Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩৭ আজাজিল ওরফে শয়তান কিসের তৈরি? ইসলামী দর্শন বলছে, শয়তান এমন এক বিশেষ প্রকার আগুন দিয়ে তৈরি যে-আগুনের ধোয়া নেই তথা ধুমবিহীন অগ্নির দ্বারা সৃজিত । কোন অস্তিত্বের নিজম্ব সন্তা নেই আল্লাহর অস্তিত্ব ছাড়া । কারণ, তিনি একের মধ্যেই একক । ধুম্রবিহীন অগ্নির মৌলিক কোন সত্তা না থেকে থাকে তবে উহাও কি একের ভিতর একক? যদি বলি হ্যা, তবে সৃজনের মধ্যেই অষ্টা দ্ান্ৰিক পদ্ধতিতে প্রকাশিত ও বিকশিত হয়ে চলেছেন। তার এই প্রকাশ এবং বিকাশের ধারা প্রতিটি সেকেন্ডে যদি কয়েক হাজার কোটি ভাগ করা হয় এবং সেই ভাগে যতটুকু পরমাণুরপ ক্ষুদ্রতম সময়ে কয়েক হাজার কোটি সম্পূর্ণ নতুন রূপ দেখিয়ে চলছেন এবং সেই ক্ষণিকতম সময়ে বিশাল রূপটি আর কোনদিনও দেখান না, তাই তিনি সব সময় নব নব রূপে বিকশিত হয়ে চলেছেন। আর যদি বলি না, ধুম্বিহীন অগ্নি তার সম্পূর্ণ পৃথক সন্তায় সন্তবান। তাহলে ইহা শেরেকেরই নামান্তর । কিন্তু সৃষ্টিতে শেরেক বলতে কিছু নেই আবার আছেও, অনেকটা শুনতে আত্মবিরোধী মনে হয়। আসলে অতি গভীরে প্রবেশ করলে কোন আত্মবিরোধী ভাবধারার সমাবেশ তো দূরে থাক, সবই একেরই অনেক রূপের মধ্যে তিনি একক রূপে খেলে চলেছেন । মূলত চরম সত্য কথা বলতে গেলে, তিনি ছাড়া আর কিছুই নেই। তাই আমাদেরকে দেখতে এবং মর্মে-মর্মে বুঝতে চেষ্টা করার তাগিদ দিয়েছেন এই বলে যে, বল আল্লাহ নিজেই আহাদ। আল্লাহ এক ও এককের বিষয়ে আলোচনা আহাদ শব্দটি অতি মারাত্মক এবং গুপ্তরহস্যপূর্ণ কথা । আহাদের সার্বিক অর্থ হল “তিনিই সব কিছু' অথবা যা কিছু আছে সবটুকুই তিনি' অথবা তিনিই অখণ্ড অথবা স্বয়ন্ত্ু (এবসোলিউট) অথবা একটি অণুও বলতে পারবে না যে, সে আল্লাহ হতে আলাদা সত্তা নিয়ে বিরাজিত। যদি বলতে পারে বলা হয়, তবে এই অণু যতই ক্ষুদ্র হোক না কেন, অসীম আল্লাহর সঙ্গে শেরেক করছে তথা অংশিত্বের দাবী নির্ভয়ে ঘোষণা করছে। সুতরাং এই অণু-পরমাণুও অখণ্ড স্তা হতে আলাদা নয়৷ মহা এককের মধ্যেই নিমজ্জমান ৷ তাই তিনি আহাদ । তাই তিনি বলছেন যে, দুই পূর্ব এবং দুই পশ্চিমের যে দিকে তাকাও না কেন, কিছুই দেখতে পাবে না কেবলমাত্র তিনি (আল্লাহ) ব্যতীত। এই দুই পূর্ব এবং দুই পশ্চিম বলে ঘোষণার অর্থ হল, কোথাও তিনি ছাড়া কিছুই নেই। তাহলে আমাদেরকে “লা” শব্দটি উচ্চারণ করতে কেন বললেন? “লা” দিয়ে কেবলমাত্র আপনার মধ্যে যে অংশীত্বের ভুল ধারণার ছায়া পড়ে আছে তা দূর করে দেওয়া । আয়নার ভিতরে আপনার মুখের ছবিটার মতই “লা”-এর ভ্রান্ত ধারণা লুকিয়ে আছে। উহা দূর করতে বলা হচ্ছে। কেবলমাত্র মুখের বলা “লা” শব্দটির কোন মূল্যই থাকতো না যদি সত্যিই কোন অংশীদার থাকতো । কারণ, যদি কোন অংশীদার সত্যি সত্যিই থাকতো, সে যত ক্ষুদ্রই হোক না কেন, তার আকৃতি সব চাইতে ক্ষুদ্র পজেট্রনও যদি থাকতো তবে কখনোই তার অংশীত্তের দাবী ছেড়ে দিত না এবং দিতে পারে না। আসলে “লা” এর ভ্রান্ত ধারণার অপর নাম আমিত্ব তথা হাস্তি বা খুদি। এই আমিত্বের জন্ম কর্ম করার মধ্য হতে আসে না। কারণ কর্ম কোনদিন আমিত্বের বন্ধন হতে পারে না। কামনাটাই কর্মের বন্ধন । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।