মারেফতের গোপন কথা ॥ ২০ তবে অবশ্যই আপনাকে বলবার অধিকার আছে যে, আপনি কোন ফেরকার মুসলমান? অহাবী ফেরকার, না কাদিয়ানী, না শিয়া, না বাহাই, না মোতাজিলা, না আশারিয়া, না গাবারিয়া, না মালামাতিয়া, না জাবারিয়া, বা বাটালভী, না চাক্রালভী, না নাচার, না বৌরী, না ইসমাইলিয়া, না বুরহানিয়া, না নুসাইরি, না সাস ইমামী, না আসনা ইমামী, না খারেজী, না ইয়াজিদি, না দ্রুজ, না দেওবন্দী? এরকমভাবে তিন কুড়ি তের ফেরকার কোন ফেরকার মুসলমান আপনি? যেদিন সবগুলো ফেরকার অবসান ঘটিয়ে এক ইসলামে সবাইকে আনতে পারবেন, সেদিনই আপনার সমালোচনা সাদরে গ্রহণযোগ্য হতে বাধ্য । কারণ আমাদের ধর্ম একটি, কোরান একটি এবং নবীও একটি অথচ লজ্জাজনক তেহান্তরটি ফেরকা কেন? সুরেশ্বরের পাক দরবার শরীফের একজন নগন্য ভক্তের দাবীতে- জাহালীর আল সুরেশ্বরী । আমি যা বলতে চাই গবেষণা সত্যকে নেংটা করে দিতে পারে। আবার গবেষণা সত্যকে পিছিয়ে দেবার পোশাক পরিয়ে দিতে পারে কি-না জানি না। তবে গবেষণার কাজটিকে মহানবী এতই উৎসাহিত করেছেন যে, ভেবে অবাক হই । গবেষণার আর একটা নাম জ্ঞান অর্জন করা বুঝায়, গবেষণার আর এক নাম যদি ঠুলিপরা চোখ দু'টো খুলে দিতে পারা বুঝায়, গবেষণা যদি একটি চাপিয়ে দেওয়া মিথ্যা খোলস খুলে দিতে পারা বুঝায়, তাহলে সেই গবেষণার আর এক নাম জ্ঞান। নারীর অধিকার চাইবার গবেষণায় যদি প্রাচীর দাড় করাতে চান ধর্মের নামে, তাহলে কি ধর্মটি মিথ্যা বলছে? না যে ধর্মের নামে ফতোয়া মারছে সে মিথ্যা বলছে? মোল্লা দিয়ে মোহাম্মদকে যাচাই যারা করতে চায় তাদের গবেষণার মাল-মসলার ভিত্তিগুলো কি নড়বড়ে না শক্ত, তারও গবেষণা হওয়া উচিত মনে করি। কিভাবে মহানবীর নামে মিথ্যা কথার ঝুড়ি বানানো হয়েছে গবেষণার মাধ্যমেই সুন্দর ধরা পড়ে এবং পড়তে শুরু করেছে। তাই মহানবী জ্ঞান অর্জনের জন্য সেই দিনের দুর্গম বলে পরিচিত চীন দেশে যাবারও উপদেশ দিয়েছেন। সেই জ্ঞানের গবেষণার মাধ্যমে কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটারই সামান্য বিষয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই ছোট্ট বইটিতে । এই গবেষণার কাজটিকে জমিদারীর নির্মম চাবুকের আঘাত । আর তখন? তখন নকলের সাথে আসলটাও বন্যার জলের মত ভেসে যায়। উপসংহার টানে অস্বীকার । একটা চাপা বিদ্রোহ এবং ঘৃণা আর অবজ্ঞায় সমস্ত বিষয়টাকে একটা আবর্জনা মনে করে পৌর করপোরেশনের আবর্জনা ফেলার গাড়িতে তুলে দিয়ে নিস্তার পেতে চায়। এটাই মানব মনের একদম হালকা দর্শন। তখন আর ডেকে এনে নাস্তিক বানাতে হয় না, বরং নাস্তিক আপনি-ই হয়ে যায়। সবকিছুই মনে হয় তখন একটি সুপরিকল্পিত ভগ্তামীর নীল নকশা । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।