মারেফতের গোপন কথা ॥ ২৮ বাগদাদী দাজ্জাল বলেছেন। হযরত ইউসুফ সাউরী জঘন্য এবং অপাঠ্য সমালোচনা করে গেছেন ইমাম আবু হানিফা (রঃ)-কে। এরকমভাবে হযরত ইমাম মালিক (রঃ)-কে কঠোর সমালোচনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক এবং ইবনে আবি যিব। হযরত ইমাম শাফেয়ীকে ইবনে মুইন। ইত্যাদি বহু নমুনা তুলে ধরা যায়। কঠোর সমালোচনা করেছেন, তেমনি মালেকীরা হাম্বলীদের এবং হাম্বলীরা উপরের বর্ণিত তিন মহান ইমামদেরকে কঠোর সমালোচনা করেছেন এবং একে অপরকে গুমরাহ বলেছেন। মহানবীর প্রিয় সাহাবা এবং আপন চাচাত ভাই হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সুন্দর একটি উপদেশ দিয়ে গেছেন এই বলে যে, “যেখানেই জ্ঞান পাবে তা অর্জন করে নিও । আর ফিকাহ্ শাস্ত্রের পণ্ডিতদের ঝগড়া এবং সমালোচনা গ্রহণ করতে যেও না। কারণ, এরা খোয়াড়ে বাস করা মানুষরূপী ভেড়ার দল । এরা একে অন্যের উপর চড়াও হয়।' কবর ও মাজার বিষয়ে আলোচনা মাজার পবিত্র স্থান। কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। অবশ্য ধর্মীয় পরিভাষার ৷ কেননা, মৃত মানুষের জন্য কবর । জীবিতের জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন ইসলাম তাকে সর্ব সময়ে জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছে। সুতরাং যিনি সর্ব সময়ে জীবিত তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। ইসলামে কবর-পূজা নিষেধ । কারণ, কবরে মৃত ব্যক্তি থাকেন। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সুক্ষ প্রভেদ না বুঝে সমাজের অনেক গন্যমান্য ব্যক্তি ও নেতাদের কবরকেও মাজার বলি। ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভূল । তাছাড়া পবিত্র এক ইসলাম ইতোমধ্যেই ৭৩ (তেহাত্তর)-টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই ৭৩ (তেহাত্তরটি) ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরান এবং সুন্নাহ ভিত্তিক বলে দাবী করেন এবং অনেক সময় এই দাবীর যুক্তিযুক্ততা নিয়ে ঝগড়া এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয়। কখনো সুনী ও কাদিয়ানীদের মধ্যে, আবার কখনো সুনী এবং শিয়াদের মধ্যে, আবার কখনো সুনী এবং অহাবীদের মধ্যে । হযরত মুহাম্মদ (সঃ)-এর নামে যদি সৌদী আরবে মিলাদুনববী পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে । কারণ সৌদী আরবের শ্রদ্ধেয় ভায়েরা প্রায় সবাই অহাবী এবং অহাবীরা নবীর নামে মিলাদ পাঠ করাকে শেরেক, বেদাত এবং নাজায়েজ মনে করেন। একমাত্র সুনী মুসলমানেরাই মাজারকে সম্মান করেন। মুসলমানদের মধ্যে এমন দলও আছেন যারা মাজার বলে কোন কিছু মানতে একদম নারাজ । এইরকম একটি দলের নাম অহাবী । শ্রদ্ধেয় অহাবী ভায়েরা সংখ্যায় অনেক কম হলেও সুনীদের মধ্যে প্রবেশ করে সুনীদের ধর্মদর্শনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছেন। হাইকোর্টের মাজার শরীফে যিনি আছেন তার নাম হযরত খাজা শরফুদ্দীন চিশতী (রঃ) । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।