মারেফতের গোপন কথা ॥ ২৩ দেখিয়ে দলে টানার কত রকম কৌশল তৈরি করে চলেছে একের পর একটি করে। এই পুরাতন খচ্চরেরা ইসলামী নামে কয়টি মাসিক পত্রিকা বের করেছে । তাও আবার “আল বদরের" মত পবিত্র স্বানগ্তলোর নামে । ইসলামের নামে মিঠা-মিঠা লিখা দেখলে আপনার মনে হবে, এরা কত বড় গণতন্ত্রের পূজারী । এদের পত্রিকায় কারো নামে অভিযোগ করা হলে আপনার মনে হবে সাংবাদিকতার নীতি অনুসারে প্রতিবাদ করার যে অধিকারটি সর্বজনস্বীকৃত সেটার কোন সামান্যতম প্রয়োজন আছে বলেও এরা মনে করে না। বিবেক পাথর হয়ে যায়। শুকর বনের এক শ্রেণীর পশু, কিন্তু এদের আকাম-কুকাম দেখলে শুকরও শরমে পালিয়ে যাবে । মধ্যপ্রাচ্যের এক নেতার দুইটি শিং মাথার উপর গজানো রাক্ষস মার্কা ছবির পোস্টার ছাপিয়ে দেয়ালে লাগিয়ে দেবার জন্য কোন এক দূতাবাস হতে শত শত রিম দামী কাগজ আর মোটা মালপানি পেয়ে কিছু পোস্টার দেয়ালে লাগিয়ে বাকি কাগজ ও মালপানির খেলাটি হজম । কিন্তু ভাগ-বাটোয়ারা নিয়ে গুতাগুতিতে এসব গোপন কথা ফাস হয়ে যাচ্ছে। যেমন, শুনি যে ডাকাতেরা সোনাদানা ডাকাতি করার পর সেই সোনাদানার ভাগ- বাটোয়ারা নিয়ে ডাকাতে ডাকাতে মারামারি করে । চিন্তা করুন- এরা কি রকম বৈজ্ঞানিক ইসলামের ঝাপ্তা হাতে খাসা চিজ! এদের চিড়িয়াখানায় রাখা হলে কিরকম মানাবে? অথচ এরাই যাদেরকে ইয়েলো জার্নালিজমের গালি দিয়ে নাস্তিক নাস্তিক বলে চিৎকার শুরু করে দেয় তাদের সাপ্তাহিক কাগজগ্তলোতে যে গণতন্ত্রের অধিকারের কথা বলা হয়, তার চেয়ে অনেক অনেক বেশি গণতন্ত্রের কথা পাওয়া যায় পরিষ্কার পানির মধ্যে । এমনকি সেইসব সাপ্তাহিক কাগজগুলোর বিরুদ্ধে জঘন্য ভাষার গালাগালিগুলো পর্যন্ত হুবহু ছাপিয়ে দেয়। যদিও রাজনীতির কিছুই বুঝি না এবং বুঝবার আগ্রহটিও নেই, তবুও বড় ছেলের কিনে আনা পত্রিকাগ্ডলো যেমন, পূর্বাভাস, খবরের কাগজ, আগামী, এই সময় ইত্যাদি অলস সময়ে হাতে নিয়ে পড়তে শুরু করি এবং অবাক হয়ে অনেক কিছু ভাবতে বাধ্য হই। সম্ভবত আমার মেয়ের বয়সের এক মার লিখা কয়টি লাইন বুকে দাগ কেটে আছে । এত সুন্দর আর এতই ভাল লেগেছে যে আমি অধম তাকে প্রায়ই দোয়া করি। খাজা বাবার মাজারে দাড়িয়ে চোখের জলে কিছু চাইতেছিলাম। এমন সময় সেই মেয়েটির লিখা মনে ভেসে আসতেই তার জন্য খাজা বাবার কাছে কিছু চাইলাম । অথচ আমি তো সেই মহান মা'কে আজো দেখিনি! সেই মায়ের লিখা কয়টি লাইন হুবহু তুলে ধরলাম” ধর্মের দালান-কোঠা যদি মানুষে-মানুষে ভালবাসা নষ্ট করে- তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্ভিত্ব। ইট- সুড়কির চেয়ে মানুষ বড়॥ ইট সুড়কির চেয়ে ভালবাসা বড় ।' মায়ের একথাগুলো যদি অধর্ম হয়ে থাকে, তাহলে আমার মত ক্ষুদ্র ইসলাম গবেষকের জানা নেই ধর্মের ভাষা কোনটি । না দেখা সেই মাকে আমন্ত্রণ জানালাম, আসুন আমাদের গবেষণা কেন্দ্রে। আপনার মনের কথাটি বলুন। আমাদের গবেষণার কাজে সহায়ক হতে পারে হয়তো । ধর্মের পুকুরটি বড় বড় টাগই (কচুরিপানা) দিয়ে এমনভাবে ঢেকে আছে যে, ওটাকে দূর হতে পুকুর মনে না করে সবজির ক্ষেত মনে হতে পারে৷ দু'চারটা টাগই উঠালেই দেখতে পাবেন পানি। আজ ধর্মের নামে এত টাগই জমে গেছে যে, পানি আছে বলে মনে সায় দেয় না। আসুন, যদি মনে করেন এই টাগই কিছুটা নিজ হাতে তুলে ফেলে পানি আছে বলে দেখিয়ে দিতে পারেন তবে সরল মানুষগুলো কিছুটা তো ঠাহর করে নিতে পারবে । পারবে নিজেদের ভুলগুলো শুধরিয়ে নিতে । যদি মনে করেন অধম লিখকের বইটির বহুল প্রচার হওয়া উচিত তাহলে সাধ্যমত আর্থিক সাহায্য করুন । আর যদি মনে করেন, না! এটার প্রচার হতে নেই, তাহলে আমাকে অভিশাপ দেবেন বলে আশা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।