Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩৮ তাই কামনা আসলেই কর্ম কলুষিত হয়। কামনা আবার আপন হতে আসে না এবং আসতেও পারে না। ছয়টি রিপুর মাধ্যম হতে কামনা আসে । এই কামনাই পরদা। ইহা অতি সুক্ম পরদা। পুলসেরাতের পুলের মত চিকন এর রূপ এবং তীক্ষ তরবারির চেয়ে অনেক ধারালো এই কামনার চারিত্রিক বৈশিষ্ট্য । ইহাই আমিত্ব। এই আমিত্ব তথা কামনা বর্জন করতে আদেশ দিচ্ছেন “লা” শব্দের দ্বারা । এই “লা” নামক ছায়া দ্বারা এক রং ও রূপকে বহু রূপে দেখা হয়। এই এককে বহু রূপে দেখাটাই শেরেক তথা অংশীত্বের রূপ। সাত রং দেখা যায় এমন কাচের মধ্যে চোখ রাখলেই মনে হবে । চোখ সেই কীচ হতে সরিয়ে ফেলুন আর সাত রঙয়ের সমাহার আপনি খুজেও পাবেন না। অনেকটা কাচের ভেতর এত রূপ দেখার মত এই কামনা । এই কামনা দূর করতে পারলেই সমস্ত কিছু না। কামনা যখন কর্মের ওপর আরোপিত হয় কেবল তখনই হয় বন্ধন এবং ইহাই আমিত্ব এবং ইহাকেই দূর করে দেবার জন্য এত লক্ষ কোটি উপদেশ আমাদেরকে প্রদান করা হয়েছে। সব উপদেশেরই মুল লক্ষ্য বা কেন্দ্রবিন্দু হল আমিত্ব পরিত্যাগ করা । তাই তিনি এই কথাও বললেন, যে তার আমিত্ ত্যাগ করতে পেরেছে, সে তার প্রতিপালক আল্লাহপাকের দর্শন অবশ্যই পেয়েছে। এখানে অবশ্যই” শব্দটি যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আর কোন সন্দেহের অবকাশই থাকবে না। গৃহ পরিত্যাগ করতে পারলেই বৈরাগ্য হয় না। আমিত্ব ত্যাগ করতে পারলেই হয় সত্যিকার বৈরাগ্য। কারণ, বৈরাগ্যের মাধ্যমেই ইসলামের সত্য উপলব্ধি করতে হয়। বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়, আবার বিবাহ না করেও করা যায়, এতে কোন বাধ্যবাধকতা নেই । তবে এই বৈরাগ্য রোহবানিয়াতের মত নির্দিষ্ট কোন অবশ্য পালনীয় নির্দেশ নয়। ইহা ব্যবহারিক পদ্ধতি । নীতি নির্ধারণ পদ্ধতি নয়, ব্যবহারিক পদ্ধতির পরিবর্তন আছে, কিন্তু নীতি নির্ধারণ পদ্ধতির কোন পরিবর্তন নেই । সুন্নাতাল্লাহে লা তাবদিলা অর্থাৎ আল্লাহর আইন বদলায় না। প্রাকৃতিক নিয়মকানুন যুগ যুগ ধরে একই নিয়মের অধীনতায় আবদ্ধ । সমস্ত মানুষ একই নিয়মের উৎস হতে তৈরি, ইহা নীতি নির্ধারণ পদ্ধতি। অবশ্য ইহারও একটিমাত্র ব্যতিক্রম আল্লাহপাক করেছেন হযরত ঈসা রূুহুল্লাহকে, পিতা ছাড়া তৈরি করে। তাই হযরত ঈসা রহুল্লাহ মায়ের পেট হতেই রূহুল্লাহ, তাই তিনি আজীবন রহুল্লাহ। কামনার বন্ধন তার মধ্যে জীবনেও এক মুহূর্তের তরেও আসন নিতে পারেনি । আত্মতত্্ জানলেই বা পড়লেই আত্মজ্ঞ হওয়া যায় না। আমিত্ব ত্যাগ তথা কর্তৃত্বাভিমান পরিত্যাগ করতে পারলেই আত্মজ্ঞ হওয়া যায় অর্থাৎ প্রতিপালকরূপী আল্লাহকে চেনা হয়। আল্লাহ অনেক গুণের অধিকারী বলে জানি অর্থাৎ এই নিরানব্বইটি অথবা তিন শত ষাটটি গুণের একের ভেতর অনেকগুলো বিশেষ গুণ এবং এক একটি গুণের এক এক রকম রূপ আছে। তাই তিনি কখনো ওয়াহেদ আবার কখনো আহাদ । অর্থাৎ কখনো তিনি একের মধ্যে বু তথা একক । তাই তিনি কখনো নিজেকে আমি" বলেছেন আবার কখনো “আমরা” বলেছেন । “আনা” তথা আমি' এবং 'নাহনু' তথা 'আমরা?। যেমন রেজেক-বন্টন ব্যবস্থার কথা, রূহ ফুৎকার করার পরিবেশে, হেদায়েত করার সময় “আনা” তথা 'আমি' শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে “নাহনু' তথা “আমরা” শব্দটি । ইহার সৌন্দর্য এত বিশাল, এত বিজ্ঞানময় এবং রহস্যপূর্ণ যে, ইহার গভীরে প্রবেশ করলে বিস্ময়ে হতবাক হতে হয়। আত্মতত্ব জানলেই আত্মজ্ঞ হওয়া যায় না। ওঁষধের নামতালিকা পাঠ করলেই রোগের লক্ষণ ধরা যায় না। রোগের লক্ষণ ধরতে হলে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহু'- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।