মারেফতের গোপন কথা ॥ ৪০ কর তবে তার উত্তর হল যে, তোমার কোন প্রিয়জনকে দূরে দেখতে পেলে ডাক দেবে, কিন্তু যখন সে তোমার অতি নিকটে তখন আর ডাক দেবার প্রশ্নই আসতে পারে না। অর্থাৎ যখন তুমি আল্লাহর পরিচয় প্রত্যক্ষরূপে পেয়ে যাবে তখন তোমার জন্য আর ইবাদত নেই বললেই চলে । তখন তুমি এবাদতের বহু উধ্র্বে এবং এবাদতের আনুষ্ঠানিকতা এখানেই শেষ। যদিও তোমার মধ্যে আল্লাহপ্রাপ্তির পর এবাদত করতে কেউ দেখে, সেই এবাদত তোমার নিজের জন্য নয়, উহা তোমার মুরীদানের শিক্ষা দেবার জন্য । হুজুর পাক (দঃ) এবাদতের অনেক উর্ধে । অথচ তাকে এবাদত করতে দেখা যেত, তার মানে এই অর্থ নয় যে, সেই এবাদত তার নিজের জন্য বরং সেই এবাদত তার অনুসারী সাহাবাদের শিক্ষার জন্য । শিক্ষক যদি ছাত্রের বিদ্যার ওপরে না হয়, তাহলে ছাত্রকে শিক্ষক কি শিক্ষা দেবেন? শিশুকে ক,খ,গ, পড়াতে গেলে শিক্ষকের সেই অক্ষর উচ্চারণ করতে হবে বার বার । এই বার বার ক,খ,গ উচ্চারণের মাধ্যমে শিশু অক্ষরজ্ঞান পাবে, কিন্তু শিক্ষক এর অনেক উরে, যদিও তিনি এ অক্ষরগুলো শিশুর সঙ্গে বার বার উচ্চারণ করছেন। একজনের শিক্ষা হচ্ছে, অপরজনে শিক্ষা দিচ্ছেন। খাজা গরীব নেওয়াজ তার “মকতুবাতে খাজা” বইতে আর একটি সুন্দর উপদেশ দিয়েছেন । তিনি বলেছেন যে, তুমি যদি অনেক পয়সা খরচ করে দামী পোলাও-কোরমা পাকিয়ে দশমাসের শিশুকে খেতে দাও তবে সেই শিশুর জন্য সেই দামী খাদ্যই হবে বিষতুল্য। যদিও উহা তোমার নিকট উপাদেয় খাদ্য বলে বিবেচিত হবে। পক্ষান্তরে দশমাসের শিশুর জন্য যে দুধের শিশি তা যদি এনে দাও তবে উহা হবে তাদের জন্য অপমানজনক একপ্রকার গাট্টা-তামাশা। কারণ, তোমার বন্ধুরা দুধের শিশিতে ঠোট লাগানোর বয়স অনেক আগেই ফেলে এসেছেন । তাই যারা দুধের শিশিতুল্য জ্ঞানের উপযোগী , তাদেরকে পোলাও-কোরমার মত অতি উচুস্তরের জ্ঞান দিও না। কারণ, তা সবার জন্য সমান প্রযোজ্য নয় এবং সবাইকে সমানভাবে বিতরণ করাও সমীচীন নয়। খাজা গরীব নেওয়াজ অতি উচু পর্যায়ের অলী । তিনি এমন কথাও বলেছেন যা অলীদের অবাক করে। যেমন একদ্থানে তিনি বললেন যে, হযরত) ঈসার (নবীর) সানিই আমি তথা আমিই দ্বিতীয় ঈসা। কারণ, তার কাছে যে রুহুল কুদ্দুস সেই একই রূহুল কুদ্দুস আমার কাছেও ।' ফারসী ভাষায় তার এই অপূর্ব কথা আমরা দেখতে পাই যেমন, “দাম বা দাম রুহুল কুদ্দুস আন্দার মঈনে মি দামাদ্_ মান নামিদানাম মাগার মান ঈসায়ে সানি শুদাম / ইলমে মারেফতের অতি উঁচু স্তরের কয়টি উপদেশ আমরা পাই এবং তার একটি উপদেশ নিচে তুলে ধরলাম। তিনি তার জনৈক মুরীদকে বলছেন যে, “জেনে রাখ বাবা, দুনিয়ার সবচাইতে বড় পাী বলে গণ্য ব্যক্তিটি দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তিটির মাথা লাঠির দ্বারা আঘাতে জখম করলো বলে দেখলে, কিন্তু সেই আঘাত পাপী ব্যক্তিটি করেনি । তুমি বলবে, তবে? আমি এখন যা বলবো উহা তোমার বিশেষ তথা খাস বন্ধু ছাড়া কাউকে বলবে না। জেনে রাখ, সেই লাঠির আঘাত সেই পাপী ব্যক্তিটি করেনি। কারণ, আল্লাহর ইশারা ছাড়া তার পক্ষে লাঠি তোলা অসম্ভব । তুমি বলবে, এটা কেমন কথা? আমি বলবো, বাবা তুমি পরদার ভেতরে আছ, পরদা যদি খুলতে পার তবে দেখতে পাবে সব তারই রহস্যময় লীলাখেলা । তুমি দেখতে পাবে যে, তিনিই বিচারক, তিনিই কৌশুলী তথা উকিল, তিনিই বাদী এবং তিনিই বিবাদী। কারণ, তিনি ছাড়া কিছুই নেই ।' আহাদ রূপের গুপ্ত দর্শন এখানেই । যা তোমার কাছে অমিল-বেমিল এবং কেমন যেন খাপছাড়া মনে হবে । মোকামে তৌহিদে না যাওয়া পর্যন্ত আহাদ রূপটি মৌখিক স্বীকৃতিরই নামান্তর । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।