Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩১ এগিয়ে এসেছি? কুসংক্ষার, সংকীর্ণতা, গণ্তীতে আবদ্ধ থাকা, নিজ নিজ বাপ-দাদার ধারা প্রকাশে গর্ববোধ করি, কিন্তু নিরপেক্ষ মনোবল নিয়ে সত্যের সন্ধান কি করতে পেরেছি? আল্লাহ তো সর্ববিষয়েই ক্ষমতাবান বলে অনেকবার ঘোষণা করেছেন । তবে আল্লাহর কথা কেন আকাশে মেঘের গর্জন করার মত শব্দ করে আমাদেরকে জানিয়ে দিলেন না? না হয় বিজলী চমকানোর মত আলোর বিচিত্র রেখা দিয়ে আল্লাহর কথা কেন লিখে দিলেন না? না হয় বরফের টুকরো শিলার পতনের মত তার লিখিত বাণী কেন পৃথিবীতে নিক্ষেপ করে আমাদেরকে জানালেন না? হেলিকপ্টার আকাশে উড়ে বিজ্ঞাপন ফেলার মত ফেরেস্তাদের দিয়ে কেন ফেলে দিলেন না? মানুষের ঠোটেই যদি আল্লাহর কথা পেয়ে থাকি, এবং তাই আমরা পেয়ে আসছি, তাহলে নিঃসন্দেহে কি বলতে পারি না যে, মানুষই আল্লাহর রহস্য? সৃষ্টি রহস্যের আলোচনা অক্সিজেন যদি থিসিস হয় তবে হাইড্রোজেন হয় এন্টিথিসিস এবং উভয়টার সংমিশ্রণে তথা সিনথেসিস যদি পানি হয় তবে কি বলতে পারি না যে, ফেরেন্তা থিসিস এবং শয়তান এন্টিথিসিস এবং উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিসে আমরা পাই মানুষ? মানুষের গুণগত বৈশিষ্ট্যকে যদি ভাগ করি তবে ফেরেস্তা তথা সম্পূর্ণ পবিত্র এবং শয়তান তথা সম্পূর্ণ অপবিভ্র উভয়টারই সংমিশ্রণ পাই। একই মানুষের আকারের মধ্যে আল্লাহর অলীকেও পাই আবার একই মানুষের আকারের মধ্যে শয়তানকেও পাই। এই দ্বান্দিক বিশ্লেষণের ব্যাপ্তিটাই হল সমস্ত পৃথিবীতে বাস করা মানুষগ্ডলো, যেন একটা না থাকলে অন্যটার সৌন্দর্য ফুটে উঠে না। আল্লাহ মানুষের পূর্বে ফেরেস্তাদের তৈরি করলেন। চরিত্রের বিশ্লেষণে ফেরেস্তা হল সম্পূর্ণ ভাল (এ্যাবসোলিউট গুড) । এই সম্পূর্ণ ভাল ফেরেস্তাদের অপবিত্র কাজ করার কোন অধিকারই দেওয়া হল না। কিন্তু এই সম্পূর্ণ ভালটাই তথা ফেরেস্তাদের আল্লাহর কাছে সম্পূর্ণ ভাল লাগলো না। তিনি বানালেন শয়তান। শয়তান হল সম্পূর্ণ অপবিত্র (এ্যাবসোলিউট ব্যাড)। এই সম্পূর্ণ অপবিত্র তথা শয়তানকেও আল্লাহর কাছে সম্পূর্ণ খারাপ লাগলো । তাই তিনি সম্পূর্ণ খারাপ শয়তানের সংমিশ্রণে বানালেন মানুষ । এই ফেরেস্তা এবং শয়তানের মিশ্রিত রূপ মানুষই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় । তাই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত (ক্রাউন অফ দি ক্রিয়েশন) বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি (লিমিটেড ফি উইল এন্ড চয়েজ) দেওয়া হল। এই ইচ্ছাশক্তি তথা আমিত্ব বর্জন করে আল্লাহতে ফানা হয়ে যাবার ফরমুলা ঘোষণা করলেন। এক ফোটা পানি অনেক পানির মধ্যে ফেলে দিলে যেমন সম্পূর্ণরূপে মিশে যায়, সেই নির্দিষ্ট পানির ফোটাটি আর খুঁজে পাওয়া যায় না, তেমনি একের মধ্যে মিশে একাকার হয়ে যাবার একমাত্র উপদেশ দিলেন। সেই একমাত্র উপদেশটি আমরা বনুপূর্ব হতেই পেয়েছি এবং ইসলাম অতি স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন, যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে তথা আল্লাহকে চিনতে পেরেছে। এখানে আল্লাহকে চিনে নেবার তাগিদই দেওয়া হয়নি বরং নিজেকে চেনার উপদেশ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।