Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩৫ মানুষকে ধোকা দেয় কে? মানুষকে পাপের রাস্তায় কে টেনে নিয়ে যায়? নাম তার শয়তান । এই এক শয়তানই বহুরূপ ধারণ করে মানুষকে ধোকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাপের পথে নিয়ে যায়। এখন কেউ যদি প্রশ্ন করেই ফেলেন যে, শয়তানের আগে তো কোন শয়তানই ছিল না, তাহলে তাকে কে শয়তান বানালো? শয়তান তো আগে অতি সম্মানীয় আসনে উপবিষ্ট ছিলেন। শয়তান তো আগে সমস্ত পবিত্র ফেরেস্তাদের ইমাম তথা সরদার ছিলেন । তবে তাকে শয়তান বানাবার দায়িত্বটা কার? আমরা না হয় শয়তানের ধোকায় পড়ে শয়তানকে গালমন্দ করি, কিন্তু ফেরেস্ভাদের ইমাম কার ধোকায় পড়ে শয়তানে পরিণত হল? সে কাকে গালমন্দ করবে? আল্লাহই তো বলেন যে, তার আদেশ বিহনে একটি গাছের পাতারও নড়বার শক্তি নেই। এইরকম প্রশ্নের উত্তর দিতে গেলে সবকিছু একেরই খেলা বলে ধারণা জন্মাতে চায়। তাহলে গালমন্দ করবোটা কাকে? তাই কারটা ভগ্তামী করা হচ্ছে আর কারটা খাটি হচ্ছে এর জবাব সর্বশক্তিমান আল্লাহর হাতে ছেড়ে দিলেই কি ভালো মানায় না? “তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে' এরকম উপদেশ কি আমাদের ধর্ম-দর্শনে নেই? “ধর্মে কোন প্রকার বলপ্রয়োগ নেই' বলে কি একটি পরিচিত বাক্য মনে পড়ে না? “জোর করে মুসলমান বানাও নতুবা হত্যা কর এরকম কোন একটি বাক্য যদি ইসলামে থাকতো তবে সেই দিনের পরিচিত পৃথিবীতে একটি ভিন্ন ধর্মের মানুষকে ভর্তা বানিয়ে খাবার মতও পাওয়া যেত না। কিন্তু তা নয়। কারণ ইসলাম সাংঘাতিকভাবে পরধর্মের উপর সহনশীলতার ধর্ম। তাই বলতে ইচ্ছে করে যে, পৃথিবীতে যদি কোন বড় পাপ থাকে সেই পাপটার নাম হল 'আমি সব কিছু বুঝে গেছি, সব কিছু জেনে গেছি।' তাই নয় কি? বস্তর বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান দুটো সম্পূর্ণ আলাদা দর্শন। উভয়টারই প্রয়োজন অত্যধিক। কোনটাকেই ছোট করা অথবা হেয় প্রতিপন্ন করাই যায় না। অবশ্য অপ্রিয় হলেও অতি সত্য কথা যে, আত্মার বিজ্ঞানীদেরকে অনেকটা “ফুল বাবুর চিন্তাধারা” বলে যদি গালমন্দ করেন তবে তিক্ত হলেও কিছু বলবার নেই । কারণ, আত্মার বিজ্ঞানীদের কাছে আমরা বস্তুর বিজ্ঞান পাই না এবং পাবার আশাই করা যায় না। পক্ষান্তরে বস্তুর বিজ্ঞানের অলী, দরবেশ, পীর, ফকির পাবেন ইউরোপ এবং আমেরিকাতে । কারণ, বস্তুর বিজ্ঞান অনেকটা চরম পর্যায়ে এনে পৃথিবীর মানুষগুলোকে তারা অবাক করে দিয়েছেন । কিন্তু আত্মার প্রকৃত শান্তি কি দিতে পেরেছেন? প্রাচূর্যতার স্রোতেও আত্মার শান্তি না পেয়ে নৈরাজ্যের আধারে হাজার হাজার বুড়ো-যুবক-যুবতীরা আত্মহত্যা করে চলেছেন। কেন? কারণ, আত্মার বিজ্ঞান নিয়ে তারা যতটুকু গবেষণা করা দরকার তার কিছুই করেননি বরং করার প্রয়োজনও অনুভব করেননি । কারণ, ধর্মের বিভিন্নতার অভিশাপ এদেরকে উৎসাহ যোগাতে পারেনি । তাই মানুষ প্রাচূর্যতার মধ্যেও শান্তি খুঁজে পায় না। আমরা আত্মার বিজ্ঞানীর কাছে নিজেকে কেমন করে চেনা যায়, জানা যায় সেই ফরমুলাটুকুই পাই। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।