মারেফতের গোপন কথা ॥ ৩৪ ভালবাসাভিত্তিক ইসলামের রূপরেখা আল্লাহ অসীম । সীমার দেয়ালে তিনি নেই। জ্ঞান অসীম । সীমার দেয়ালে জ্ঞান নেই। যদি জ্ঞানের এখানেই শেষ বলে ঘোষণা করা হয় তবে আল্লাহরও এক স্থানে এসে শেষ হয়ে যাবার প্রশ্নটি আসে । নতুন নতুন বস্তুর বিজ্ঞানের আবিষ্কার এই অসীমতার স্বাক্ষর বহন করে চলেছে। বস্তুর বিজ্ঞানের যেখানে শেষ বলে কোন কথা আসে না, সেখানে আত্মার বিজ্ঞানের প্রশ্নটি তো আরো ব্যাপক এবং জটিল এবং ইহারও শেষ নেই। কোরান শরীফ আল্লাহর তথা অসীমের কথাসমষ্টি। অসীমের কথাও অসীম । মানুষ তার সম্পূর্ণ অনুবাদ এবং ব্যাখ্যা কোনদিনও দিতে পারে না। কারণ, অসীমের গুণাবলীর শেষ নেই এবং যেহেতু গুণাবলীর অন্ত নেই, সেহেতু তার ব্যাখ্যারও শেষ নেই। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন উহা হল আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না। কারণ, আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভিতর আত্মাহুতি দেবার বৈচিত্র পেতে পারি, কিন্তু আইন কখনোই পেতে পারি না। প্রেমের ভেতর জোর করে আইনকে ঢুকানোই যায় না। যেই মুহূর্তেই এমনি করলেই প্রেম হয় অমনি করলে প্রেম হয় না বলা হয়, সেই মুহূর্তেই প্রেম সেখান থেকে বিদায় গ্রহণ করে। তাই আইনের যেখানে আপনি সুন্দর একটি কবর দেখতে পাবেন, ঠিক সেখান থেকেই দেখতে পাবেন প্রেমের আরম্ভ। কারণ, প্রেম কোনদিনও বাধাধরা রেললাইনের উপর দিয়ে চলে না এবং চলতেও পারে না। লাইলীর রাস্তায় কুকুরের গায়ে মজনু লাইলীর গন্ধ পাচ্ছে তাই কুকুরকে চুমু খাওয়া যায়, এটা আইন কোনদিনও মানতে পারে না। হযরত মোহাম্মদ (দঃ)-এর দাত যুদ্ধে ভেঙ্গে গেছে বলে সব মুসলমানদেরই দাত ভেঙ্গে ফেলতে হবে, এটা আইন কখনই গ্রহণ করতে পারে না । সুতরাং প্রেমের বাজারে আইনের পণ্য জোর করে বিক্রি করাটা অন্যায় নয় কি? আইনের আনুষ্ঠানিকতার সৌন্দর্য অন্যস্থানে কি ভাল মানায় না? যেমন বনের পশুকে বনে মানায় আর শিশুকে মানায় মায়ের কোলে। পাগলদের নাচানাচি করবার গণতান্ত্রিক অধিকারটা কেন হরণ করে নিচ্ছেন? যদিও কিছু শ্রদ্ধেয় ভাইদের কাছে এই আবোল-তাবোল নাচানাচি মোটেই ভাললাগার কথা নয়। ভগ্ডামী করা হচ্ছে বলে মনে হবে । বেদে বীণ বাজালে সব জাতের সাপ কিন্তু ফণা তুলে নাচে না। জাতি সাপের সামনে বীণ বাজালেই আর কথা নেই । ছোট মুখটাকে দশগুণ ফুলিয়ে জজবায় আত্মহারা হয়ে নাচতে থাকে । এখন কেউ যদি জাতি সাপকে প্রশ্ন করে যে, বেদের মনে বেদে বীণ বাজায়, তাতে তুই কেন ফণা তুলে নাচিসঃ এই প্রশ্নের উত্তর নেই। কারণ, প্রশ্নের শেষ যেখানে, সেখানে তো প্রেম । আবার বোড়া সাপের সামনে যদি সারাদিনও বীণ বাজান, সে ফণা তুলে নাচা তো দূরে থাক বরং বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইবে । শ্রেণীতে এরা সবাই সাপ, কিন্তু চরিত্রের বিশ্বেষণে আকাশ-পাতাল প্রভেদ। সেরকম কি একই শ্রেণীর মানুষের মধ্যে এরকম আকাশ-পাতাল প্রভেদের বিভিন্নতা আমরা পাই না? এই বিভিন্নতাও সর্বশক্তিমান আল্লাহরই সৃষ্টি, তাই আপনি কাকে দোষারোপ করতে যাবেন? এই বৈচিত্রের লীলাখেলা তো তারই খেলা । তাই আপনি কাকে গালমন্দ করবেন? অতি উচু স্তরে যখন আপনার চিন্তাধারার বিকাশ ঘটবে, দেখতে পাবেন যে, গালমন্দ করার স্থান কোথাও খুঁজে পাচ্ছেন না। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।