মারেফতের গোপন কথা ॥৪ উৎসর্গ মাওলাউল আলা বাবা জান শরীফ শাহ্ সুরেশ্বরীর নয়নের মণি নাতি বাবা শাহ্ জালাল নূরী অফিআনহুর নামে । যিনি অধম লিখকের পীর ও মুরশেদ কেবলায়ে কাবা । যিনি গোপনীয়তার প্রশ্নে পাথরের মত শক্ত এবং মমতায় মোমের মত বিগলিত। শরিয়তের লেবাসের ভেতর এত বড় মারেফতের সূর্য লুকিয়ে রাখার নীরব সাক্ষী ধিনি। বড় পীর সাহেবের মত সংসার কাজে লিপ্ত অথচ ভেতরে ফকির যিনি । প্রথম দর্শনে বাবাজানকে ঘোর সংসারী বলে প্রায় লোকই ভুল করতে পারে, কিন্তু সাধনার কত উচুত্তরে অবস্থান করছেন সেটা ধরতে পারলে বোকা বনে যেতে হয়। বাবা শেখ ফরিদ তার দিওয়ানে বলেছেন, “নূরে মান্ দার তাঙ্গেনামি তান মাজো- আফ্তামাৰ্ জাররায়ে রওশন না আম' অর্থাৎ 'আমার দেহের মাঝে নূর খুঁজতে যেও না। কারণ, যে নূরের সূর্য ডুবে আছে তা ক্ষীণ আলোতে বুঝতেই পারবে না ।” বাবা শেখ ফরিদের বাণীর প্রতিমূর্তি ধিনি। খাজা গরীব নেওয়াজ মোনাজাতের সময় অনেক নাম না জানা অলীদের নাম ধরে সালাম দিতেন এবং ভক্তবৃন্দ এই অলীদের নাম শোনেননি বললে খাজা বাবা বলতেন, এই সকল অলীরা আমার চেয়েও বড় কিন্তু তারা বনেই ফুটেছিলেন এবং বনেই ঝরে গেছেন_ সেই রকম বনের ফোটা ফুল হয়ে আছেন ধিনি। খাজা উসমান হারুনী বলেছেন, “মারেফত উধারই নিন্ত জিধার ভালাই ভি নিষ্ভ বুড়াই ভি নিন্ভ / অর্থাৎ “মারেফতের দেশ সেটাই যেখানে ভাল এবং মন্দের কোন স্থান বা শর্ত নেই।” ভাল এবং মন্দের উধ্ব দেশে অবস্থান করছেন ধিনি। বাবাজান কেবলা যদি ইউরোপ এবং আমেরিকাতে তার সাধন শিক্ষা দিতে পারতেন তবে দশ আনি মানুষ অন্ধের মত ঝাঁপিয়ে পড়তেন কারণ এই গুপ্ত সাধন বিদ্যা কয়জনের জানা আছে আমি বলতে পারবো না। অথচ তিনি বোবা, যেমন বোবা এই প্রকৃতি। বাবাজান বলেন, “আল্লাহর মধ্যে কথা নেই এবং কথার মধ্যে আল্লাহ নেই । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.