Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ৩০ এক রকম রূপ ও সুগন্ধীর বৈচিত্রতার বিকাশের নাম হয় ফুলের বাগান। এই বহু ফুলের বিভিন্ন রূপ এবং বিভিন্ন গন্ধ একেরই আদর্শ প্রচার করে। বৈচিত্রতার মধ্যে একত্ের তথা তৌহিদের সৌন্দর্য যে বুঝতে পারেননি তারই বা দোষ কিসের? পৃথিবীর আনুমানিক চারশো কোটি মানুষ প্রত্যেকে আমি বলার মাঝে এক মহা-আমির দর্শন লুকিয়ে আছে। প্রতিটি মানুষের আমি বলার মাঝে যে মহা-আমির শরীর তাতে তুমি, তোমরা, সে, তাহারা শব্দগুলো ডাক দেবার তথা আহ্বান জানাবার কেবলমাত্র স্টাইল তথা শৈলী। আসলে এ শব্দগুলোর কোনই অস্তিত্ব নেই। চারশো কোটির মহা আমি পৃথিবীটাতে বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন দেশ নাম ধারণ করে বিভিন্ন ভাষায়, বিভিন্ন আকৃতির আঙ্গিক বিকাশের বিভিন্ন রূপের কান্তি দিয়ে কি এক অপরূপ ডানা মেলে রেখেছে! এই চারশো কোটি মানুষের মহা আমির মধ্য হতেই আমাদের মত মানুষের মুখের শব্দেই আমরা তথা মানবজাতি পেয়েছি আল্লাহর কথা । মানুষ মোহাম্মদ (দঃ), মানুষ ঈসা (সঃ), মানুষ মুসা (সঃ), মানুষ দাউদ (সঃ), মানুষ ইব্রাহিম (সঃ) এরকমভাবে কয়েক লক্ষ আমাদের মানুষের মুখে কেন আল্লাহর কথা পেলাম? কেন মানুষের ঠোটকেই আল্লাহ একমাত্র কথা বলার মাধ্যম অথবা অবলম্বন করে নিলেন? কেন মানুষের চেহারা (ইমেইজ)-কেই আল্লাহর চেহারা বলে ঘোষণা করা হল? মানুষই আল্লাহর রহস্য এবং আল্লাহ মানুষের রহস্য বলে কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হল? আল্লাহকে যারা দেখেন তারা মানবের আকারেই দেখে থাকেন বলে কেন বলা হল? মানুষের মধ্যে যিনি আল্লাহতে ফানা হয়ে যান তথা আপন আমিত্ব তথা অহংবোধ ছইগো) সম্পূর্ণ বর্জন করে তার হয়ে যান তাকে আল্লাহর চেহারা তথা অয়াজহুল্লা তথা বান্দা নেওয়াজ তথা নর নারায়ণ বলে কেন ঘোষণা করা হল? দেহ যদি রূহ তথা আত্মা না হয় তবে রূহ তথা আত্মার আকার আছে কি? আত্মা দেহ হতে বিদায় গ্রহণ করলে দেহের নাম লাশ দেওয়া হয় কেন? দেহের আকার ধরে নিলাম সাড়ে তিন হাত কিন্ত আত্মার আকার কি? আত্মার যদি কোন আকার না থাকে তবে আত্মা কি নিরাকার? তবে কি মানুষও নিরাকার? আল্লাহ তো নিরাকার এটা অতি সাধারণ মানুষও জানে, কিন্তু মানুষের যে কোন আকারই নেই একথা কয়জন বুঝতে পারে? ঠেলা গাড়ি চালায় যে-মানুষটি আর বস্তুর বৈজ্ঞানিক আইনস্টাইন মানুষটির জৈবিক চাহিদা এক হলেও বিদ্যা-বুদ্ধিতে কি আকাশ-পাতাল ব্যবধান পাই না? দেহ যদি আত্মার পোশাক হয় তবে পোশাকটাই কি আত্মা বলবো? কাপড় যেমন দেহের পোশাক তাই বলে কি কাপড়ের পোশাককে দেহ বলে চালিয়ে দেব? আত্মার বিজ্ঞানী হযরত মঈনুদ্দীন চিশ্তী হুসাইনী আল হাসানী তার পবিত্র “মখতুবাতে খাজা" নামক পুস্তকে ঘোষণা করলেন, “ছুজুমলা ফানা গাশতে বতু হে চুনামুন্দা খাহে কে আনাল্লাহে বণ খাহে কে হু আল্লাহ' অর্থাৎ যদি তুমি সম্পূর্ণ আল্লাহতে ফানা হয়ে যেতে পার তখন ইচ্ছা হয় বল তুমি আল্লাহ না হয় আমি আল্লাহ । একই কথা আত্মার বিজ্ঞানী হযরত বু আলী শাহ্‌ কালান্দর তার “দিওয়ানে' ঘোষণা করলেন, “বা শাকলে শায়খে দিদাম মোভ্তফারা, না দিদাম মোস্তফারা বালকে খোদারা। অর্থাৎ “আপন পীরের আকৃতিতে নবী মোস্তফাকে দেখলাম এবং উহা নবী মোস্তফা নন বরং স্বয়ং আল্লাহকে দেখলাম” বলে কেন ঘোষণা করলেন? এরকম হাজার হাজার আত্মার বিজ্ঞানীদের আত্মাকে জানবার বিজ্ঞানময় ফরমুলা আমরা পেয়ে আসছি। এত কিছু পাবার পরও আমরা বিভিন্ন গোত্রের বিভিন্ন প্রকার ধর্মের সাইনবোর্ড কাধে নিয়ে আত্মতৃপ্তি লাভ করছি কিন্তু সাইনবোর্ড ফেলে দিয়ে সত্য সন্ধানের দৃঢ় মনোবল নিয়ে কয়জন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।