মারেফতের গোপন কথা ॥ ৩৯ “তিনি ছাড়া কিছুই নেই' মুখে পড়তে বলা হয়নি। কারণ মুখের স্বীকৃতির কোন মূল্য নেই, যদি কর্মে উহা প্রয়োগ না করা হয়। যেমন “শয়তানের ধোকাবাজি হতে আশ্রয় চাইছি' বললেই শয়তান তাকে মোটেই ছেড়ে দেবে না এবং শয়তানের ধোকাবাজি হতে মুক্তিও পাবে না । যে পর্যন্ত না কর্মের মাধ্যমে শয়তানকে বিদুরিত করতে পারবে । মুখের হাজার কথায়ও শয়তান চলে যায় বললে হাস্যকরই শোনায়, কারণ মুখের কথায় শয়তান চলে যেতে পারে না, যতক্ষণ না একাগ্র চিন্তে আল্লাহ-সাধন পদ্ধতির ফরমুলায় ফেলে সাধনায় সিদ্ধি লাভ না করা হয়। মৌখিক স্বীকৃতি তিনি গ্রহণ করেন না বরং অন্তরের স্বীকৃতিটাই তিনি দেখে থাকেন এবং গ্রহণ করেন। আল্লাহ আমাদের কথা, চেহারা এবং আমল দেখেন না, তিনি দেখে থাকেন আমাদের নিয়ত অর্থাৎ অন্তরের স্বীকৃতি এবং একনিষ্ঠ সাধনায় ব্রতধারী কিনা উহা তিনিই ভাল করে জানেন। তিনিই বুঝতে পারেন যে, আমাদের নিয়তরূপ সাধনার হাতের তলায় কামনার ইট লুকিয়ে আছে কি না। বিচারক এখানে আমার আমি নই, তাতে যত সাধনাই করি না কেন। বিচারক তিনি, তিনিই বিচার করে যখন দেখতে পাবেন যে, আমার নিয়ত একদম তার দিকে ছাড়া আর কোথাও নেই, সেদিনই তিনি রহিমরূপে বিশেষ দান করবেন তার পরিচয়ের গুপ্তরহস্য । 'রহমান' রূপে নয়। কারণ রহমান” রূপে যে দান উহা সাধারণ দান। 'রহীম' রূপের দান আমিত্বের বর্জনপূর্বক দান। তাই তিনি গফ্চুরুর রাহিম । গফুরুর রহমান নন। 'রহিম'রূপী দানপ্রাপ্ত হলেই আল্লাহর আহাদরূপের সম্যক জ্ঞান হয় এবং তখনই সে তৌহিদে বাস করে এবং 'আইনুল ইয়াকিন' তথা প্রত্যক্ষ দর্শন হয়ে যায়। 'আইনুল ইয়াকিন” না হওয়া পর্যন্ত এবাদত কর বলে ইসলাম ঘোষণা করেছে। ইসলাম কি অপূর্ব সুন্দর রূপে আহ্বান করছে, হে অদৃশ্যে ঈমান আনার লোকেরা, তোমরা ঈমান আন অর্থাৎ মৌখিক “বিল গায়েবে' তথা অদৃশ্যে ঈমান আনার দল, এখন তোমরা আইনুল ইয়াকিনের দিকে এগিয়ে যাও তথা প্রত্যক্ষ জ্ঞান অর্জন কর। যারা অদৃশ্যে ঈমান এনেছে তাদেরকেই ঈমান আনতে বলা হয়েছে। তাহলে ঈমানকে মোটামুটি দুটো ভাগে ভাগ করে নেওয়া যায়। একটি মৌখিক ঈমান অপরটি প্রত্যক্ষ ঈমান। প্রথমটির যে কোন মুহুর্তে হারিয়ে যাবার সম্ভবনা আছে আর দ্বিতীয়টির হারিয়ে যাবার আর কোন প্রশ্নই উঠতে পারে না, যেহেতু প্রত্যক্ষ জ্ঞান তথা আইনুল ইয়াকিন তার হয়ে গেছে। তাই ইসলাম ঘোষণা করেছে, এবাদত সেই পর্যন্ত কর যে পর্যন্ত না আইনুল ইয়াকিন হয়। অর্থাৎ “আইনুল ইয়াকিন' হবার পর এবাদতেরও শেষ হয়ে যাওয়া বুঝায়। কারণ, মৌখিক ঈমানের কোন দৃঢ় ভিত্তি নেই। মৌখিক ঈমান হল সদা চঞ্চলগতিসম্পন্ন। এই ঈমান কথায় কথায় ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে । এই ঈমান বিভিন্নতার মধ্যে ছুটাছুটি করতে ভালবাসে । এই ঈমানের অধিকারীদের মতামত অনবরত বদলাতে থাকে । এই প্রকার ঈমানের অধিকারীদের কাছে আজ যা সত্য বলে ধারণা জন্মায়, আগামী কয়েক মাসের মধ্যেই আবার উহা মিথ্যা বলে প্রতীয়মান হয়। কারণ মৌখিক ঈমানের এক কথায় কোন স্থিরতাই নেই। কিন্তু “আইনুল ইয়াকিন' তথা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করলেই আর কোন প্রকার চঞ্চলতা, অস্থিরতা এবং সন্দেহ প্রকাশ পাবে না। ইসলাম এই প্রত্যক্ষ জ্ঞান অর্জনকারীকেই প্রকৃত শান্তি লাভ করেছে বলে তথা ইতমেনান লাভ করেছে বলে ঘোষণা করেছে এবং এদের জন্যই জান্নাতের সুসংবাদ এরা পেয়ে গেছেন বলেও ঘোষণা করা হয়েছে। হযরত মঈনুদ্দিন চিশতী তার মকতুবাতে খাজা নামক বইতে হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকীকে উপদেশ দিচ্ছেন এই বলে যে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে, জেনে রাখ, সে আল্লাহকে পায়নি এবং ইহাও জেনে রাখ যে, যে ব্যক্তি আল্লাহকে পেয়েছেন তিনি আর কখনোই আল্লাহ আল্লাহ জিকির করবেন না। ইহা কেমন কথা বলে তুমি আমায় প্রশ্ন করতে পার এবং যদি প্রশ্ন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।