Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ 204
📝 Text 📖 PDF

মারেফতের গোপন কথা ॥ ২১ এই ছোট্ট বইতে দেখাতে চেয়েছি আমার সীমিত গবেষণার ফসল । হয়তো কেউ ছুঁড়ে ফেলে দেবে, আবার হয়তো কেউ আদরে মাথায় তুলে নেবে। এই স্বাধীন নির্বাচনের অধিকার যে জাতি দিতে চায় না, সেই জাতিই মনের অজান্তে সভ্য জাতির দুয়ারে জ্ঞান-ভিক্ষার ভাগ হাতে দাড়ায় । উমাইয়াদের আমলে হাদিস সংগ্রহ শুরু হয়। মহানবীর জাত শত্রুদের শাসনামলে মহানবীর মহাবাণীগুলো আমরা পেয়েছি। এই জাত শক্ররা মহানবীর বংশধরদের উপর প্রতিটি মসজিদে জুম্মার নামাজের খোত্বা দেবার সময় অভিশাপ আর জঘন্য ভাষায় গালাগালি দেয়া ছিল নিত্যদিনের মত একটি সাধারণ ব্যাপার । যা শুনলে আজকের মুসলমানেরা অবাকের উপর অবাক হয়ে ভাবে, আপন মা সালাম পায় না, ডাকের মা পা বাড়ায়। সুতরাং প্রতিটি হাদিস কোরআনের মানদণ্ডে বিচার করতে হবে। যদি না মেলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, তা সেই হাদিস যতই নির্ভরযোগ্য বলে দাবী করা হোক না কেন। কারণ, কোরানকে অনুসরণ করবে হাদিস, কিন্তু হাদিসকে কোরান কখনই অনুসরণ করতে পারে না । সূর্য আলো দেবে চাদকে, কিন্তু চাদ কখনোই সূর্যকে আলো দেবে না। আমার প্রথম লেখা বইটি ইংরেজী ভাষায় রচিত হয়েছিল। ১৯৬৮ ইং সালে। প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গে আইয়ুব খা সরকার বাজেয়াপ্ত করেছিল । কিন্তু বই বাজারে ছাড়া হয়েছিল । বাকিগুলো পুলিশের ভয়ে আমার স্ত্রী বদ্তাববেধে পানিতে ডুবিয়ে দিয়েছিল। ভাগ্য খারাপ, সেই বইটির একটি কপিও এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমার দুই নম্বর বইটি ইয়াহিয়া সরকার বাজেয়াপ্ত করেছিল এবং সেই বইটির জন্য বর্তমান ফেনী জেলাতে আমাকে রাজবন্দী করে নোয়াখালীর মাইজদি জেলে পাঠিয়ে দেওয়া হয়। বিচারে এক বছর কারাদণ্ড হয় এবং প্রায় ছয় মাস জেল খাটার পর মুক্তিলাভ করি। আমার তিন নম্বর বইটি (মারেফতের গোপন কথা) প্রথম ছাপা হয় ১৯৭৭-এ এবং দশ বছর চালু থাকার পর এরশাদশাহী সরকার ১৯৮৭ সালের ২৫শে অক্টোবর বাজেয়াপ্ত করে এবং বিচার করে বেকসুর খালাশ প্রদান করা হয়। আমার চার নম্বর বই এলমে মারেফত এখনো বেঁচে আছে। এই বইটির হায়াত কতদিন থাকে তা আল্লাহপাকই জানেন । তবে কিছু কিছু কঠোর সমালোচনা যে হয়নি, তা নয়। তবে অসুস্থ হলেও মারা যায়নি। আসলে আমার কপালটাই খারাপ । কলম ধরতে গেলেই এলার্জির ভাইরাস ছড়িয়ে পড়ে। আর সেই সঙ্গে মনে পড়ে বার বার হযরত শাকিল বাদাউনি (রঃ)-এর রচিত দুটি লাইন । “চুপ রাহেনা চাহু রায় না সাকু, কুচ কায়না চাহু কায়না সাকুঃ কিসমত নে হামে মজবুর কেয়া অর্থাৎ চুপ করে থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকতে পারলাম না। কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারলাম না। কারণ, ভাগ্যটাই আমাকে করে দিল একদম অসহায় ।' বাংলাদেশের ভেতর বেশ কিছু পীর-ফকিরদের আস্তানায় যাওয়া আসা করেছি। সবাইকে এক পাল্লায় মাপতে চাইবার ইচ্ছায় নয়। তবে আধুনিক যুগের কিছু কিছু পীর ফকিরের 'হামসে হাম' ভাবখানায় ডুবো ডুবো ভাবখানা দেখতে পেয়েছি। যার দরুণ সুফিবাদের প্রচার যতটুকু হওয়া উচিত ছিল, তার কিছুই হয়নি বলে মনে হয়। আগের দিনের রাজা-জমিদারদের চমৎকার একখানি আদর্শ ছিল- "খানা লাগাও, বাইজি নাচাও, গান বাজনা শোন, মওতের আগে মন্দির বানাও, বুড়ো বয়সে তপজপ করো এবং হাসতে হাসতে বেহেস্তে চলে যাও ।' জ্ঞান-গবেষণা করতে নেই । ওটা ইউরোপ আর আমেরিকানরা করবে । নতুন নতুন জিনিস আবিষ্কার করবে । আমরা ওদের থেকে কিনে নেব আর মউজ করবো । সাবাস, সাবাস বলে চাটুকারের দল সায় দিয়ে গেছে আর হুজুরদের দর্শনবাণী শুনিয়েছে, হুজুর ওরা গাধা, খাটুনি করে মরছে ইউরোপ আর আমেরিকানরা ।' ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.