মারেফতের গোপন কথা ॥ ৩৬ হাদীসভিত্তিক শরিয়ত ও মারেফতের পরিচয় বুখারী শরীফ একটি বিরাট হাদীসের বই । যিনি হাদীসপগুলো সংগ্রহ করেছেন তার নামেই হাদীস বইটি পরিচিত। ফৌজদারী আইনের যে রকম ধারাবাহিক নম্বর থাকে সেই রকমভাবে এক দুই করে সাজানো রয়েছে। তা সহজেই বুঝা যায়। এই বিরাট হাদীস বইটিতে আমরা অনেক মূল্যবান আদেশ-উপদেশ যে হুজুরপাক (সঃ) দিয়ে গেছেন তার পরিচয় পাই। এই কয়েক হাজার হাদীসের মধ্যে একটি হাদীস এক অপূর্ব এবং বিস্ময়কর স্থান জুড়ে সূর্যের আলোর মত জ্বলজ্বল করে আমাদের চোখে ধরা পড়ছে। হাদীসটা হুজুর পাকের (সঃ) বাণী নয়, অথচ হাদীসের মর্যাদার আসন পেয়েছে। সাহাবাদের মধ্যে বিশেষ জ্ঞানী-গুণি যারা তিনি তাদেরই একজন । সেই সাহাবার কথা কয়টি হাদীস না হওয়া সত্তেও হাদীসের মর্যাদার স্থান পাওয়া কম কথা নয় এবং নিঃসন্দেহে স্থান পাবার মত যোগ্যতা বহন করে। সেই বিশেষ সাহাবার নাম হল হযরত আবু হোরায়রা (রাঃ) । আবু হোরায়রা তার আসল নাম নয়। তিনি খুব বিড়ালপ্রিয় ছিলেন বলে হুজুর পাক (দঃ) একদিন “বিড়ালের বাবা' বলে ডাকলেন । সেই থেকে তার আসল নাম মুছে গিয়ে আবু মানে বাবা এবং হোরায়রা মানে বিড়াল তথা “বিড়ালের বাবা' বলেই মুসলিম জাহানে সুপরিচিত । হুজুর পাকের (দঃ) বেশিরভাগ বাণী আমরা পেয়েছি এই মহান সাহাবার নিকট । তার এই মহান দান আমরা অতি তাজিমের সাথে মনে করি। তবে সবচাইতে বেশি তাজিম করি তার নিজের কয়েকটি অপূর্ব কথা মনে করে, যা বুখারী শরীফের পঁচানব্বই নম্বর হাদীস। তিনি অকপটে শিশুর মত সরল-সহজভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, হুজুর পাক (দঃ) হতে তিনি দুই প্রকার জ্ঞান অর্জন করেছেন। একটি জ্ঞান বাহিরের অপরটি ভেতরের তথা একটি জাহেরী এবং অপরটি বাতেনী। একটি সবাইকে বলা তো দুরে থাক একদম বিশেষ জ্ঞানী ছাড়া বলাই যায় না এবং সকলের সামনে এই গুপ্তজ্ঞান প্রকাশ করলে তা তিনি ব্যক্তিগতভাবে অন্যায় মনে করেছেন এবং তাই তিনি বলেছেন যে, এই গুপ্তজ্ঞান তথা ইলমে মারেফত সকলের সামনে প্রকাশ করলে তার গলা কাটা যাবে। এখানে গলা কাটা মানে একদম খুন করা অর্থে তিনি বুঝাননি ৷ এখানে “গলা কাটা' একটি বাগধারার মত ব্যবহার করেছেন । অর্থাৎ এই ইলমে মারেফত কখনোই সবার জন্য সমান বোধগম্য নয় বলেই প্রকাশ করা সমীচীন নয়। তাই তিনি অকপটে স্বীকার করলেন যে, ইলমে মারেফতের জ্ঞান তথা গ্রপ্তজ্ঞান, যা হুজুর পাক (দঃ) হতে পেয়েছেন, তার বিরাট ভাণটি গুপ্তই রেখে গেলেন, তথা প্রকাশ না করে একটি সুন্দর রহস্যপূর্ণ ইঙ্গিত দিয়ে গেলেন। এই বিরাট গুপ্তজ্ঞানভাণ্ডটি হযরত আবু হোরায়রার মত বেশ কিছু সাহাবাদের জানা ছিল, যার পরিণতিতে ইসলামের মধ্যে সুফিবাদ তথা ফকিরী প্রকাশ পেল । যদিও ইহা সুফিবাদ তথা ফকিরী নামে আলাদাভাবে সুপরিচিত, আসলে ইহা মোটেই আলাদা নয়। নাম রাখা হয়েছে আলাদা কিন্তু কর্মে ইহাই ইসলামের প্রাণকেন্দ্র । প্রাণকে বাদ দিষে দেহের মুল্যায়ন করতে গেলেই আমরা বিভিন্নতার মধ্যে হাবুডুবু খাই । সত্যকে আমরা মরা কুকুরের মত উপেক্ষা করি হাজার বার সব মামুলি বুলি উচ্চারণ করে এবং সত্যকে কাধ ঝাকিয়ে তুচ্ছ এবং বাজে বলতেও লজ্জা পাই না, যদিও আমরা পিছনের দিকে পা টেনে টেনেই চলতে সাহসিকতার পরিচয় দিচ্ছি বলে আত্মতৃপ্তি লাভ করি। আল্লাহ যেমন রহস্য আদমও তেমনি রহস্য এবং আজাজিল তথা শয়তানও আল্লাহর একটি উদ্দেশ্যমূলক রহস্য । একের ভেতর তিনের গুপ্তরহস্য প্রকাশিত হলে রহস্যের সৌন্দর্য অতি প্রকটরূপে প্রকাশিত হয় এবং ইহার সৌন্দর্যে অবগাহন করতে পারলেই শেরেকরূপ পরদা দূরীভূত হয়। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।