মারেফতের গোপন কথা ॥১৯৮ বাহান্তর ফেরকায় মিলেও চার আনি হয় কিনা সন্দেহ। সেই মানুষটির নাম হল মাওলানা জালাল বলেছেন ফার্সী ভাষায় রচিত কোরান, হানতে কোরান দার জোবানে পহলভী ৷ মজার বিষয়টি হল, সবাই এক বাক্যে এই কথা মেনে নিয়েছেন । রেয়ন্ড. এ. নিকলসন সাহেব মসনভী শরীফের উপর মন্তব্য করতে গিয়ে বলেছেন যে, মুসলমানদের মধ্যে এমন কিতাব আর কেউ লিখতে পারেনি, পারে না এবং ভবিষ্যতেও লিখতে পারবে না। অথচ দুঃখের বিষয় এত বড় কিতাবটি আজো পর্যন্ত কোন ধারাবাহিক অনুবাদ হয়নি । যা-ও কিছুটা হয়েছে উহা নিজেদের মন মত অর্থকে বিকৃত করে করা হয়েছে। বাংলাদেশের বিখ্যাত ধময়ি প্রতিষ্ঠানটি কিন্তু এ ধরনের কেতাবগুলোর অনুবাদ ধারাবাহিকভাবে এখনো করেননি । কারণ সৌদী আরবের শ্রদ্ধেয় অহাবী ভাইদের প্রভাবটিকে নীরবে হজম করতে হচ্ছে। কারণ, এ ধরনের কিতাবের ধারাবাহিক অনুবাদ করতে গেলে অহাবী এবং অন্যান্য ফেরকাগুলোর মৃত্যুঘণ্টা আপসে বেজে উঠবে । সুতরাং এদের মৃত্যুঘণ্টা জেনে-শুনে বাজুক এটা কি তারা চাইবে, অথবা আশা করতে পারেন? বিশ্ববিখ্যাত ওলীয়ে কামেল বাবা সামসেত্তাবীজের দিওয়ানে সামসেক্তাবীজ কিতাবটির অনুবাদ তো দুরের কথা নাম শুনলেই অহাবী ভাইয়েরা ভূত দেখার মত ভয় করেন। সুতরাং এই ফার্সী ভাষায় রচিত বিরাট দিওয়ানটির আজো কোন অনুবাদ বাংলা ভাষায় বাহির হয়নি। এরকমভাবে বহু মূল্যবান কেতাবের অনুবাদ করা হয়নি। সে সব কিতাবগুলো বিখ্যাত অলী-দরবেশ, গীর-ফকিরেরা ফারসী ভাষায় লিখে গেছেন এবং আজো খুঁজলে সে সব মূল্যবান কেতাব পাওয়া যায়। যেমন দিওয়ানে বু আলী শাহ কলন্দর, দিওয়ানে বাবা ফরিদ, দিওয়ানে কুতুবুদ্দীন বখতিয়ার কাকী , দিওয়ানে আমীর খসরু, দিওয়ানে ওয়ায়েসী , দিওয়ানে হাফিজ সিরাজী ইত্যাদি অনেক মারেফতের গোপন কথার কিতাব। সত্যকে ধরতে হয় অনুমান এবং সম্ভাবনার উপর দাড়িয়ে । যদিও অনুমান চিরদিনই অনুমান এবং সত্য চিরদিনই সত্য । সত্য কি? সত্য কাহাকে বলে? সত্য বলতে কি বুঝায়? সত্যের সংজ্ঞা কি? ইত্যাদি বিভিন্ন প্রশ্নে অনেক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মোটা কথায় সত্য বলতে যা বুঝা যায় তা হল, সত্যের গায়ে কোন জামা-কাপড় থাকে না তথা সত্য চিরদিনই পা হতে মাথা পর্যন্ত থাকে উলঙ্গ । একদম উলঙ্গ সত্যের দর্শন ক'জনার ভাগ্যে হয়েছে তা বলতে পারবো না। কারণ, যারা উলঙ্গ সত্যের রূপটি দেখেছে তারা নিজেরাই উহার রূপের বর্ণনা ও ব্যাখ্যা ভাষার মাধ্যমে পরিপূর্ণরূপে দিয়ে যেতে পেরেছেন বলে তো মনে হয় না। কারণ, সীমিত ভাষার শব্দমালায় এক একটি বাক্য তৈরী করে উলঙ্গ সত্যের বর্ণনা দিতে গেলে ভাষাগুলো সহজ শব্দের মধ্যেও হয়ে পড়ে কঠিন এবং বুঝে নিতে রীতিমত হিমশিম খেতে হয়। যেমন ধরুন কোরান পাকের প্রথম বাক্যটির সত্যিকার মর্মার্থ আজো কেউ ভাষায় লিখে যেতে পারেননি । আলিফ লাম মিম কোরান পাকের তিনটি অক্ষরের অবশ্যই অর্থ আছে যা আমাদের অনেকেরই জানা নেই । কারণ, কোরান নিজেই তার দর্শনে কোন কিছুই নিরর্থক করে তৈরী করেননি বলে বার বার সহজ ভাষায় ঘোষণা করেছেন। এরকমভাবে অনেক কথাই বড় বড় মনীষীরা বলে গেছেন খুবই সহজ ভাষায়, কিন্তু, এর সত্যিকার অর্থ কি হতে পারে এ নিয়ে লেগে যায় মতবিরোধ । যেমন ধরুন একটি বাক্য, “যাহা দেখতে খুবই সহজ উহাই ধরে রাখতে খুবই কঠিন ।' বাক্যের শব্দগুলো কত সহজ কিন্তু ভাবধারাটি কত কঠিন মনে হয়। যেমন আর একটি বাক্য 'যে জিনিসের দাম খুব বেশি হয়ে যায় সেই জিনিসের আর কোন দামই থাকে না ।' যখন একটি সত্যকে পুরোপুরি বুঝতে না পারলেও অনুমানের মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়, অবশ্য সেই অনুমানগতলো এক একটি সাজানো হিসাব । অনুমানের এই সাজানো হিসাবগুলো সত্যকে ধরার পথে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।