Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩৩ সত্যের আলোর সন্ধান পাওয়া যায়। বিরাট বিরাট বিজ্ঞানের আবিষ্কারে মানুষকে অবাক করে দেওয়া যায়। মানুষ কোনদিন যা ধারণাও করেনি সেই নতুন ধারণার ভিত্তির উপর দাড়িয়ে চিন্তা-ভাবনা করতে পারা যায়। বোতামে টিপ দিয়ে ঘুমিয়ে থাকা একটা দেশকে বোমার আঘাতে মানচিত্রের চেহারা বদলিয়ে দেওয়া যায়, মনে করুন আরো অনেক অনেক কিছু করা যায়, মনে করুন মানুষটাকে কেটে জোড়া লাগানো যায় কিন্তু তবুও তো একটি প্রশ্ন একটি জিজ্ঞাসা থেকে যায়। যেদিন এই সামান্যতম একটি জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে সেইদিন আমার মনে হয় মানুষ পাবে প্রকৃত শান্তি। এর আগে মানুষ শান্তি পেতে পারে কিনা সন্দেহ । (অবশ্য ইহা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, সুতরাং আমার ধারণা ভুলও হতে পারে ।) সেই ছোট্ট জিজ্ঞাসাটি, ছোট্ট প্রশ্নটি হল, দেহতে যে আমিটি বাস করছে, যে আমিটি কথা বলছে, যে আমিটি দেখছে, যে আমিটি অনুভব করছে- সেই আমিটা কে? সেই আমিটার নাম কি? সে আমিটার পরিচয় কি? এত জ্ঞান-বিজ্ঞান যে আধসের (?) মাথার মগজে গুজে রাখা হয়েছে সেই মগজের মালিক আমিটা কে? গৌজীমিলের উত্তর, আত্মতৃপ্তির উত্তর নানা মুনি নানা রকমে বুঝাতে চেয়েছেন, কিন্তু এ পর্যন্তই । পৃথিবীর চিন্তাশীল ব্যক্তি এবং বৈজ্ঞানিকদের আকুল আবেদন করছি, আপনারা মানুষ মারার নতুন নতুন ফাদ আবিষ্কার না করে গবেষণা করে আবিষ্কার করতে চেষ্টা করুন যে, এই হাড়-মাংসের তৈরি মানব দেহটাতে যে আমিটা তথা রূহ তথা আত্মাটা বাস করছে সে কে? কি তার পরিচয়? কিভাবে তার পরিচয় পাওয়া যেতে পারে তার ফরমুলা দান করুন। বিদ্যুতের শক্তির মতো এত গতির অধিকারী তো আমিটা নয়। যদি ধরে নেই, দেহের সবকিছুর মিলিত সিনথেসিসটাই আমি নামক প্রাণটা, তবে ইহা কি একটা বিরাট, গৌজামিলের ফাকি মারা হয় না? এই ফাকি মারা যতদিন চলতে থাকবে, যে কোন ইজমের দোহাই দিয়েই হোক না কেন, তাতে কি পৃথিবীতে শান্তি আসতে পারবে? “দারিদ্রতার যেমন অভিশাপ আছে প্রাচুর্যতারও তেমনি অভিশাপ আছে'_ এই দর্শন ইসলাম আমাদেরকে দিয়েছে । তাহলে শান্তি কোথায়? একটা অজানা অতৃপ্ত কামনা-বাসনার স্রোতে ভেসে চলেছি। অহঙ্কার, আত্মগরিমা অনেক সময় সাময়িক শান্তি দেয়, আবার সেই একঘেয়ে অহঙ্কার এবং আত্মগরিমাটাও ভাল লাগে না। কোথায় যেন নিজেকে সমর্পণ করতে পারলে আরাম পেতাম, পেতাম শান্তি এরকম প্রশ্ন বুকের ভিতর বোবার মত কেঁদে উঠে । প্রাচুর্যতার অভিশাপে ইউরোপ-আমেরিকার তরুণ-তরুণীরা দিশেহারা হয়ে শান্তি খোজে । রাশিয়ার দর্শন (ফিলোসফি)- খাদ্যই সবকিছু, আর কিছু নেই, ভেটো মারা কথাতেও শান্তি নেই, গণতন্ত্রেও শান্তি নেই, রাজতন্ত্েও শান্তি নেই, জাতীয়তাবাদেও শান্তি নেই, তবে শান্তি কোথায়? এই বিরাট অথচ অতি ক্ষুদ্র এবং অতি পরিচিত প্রশ্নের উত্তর যেদিন মানবজাতি আবিষ্কার করতে চেনা যায়, সেদিনই পৃথিবীর মানুষগুলো প্রকৃত শান্তি পাবার আশা করতে পারে । প্রথম মানব আদম (আঃ) হতে একটিমাত্র ধর্ম ইসলামের জন্ম, আর সেই একটিমাত্র ধর্মের একটিমাত্র কথা, একটিমাত্র উপদেশ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটিমাত্র হেদায়েত করে গেছেন। সেই একটিমাত্র হেদায়েতের নামটি হল- নিজেকে চেনা (নো দাই সেলফ)। তাই ইসলাম ঘোষণা করেছেন যে, প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন। সেই একটিমাত্র ধর্মের নাম হল ইসলাম ধর্ম । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।