Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ২২ কিন্তু যে সকল পীর-ফকিরেরা সুফিবাদের ধারক ও বাহক তাদের আস্তানায় গিয়ে দেখতে পেয়েছি একদম সাধারণ অবস্থা। ইচ্ছা থাকলেও বলার উপায় নেই। তাও মরে-পিটে কিছু ছাপাতে গেলে বইগুলোর চেহারা-সুরত এতই নিম্নমানের হয় যে, পাঠক হাতে নিতে চায় না। যুগটাই চমকের। চমকের কিছু আলো, বইটির চেহারায় বিউটি পারলারের উগ্ন ফ্যাশনের বাধাই না থাক, কিছুটা মোমপালিশ যে দিতেই হয়। যে যুগরে বাবা! বৈঠকখানায় সাজানো ফুলদানিতে থোকায় থোকায় রং- বেরং-এর ফুল-পাতা, একদম তরতাজা, মানে ফ্রেশ, কিন্তু প্লাস্টিকের ফুল-পাতা বলে যখন ধরা পড়ে তখন মনটায় একটা কামড় মারে । হযরত ইমাম বুখারী (রঃ) সাহেব তো এরকম ধোকাবাজি দেখতে পেলে একটিও হাদিস বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতেন না। খালি ধামা দেখিয়ে গাধা ধরার কৌশল দেখে হযরত ইমাম বুখারী (রঃ) একটিও হাদিস গ্রহণ করেননি । বিসমিল্লাতেই ধোকাবাজির ম্যাজিক শো দেখে তিনি তাড়াতাড়ি বিদায় নিলেন। অথচ এ যুগে ধামার ভেতর কিছু থাক চাই না থাক, সেটা বড় কথা নয়। বড় কথা হল, ধামাটার ডিজাইন, নকশা-নমুনা এবং চেহারা-সুরতে জেল্লা মারে কি না! নিউজ প্রিন্ট কাগজের বই কিন্তু উপরের মলাট নামক ধামাটায় একটু জেল্লা বসাবার খায়েস থাকলেই কাজ সেরেছে! ফেল আগে মালপানি তারপর লও বইয়ের জেল্লা। যে-ই না বউ তার উপর এক ডজন দাই! যুগের চাহিদা যদিও নিছক আপেক্ষিক সত্য, কিন্তু এই আপেক্ষিকতাকে কোন যুগেই ফেলে দিতে পারিনি । তাই আমরা অনেক সময় আপেক্ষিকতার উপর ভিত্তি করে সার্বিক সত্যটির উপর কসাইয়ের কুড়াল চালাই । ভাবি, মন্ত বড় একটা কাজ করলাম । আবার ভাষার ব্যাপারে কোলকাতার কথ্য ভাষাটাই হল হাই সোসাইটির ভাষা । প্রতিটি যুগের এলার্জির খান্দানি ধারাটি কোন না কোন কৌশলে টিকে আছেই । সংস্কৃত ভাষা কোন এক যুগে ছিল হাই সোসাইটির ভাষা । তখন কোলকাতার কথ্য ভাষা ছিল সাহিত্যের প্রশ্নে অখাদ্য। তারপর মাইকেল আর বঙ্কিম বাবুদের কাছে 'হাতীর' হাই সোসিয়াল ভাষাটি হল “এরাবত' এবং আরো কত কি যুক্তাক্ষরের ঠেলা । একদিন ফরাসীরা বিলেতের লোকদেরকে চর অঞ্চলের লোক বলে গাল দিত এবং এদের ভাষা মুখে উচ্চারণ করাটাকে পাপ মনে করতো । শুনলে অবাক হবেন, এ যুগের কিছু কিছু ফরাসী আছে যারা ইংরেজী ইচ্ছা করে শেখে না। জানেন কি? ফরাসী বর্তমান প্রেসিডেন্ট ফ্্রীসোয়া মিতেরা কি ইংরেজী ভাষা জানেন? আমার মুখে না শুনে একটু খোজ নিয়ে দেখুন না! শুনেছি, ব্যাকরণ লিখককে অনুসরণ করবে । তাই আমার মত ফইচকা লেখকও ইচ্ছে করেই সাধু ও চলতির মিশ্রণ ঘটিয়েছি। এতে পাঠক যদি ভুল ধরতে চান, ধরবেন। প্রতিবাদ ভুলেও করবো না। কারণ, লিখতে চেয়েছিলাম উপন্যাস আর ছোট গল্প, কিন্তু এ যে কিসমতের লিখন । বানাবো শিব হয়ে গেল অন্য একটা । ধর্ম লিখতে ভাষা লাগে না। লাগে দলিল, প্রচুর দলিল । একদম মাপা পথে গাড়ি চালাতে হবে। ট্রেন যেমন মাপা পথে চলে। স্বাধীনতার প্রশ্নই উঠতে পারে না। এমনকি দলিলের ব্যাখ্যাটুকু লিখতে গেলেও ব্যাখ্যার দলিল থাকতে হবে । কি যে কষ্ট করতে হয়। অথচ এই পবিত্র বদরের যুদ্ধটির একটি আমা (ডামি) দাড় করিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা? গরুর বাচ্চা অকালে মারা গেলে গরুর দুধ পাবার আশায় মরা বাচ্চার চামড়া দিয়ে তৈরি করা হয় একটি ভামি, যাকে চলতি ভাষায় “আমা" বলা হয়। সেই আমাটির নাম ছিল “আল বদর' বাহিনী । কি চমৎকার নাম! সেই আমাটি ব্যবহার করে স্বাধীনতার দুধ সংগ্রহ করতে চেয়েছিল যারা, তারা মুসলমান নামের জঘন্য কলঙ্ক। তারা গাধা আর ঘোড়ার মিলনের খচ্চর নামের শঙ্কর ছিল। সেই খচ্চরদের আকাম-কুকামের কথা সবারই জানা আছে। আজো তারা বহাল তবিয়তে বেঁচে আছে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।