মারেফতের গোপন কথা ॥ ২৯ তরিকা ইহার সম্পূর্ণ ব্যতিক্রম । চিশতীয়া তরীকার মধ্যেই কাওয়ালী, গজল, নাত, মুরশিদী বিভিন্ন প্রকার গান-বাদ্য হয়ে আসছে। বিভিন্ন সুরের অ্রষ্টা হযরত নিজাম উদ্দীন আওলিয়া (রঃ) -এর প্রধান শিষ্য হযরত আমীর খসরু চিশতী (রঃ) তার উজ্জ্বল এবং বিস্ময়কর প্রমাণ । সমগ্র কোরান শরীফের কোথাও গান-বাদ্যের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারিত হয়নি। কেবলমাত্র দুইটি শব্দের শাব্দিক ব্যাখ্যা নিয়ে অনুবাদকারীর বিভিন্ন মতামত প্রতিফলিত হয়েছে। সমগ্ব কোরান শরীফে যে দুইটি শব্দকে ভিত্তি করে অনেক শ্রদ্ধেয় ভাইয়েরা গান-বাদ্য না-জায়েজ করেছেন, সেই শব্দ দুটো হল 'লাহওয়াল হাদীস'। উহা সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে আছে। আরবী ভাষায় লাহওয়াল শব্দের অর্থ হল বাজে তথা অসাড় এবং হাদীস শব্দের অর্থ হল কথা । দুটো মিলে শাব্দিক অর্থ দাড়ালো বাজে কথা । এই “অসাড় অথবা বাজে কথা'কেই মুলধন করে কেউ গান-বাদ্যকে বুঝিয়েছেন, আবার কেউ কবিতাকে বুঝিয়েছেন, আবার কেউ গান-বাদ্য এবং কবিতা দুটোর একটিও বুঝায়নি বলে মন্তব্য করেছেন। আবার অনেকে বলেছেন যেহেতু হযরত দাউদ নবী (আঃ) গান-বাদ্য করতেন এবং তার মধুর সুরে এমনকি পশু-পাখি পর্যন্ত আসতো সেই হেতু “লাহওয়াল হাদীস' বলতে গান-বাদ্যকে বুঝানো হয়নি, যেহেতু তিনিও একজন অতি সম্মানীয় নবী ছিলেন। অনেকে আবার এই বলেও মন্তব্য করেছেন যে, যেহেতু গান-বাদ্যের আরবী ভাষায় প্রতিশব্দ হল 'গেনা' সেই হেতু গেনা শব্দটি কোরানের কোথাও একটিবারের জন্যও বলা হয়নি এবং যেহেতু বলা হয়নি সেই হেতু লাহওয়াল শব্দটি যার অর্থ অনর্থক-বাজে-অসারের দ্বারা গান-বাদ্যকে বুঝানো হয়নি । অনেকটা নানা মুনির নানা মতের মত শোনায় । হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) এবং হযরত নিজামউদ্দিন আউলিয়া চিশতীর (রঃ) মাজারে সব সময় কাওয়ালী, গজল, নাত ইত্যাদি হয়ে আসছে এবং মাজার শরীফের পাশেই নামাজ পড়ার জন্য মসজিদও আছে। এশার নামাজ শেষে দিল্লীতে অবস্থিত হযরত নিজামুদ্দিন আউলিয়া চিশতীর (রঃ) মাজারে গানবাদ্য শুরু হয় কিন্তু আজমীরে অবস্থিত খাজাবাবার মাজারে এইসব টাইম টেবিলের খুব কমই খেয়াল রাখা হয়। কারণ, সেখানে শত শত কাওয়াল একই সময়ে গান গেয়ে চলেছে । শত শত বাদ্য-বাজনার দল একই সময়ে বাজিয়ে চলেছে । হাজার হাজার লোক একই সময় জিকির করছে, চিৎকার করে কীদছে ইত্যাদি । এ যেন এক আজব দরবার । এখানে যেন সব নদীর মিলনস্থল মহাসমুদ্র এবং মহাসার্বজনীন। এত বড় সার্বজনীনতার বিশাল প্রকাশ পৃথিবীর এমন কোন নবী অলীর মাজারে আছে কিনা আমার জানা নেই। কারণ, এখানে পৃথিবীর এমন কোন সম্প্রদায়ের লোক নেই যে, আসা যাওয়া না করেন। সুতরাং খাজা বাবারই আপন ভাগিনা বলে কথিত হাইকোর্টের মাজারে যিনি আছেন সেই হযরত খাজা শরফুদ্দিন চিশতীর (রঃ) মাজারে কাওয়ালী, গজল, নাত, মারফতী এবং মুরশিদী গান বহু পূর্ব হতেই শুরু হয়েছে। কিন্তু এখন বলে মাজার কমিটিতে অন্য গোত্রের কয়েকজন শ্রদ্ধেয় খাদেম প্রবেশ করে যে ছ্বানটিতে সব সময় কাওয়ালী হত সেই স্থানটিকে মসজিদের ভিতর ফেলে দিয়েছেন এবং এখানেই ইহার শেষ না করে সমস্ত স্থানটিকে বেড়ীবাধের মত আটক করে সেই স্থান হতে কাওয়ালীর নাম-গন্ধ পর্যন্ত উঠিয়ে দিয়েছেন। যদিও মাজার কমিটির ভেতর কয়েকজন শ্রদ্ধেয় খাদেম ইহাতে আপত্তি তোলা সত্তেও কোন ফল হয়নি । মাজার আল্লাহর পাগলদের ঘর। এখানে বিচিত্র ধরনের আল্লাহর আশেক আসবে এবং বিচিত্রভাবে তাদের মনের ভাব প্রকাশ করবে । এখানে গগোলাপ'ই একমাত্র ফুল তাই অন্য ফুলের স্থান নেই, গন্ধ নেই, বলার মত বোকামী থাকতে পারে না । বিচিত্র ধরনের ফুল এবং এক এক ফুলের এক ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।