের অধীন । ইচ্ছা” হল সকল গুণের নেতা বা সরদার । কিন্তু এই শীর্ষস্থানীয় “ইচ্ছা” গুণটিও একদম বেকার হয়ে পড়ে কখন, কোথায় এবং কার কাছে? তিনটি প্রশ্নের একটি ছোট্ট উত্তর হল প্রেমের তথা ইশকের কাছে চ্ছা' বেকার হয়ে পড়ে । প্রেমের তথা ইশকের আগুন যখন প্রেমিকের তথা আশেকের মনে দাউদাউ করে জ্বলে উঠে, ইচ্ছা'র দৃঢ় বাধনও তাকে থামিয়ে দিতে পারে না। মৃত্যুর যাতনাও প্রেমের কাছে তুচ্ছ । আইন- কানুন, রীতি-নীতি, আচার-অনুষ্ঠান, ছোট-বড়, রাজা-প্রজা কোন কিছুই প্রেমকে বেঁধে রাখতে পারে না। যেন একটি জ্বলন্ত আগুনের টুকরো । কে এগিয়ে যাবে নীতির আঁচলে প্রেমকে বেধে রাখতে? সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেয় এই প্রেম। তাই তো জেনে-শুনেই সত্যদ্রষ্টা আদম খেয়েছিলেন নিষিদ্ধ গাছের ফল। জেনে-শুনেই আজাজিল ওরফে শয়তান গলায় নিয়েছেন কলঙ্কের মালা । বিশ্ববিখ্যাত অলীয়ে কামেল হযরত শামসেত্তাব্রীজ এরকম অতি গুপ্ত কথা তার “দিওয়ানে' বলে দিয়েছেন । কিন্তু আমাদের বলার অধিকার নেই। সত্য যে উলঙ্গ হয়ে পড়ছে, আবরণী আর যে থাকছে না। কামনার মায়াকাননে বাস করে কিছুই জানলাম না, বুঝলাম না। যত শিখি, যত পড়ি, তাতে আরো স্পষ্ট হয়ে ধরা পড়ে নিজের অজ্ঞতা । তবে কি নৈরাজ্যের আঁধারে হিংসা, আত্মগরিমা, লোভ আর কামনাই জানলাম? তবে কি আমাদের মত আমিত্ের রশিতে বাধা জীবনে এটুকুই জানতে পারি যে, জীবনটা সত্য, মৃত্যুটাও সত্য এবং এর মাঝখানের ছুটোছুটিটা একটা ফীকা, বিরাট শুন্য। হিসাব মিলাতে গিয়ে দেখি কলুর চোখ-বাধা বলদের মত অনেক পথ বেয়ে একই স্থানে দাড়িয়ে আছি, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। রক্তের সম্পর্ক ইসলাম স্বীকার করলেও পূর্ণ স্বীকৃতি দেয়নি । পূর্ণ স্বীকৃতির স্বাক্ষর পাই প্রেমের সম্পর্কে । রক্তের সম্পর্কে হুজুর পাকের (দঃ) আপন চাচা আবু লাহাব ছিলেন বিরোধীদের মধ্যে একজন জঘন্যতম শত্রু । ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো", কোরান পাকের এই ঘোষণা রক্তের সম্পর্ককে সোজাসুজি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে । অন্যান্য চাচাদের মধ্যে আবু জাহেলের বিরোধিতা এত প্রকট ছিল যে, সাধুর বিপরীত শব্দ শয়তানের মত তার ভূমিকা ইসলামের বিরুদ্ধে ছিল। জীবনভর ইসলামের বিরোধিতাই ছিল হুজুর পাকের (দঃ) চাচা আবু জাহেলের নৈতিক চরিত্রের বৈশিষ্ট্য । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।