Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯৯ কিছু বাতিল এবং কিছু যোগ দিতে হয় মাঝে মধ্যে । আবার কখনো সম্পূর্ণটাই বাতিল বলে প্রমাণিত হয়। মানুষ এভাবেই যুগে যুগে সত্যের দিকে অগ্রসর হচ্ছে। তাই একটি সত্যকে ধরতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ-সাধনা হাসিমুখে বরণ করে নিতে হয়েছে। আমার লিখিত বইটির ভাষা কতটুকু ভাবের বাহন হতে পেরেছে তা বলতে পারবো না। তবে এটুকু বলতে চাই যে, আল্লাহকে পাবার পথে ভাষার মাধ্যমে ভাবটি হয়তো অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে অথবা একেবারে কাছাকাছি এগিয়ে গেছে, অথবা এমনো হতে পারে যে মাঝামাঝি পথে এসে থেমে গেছে অথবা এমনও হতে পারে যে সামান্য কিছু দূর অগ্রসর হয়েছে, অথবা এমনও হতে পারে যে, আল্লাহকে পাবার পথে কেবল যাত্রা শুরু করেছে অথবা এমনও হতে পারে যে, আল্লাহকে পাবার পথের ধারে কাছেও যেতে পারিনি । সুতরাং আমার রচিত বইটির মুল্যায়ন করে যেতে পারলাম না এবং এজন্য পাঠক সমাজের কাছে ক্ষমা চাইছি। ম্যাটার তথা বন্ত যখন এ্যনার্জি তথা শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই রূপান্তরিত শক্তির মহাসাগরে বিজ্ঞানীরা খেই হারিয়ে ফেলে এর ব্যাপকতার দর্শনে । তাই বিজ্ঞানীরা একবাক্যে সবাই বলে উঠে যে, আধুনিক বিজ্ঞান হয়তো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এবং এমনও হতে পারে যে আমরা মাঝামাঝিতে অবস্থান করছি অথবা এমনও হতে পারে যে, সত্যের প্রথম সিঁড়িতে কেবলই পা রাখতে চেষ্টায় রত আছি। অসীমের উপর সিদ্ধান্ত গ্রহণ করা সসীমের পক্ষে বাস্তবিকই কঠিন এবং দুরূহ হয়ে পড়ে এবং ইহা সমীমের পক্ষে স্বাভাবিক। বিজ্ঞানীদের কথাগুলোতে মনে হবে আত্মবিরোধ আছে আসলে ইহা মোটেই আত্মবিরোধ নয়, ইহা পদক্ষেপের সমষ্টিগত দর্শন মাত্র । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।