Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩২ দিয়েছেন এবং এ-ও বলা হয়েছে যে, আপনাকে চিনতে পারলেই আল্লাহকে চেনা হয়ে গেছে। সমস্ত ইসলামী দর্শনের মূল ভিত্তি তথা স্বত:সিদ্ধ সত্য (একশিয়োমেটিক টুথ) হল নিজেকে চেনা (নো দাই সেলফ)। কোন উপদেশই আল্লাহ কর্তৃক দেওয়া হয়নি, হোক না যদিও সেই উপদেশ কয়েক লক্ষ অথবা কয়েক কোটি, যা ইসলামী দর্শনের মূল ভিত্তিকে কেন্দ্র করে বলা হয়েছে । মরার আগে মরে যাও, তাহলে আর মৃত্যু নেই। কারণ, প্রত্যেকটি মানুষকে মাত্র একটিবারের জন্য অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ঘোষণা করলেন। মরার আগে কেমন করে মারা যাব? প্রশ্নটিও তিনি করলেন আবার প্রশ্নের উত্তরটিও তিনিই দিলেন এই বলে যে, তোমার আমিত্ব তোমা হতে সম্পূর্ণ দূর করে দাও, ইহাই হল মরার আগে মরে যাবার উপদেশ। আত্মার বিজ্ঞানী হযরত বায়েজিদ বোস্তামী (রাঃ)-কে তার এক মুরীদ প্রশ্ন করেছিলেন যে, কি রকম লোকের সহবাসে থাকবো? তার উত্তরে তিনি এটুকুই বলেছিলেন যে, যার মধ্যে আমি এবং তুমি নেই। আতর বিজ্ঞানী মনসুর হাল্লাজ (রঃ)-এর “আনাল হক' আমিই একমাত্র সত্য' ঘোষণার গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। আত্মার বিজ্ঞানী শামসেত্তাবীজ (রঃ)-এর “আমিই সর্বপ্রথম, আমিই সর্বশেষ, আমিই একমাত্র প্রকাশ্য এবং আমিই একমাত্র গোপনীয়” বলার মাঝে এই গভীরতম রহস্যের ইঙ্গিত বহন করেছে। আত্মার বিজ্ঞানী হযরত শেখ ফরিদ (রঃ)-এর 'আমিই অলী, আমিই আলী, আমিই নবী, আমিই মাওলানা, আমিই বীরপুরুষ এবং আমিই মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত" বলার মাঝে গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। আতর বিজ্ঞানী শামসেত্তাব্রীজ (রঃ)-কে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি মুসলমান? তার উত্তরে তিনি এটুকুই বললেন যে, “তিনি অগ্নি উপাসকও নন, খ্রিস্টানও নন, ইহুদীও নন, এবং মুসলমানও নন, তিনি জীবনের মধ্যে নেই, মুত্যুর মধ্যেও নেই, তিনি পানিতেও নেই, মাটিতেও নেই, তিনি আগুনও নন, বাতাসও নন, মাটিও নন, পানিও নন, তিনি পুরুষও নন, তিনি মহিলাও নন, এবং ফেরদৌস নামক বেহেপ্তের ফেরেশতাও নন ।' যদি আমরা প্রশ্ন করি, তবে আপনি কে? উত্তরটি সহজ যা হযরত মনসুর হাল্লাজ (রঃ) বলেছিলেন। কোন একজন আত্মার বিজ্ঞানী আল্লাহর অলীকে প্রশ্ন করা হয়েছিল যে, তার কি মৃত্যু নেই? তিনি উত্তর দিলেন, না, অলী আল্লাহ কখনোই মরেন না। (অলী আললাহি লা ইয়া মুতু)। আবার প্রশ্ন করা হল, কেন মরেন না? তিনি সুন্দর একটি উত্তর দিলেন, যেহেতু মৃত্যুর স্বাদ কেবলমাত্র একবারই গ্রহণ করতে হয়, দুইবার নয়, সেহেতু অলী আর মরেন না। যেহেতু মারা যাবার আগেই অলী মারা যান, সেহেতু পুনরায় মরার প্রশ্নই আসে না। আত্মার বিজ্ঞানী হযরত আবদুল কুদ্দুস (রঃ) বলেছিলেন, “গুফতে কুদ্ুুসি ফকিরী দার ফানা ওয়া দার বাকা খুদবাখোদ আজাদ বুদি খোদ গেরেফতার আমদী ।' অর্থাৎ, বলে দাও, ফকিরের তথা আল্লাহর অলীর লয় এবং স্থিতি ইচ্ছাকৃত এবং দেহধারণ ও দেহত্যাগ তার ইচ্ছাকৃত অর্থাৎ এখানে লাশটি পড়ে আছে, কিছু দূরে সেই একই সময়ে আবার সেই একই দেহ নিয়ে পরিচিত লোকদের সঙ্গে কথা বলছেন। এই আত্মার বিজ্ঞান শিক্ষার তাগিদ দিতে গিয়ে ইসলাম ঘোষণা করলেন, যাকে বিজ্ঞানের তথা হেকমতের জ্ঞান দান করা হয়েছে তাকে যথেষ্ট কল্যাণদান করা হয়েছে । বিরাট বিরাট যুক্তির অকাট্য প্রমাণ দিয়ে অনেক কিছু করা যায়, একজনের মুখে তালা মেরে দেওয়া যায়, আনন্দ আর আত্মতুপ্তিতে মনকে ভরিয়ে তোলা যায়। যুক্তির মাধ্যমে সত্যের কাছাকাছি এগুনো যায় অথবা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।